অনলাইন এ আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম
অনলাইন এ আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম
জাতীয় রাজস্ব বোর্ড (NRB) এর e-Return পোর্টাল ব্যবহার করে ঘরে বসে আপনি আইকর রিটার্ন পরিশোধ করতে পারেন । রেজিস্ত্রেশন এর জন্য আপনার একটি ই-টিআইএন (e-TIN) এবং বায়মেট্রিক সিমযুক্ত মোবাইল লাগবে । তাহলে আপনি ঘরে বসে সহজেই আইকর রিত্রুন পরিশোধ করতে পারবেন ।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
- প্রথমে আপনাকে e-return পোর্টালে প্রবেশ করতে হবে ।
- Registration বাটনে কিল্ক করে আপনার টিআইএন এবং নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার দিতে হবে ।
- মোবাইলে একটি ওটিপি কোড আসবে । সেটা দিয়ে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে রেজিস্ত্রেশন সম্পন্ন করতে হবে ।
নিচে ধাপে ধাপে বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা
হল ।
লগইন ও প্রোফাইল আপডেট
- আপনাকে টিআইএন এবং পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে সাইন-ইন বা লগইন করতে হবে ।
- ড্যাশবোর্ড থেকে 'e-Return' অপশনে ক্লিক করতে হবে ।
- করবর্ষ নির্বাচন করতে হবে এবং প্রোফাইলের প্রয়োজনীয় তথ্য আপডেট করতে হবে ।
রিটার্ন ফরম পূরণ
পোর্টালে স্বয়ংক্রিয়ভাবে ফরম রয়েছে, যেখানে আপনার তথ্যগুলো দিয়ে ধাপে
ধাপে ফরম পূরণ করতে হবেঃ
আয়ের বিবরণ :
আপনার বাৎসরিক আয় (বেতন, ব্যবসা, বাড়িভাড়া, ইত্যাদি) নির্দিষ্ট জাইগায়
বসাতে হবে।
বিনিয়োগ :
সঞ্চয়পত্র, ডিপিএস বা জীবন বীমায় বিনিয়োগের তথ্য দিতে হবে, যা থেকে
আপনি কর রেয়াত পাবেন।
ব্যয়ের পরিমান :
আপনার পারিবারিক ও ব্যক্তিগত খরচের হিসাব বা পরিমান দিতে হবে। অর্থাৎ
আপনার সকল খরচ তুলে ধরতে হবে ।
আয় এবং দায় :
আপনার মোট সম্পদ এবং মোট দায়ের বিস্তারিত বিবরণ দিতে হবে । যাতে করে
তারা সকল হিসাব-নিকাশ করতে পারে এবং আপনার সম্পদ কতোটুকু সেটা জানতে পারে
।
কর পরিশোধ
আপনার আয়ের উপর যদি কর প্রযোজ্য হয়, তাহলে পোর্টাল থেকে সরাসরি অনলাইন
ব্যাংকিং বা ক্রেডিট/ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে
আপনি কর পরিশোধ করতে পারবেন । এই সহজ উপায়েও আপনারা আইকর রিটার্ন
পরিশোধ করতে পারেন । আয়কর রিটার্ন পরিশোধ করা খুব একটা কঠিন কাজ না ।
এই কাজ গুলা ধাপে ধাপে করলেই পারা যাবে ।
রিটার্ন সাবমিট বা জমা দেওয়া
- সব তথ্য দেওয়া শেষ হলে সাবমিট বাটনে কিল্ক করতে হবে ।
- জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে একটি প্রাপ্তিস্বীকার পত্র ও আয়কর সনদ (Tax Certificate) তৈরি হবে ।
- সেটা ডাউনলোড করে সাবধানে আপনার কাছে রেখে দিবেন ।
কপি সংগ্রহ
প্রয়োজনীয় কপি বা সনদগুলো ডাউনলোড করে নিজের কাছে ভালো ভাবে সংগ্রহ
করে রাখতে হবে । যাতে পরবর্তীতে প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন ।
এগুলা খুবয়ই জরুরি কাগজপত্র তাই এগুলা অনেক সাবধানে রাখতে হয় ।
পরবর্তীতে অনেক সময় এইসব কাগজের প্রয়োজন হয় । তাই সংগ্রহ করে সাবধানে
রাখা জরুরি ।
শেষ কথাঃ অনলাইন এ আয়কর রিটার্ন জমা দেওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম
কানুন আছে । সেগুলো ধাপে ধাপে করতে হবে । কোন ভুল ভ্রান্তি হলে মাফ
করবেন । কেমন হয়ছে কমেন্ট এ জানাবেন ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url