উইন্ডোজ ১১ ইন্সটল করার সহজ পদ্ধতি

উইন্ডোজ ১১ ইন্সটল করার কিছু পদ্ধতি রয়েছে । 


                                                                                                                                                                                                                                                                                              উইন্ডোজ ১১ (Windows 11) ইনস্টল করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো মাইক্রোসফটের  উইন্ডোজ ১১ ডাউনলোড পেজ এ গিয়ে Windows 11 Installation Assistant ব্যবহার করে সরাসরি আপগ্রেড করা আথবা বুটেবল পেনড্রাইভের মাধ্যমে কিল্ক ইন্সটল করা ।   


   পদ্ধতি ১: ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে (সরাসরি আপডেট)

উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১-এ আপডেট করার এটি সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় ।
১. মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং Windows 11 Installation Assistant এর Download Now বাটনে ক্লিক করতে হবে।
২. ডাউনলোড করা ফাইলটি ওপেন করে Run বাটনে কিল্ক করতে হবে।
৩. লাইসেন্সের শর্তাবলী মেনে Accept and Install-এ ক্লিক করতে হবে।

৪. ইনস্টলেশন শেষ হলে পিসি রিস্টার্ট করতে বলা হবে। রিস্টার্ট করলেই আপনার পিসি উইন্ডোজ ১১-এ আপডেট হয়ে যাবে ।    

আরও পড়ুনঃ উইন্ডোজ ১১ ইন্সটল করার পদ্ধতি । 

পদ্ধতি ২: বুটেবল পেনড্রাইভের মাধ্যমে (নতুন করে ইনস্টল বা ক্লিন ইনস্টল  

পুরনো উইন্ডোজ মুছে নতুন উইন্ডোজ ইন্সটল করার নিয়মঃ   

১ . বুটেবল ইউএসবি তৈরি: কমপক্ষে ৮ জিবির (8GB) একটি পেনড্রাইভ কম্পিউটারে লাগিয়ে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে Create Windows 11 Installation Media টুলটি ডাউনলোড করতে হবে। টুলটি ওপেন করে পেনড্রাইভটি সিলেক্ট করলেই বুটেবল পেনড্রাইভ তৈরি হয়ে যাবে ।  

২. পিসি রিস্টার্ট করুন: পেনড্রাইভটি লাগানো অবস্থায় পিসি রিস্টার্ট করতে হবে এবং কম্পিউটার চালু হওয়ার সময় বুট মেনু (Boot Menu) কী (যেমন: F12, F11, F2 বা Esc) চাপতে হবে।   

৩. ইনস্টলেশন শুরু: বুট ডিভাইস হিসেবে পেনড্রাইভ সিলেক্ট করতে হবে। উইন্ডোজ সেটআপ স্ক্রিন আসলে ভাষা সিলেক্ট করে Install Now-এ ক্লিক করতে হবে।    

৪. ড্রাইভ সিলেক্ট: যে ড্রাইভটিতে উইন্ডোজ ইনস্টল করতে চান সেটি সিলেক্ট করে next বাটনে  কিল্ক করতে হবে।

৫. সেটআপ: ইনস্টলেশন শেষ হলে পিসি চালু হবে এবং প্রাথমিক কিছু সেটিংস (যেমন: দেশ, ওয়াইফাই, মাইক্রোসফট অ্যাকাউন্ট) দিয়ে সম্পূর্ণ করতে হবে । 


     উইন্ডোজ ১১ ইনস্টল করার জন্য আপনার কম্পিউটারে ন্যূনতম ১ গিগাহার্টজ প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ, টিপিএম ২.০ (TPM 2.0) এবং UEFI মোড সাপোর্ট থাকতে হবে ।   

শেষ কথাঃ উপরে বর্ণিত উপায়ে উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ  ১১ করার নিয়ম দেওয়া হল । এই ভাবে  আপনি উইন্ডোজ ১১ ইন্সটল করতে হবে । ভুল হলে মাফ করবেন । কেমন হয়েছে কমেন্ট এ জানাবেন ।                                                                                                                                                                                                                                                  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url