চর্ম রোগে নিম পাতার ব্যবহার
বিনা পরিশ্রমে কিভাবে চর্মরোগ ভালো করবেন
চর্ম রোগে নিম পাতা কতটা গুরুত্বপূর্ণ আজকে তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব । নিম পাতা চর্ম রোগে একটি প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে । নিমপাতা কতটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই তা জানেন । আজকে আমরা নিম পাতার ব্যবহার শিখব ।
নিম পাতার উপকার বা ব্যবহার আমরা সবাই জানি । নিম পাতা কতটা উপকারী এটাও আমরা অনেকেই জানি । কিন্তু নিমপাতার কিছু ক্ষতিকর দিক রয়েছে সেগুলো আমরা জানিনা । তাই আজকে আমরা ব্যবহার ও জানব এবং নিমপাতার ক্ষতির দিকগুলো নিয়েও আলোচনা করব ।
পেজ সূচীপত্র ঃ আজ আমরা নিম পাতার ব্যবহার এবং ক্ষতির দিক গুলো নিয়ে আলোচনা করব
- চর্মরোগ কি
- চর্ম রোগে নিম পাতার ব্যবহার
- চুলকানিতে নিম পাতার ব্যবহার
- চর্ম রোগে নিম পাতার ক্ষতিকর দিক
- দাউদ হলে নিম পাতার ব্যবহার
- তৈলাক্ত ত্বকে নিম পাতার ব্যবহার
- এলার্জিতে নিম পাতার ব্যবহার
- ব্রণের জন্য নিম পাতার ব্যবহার
- খালি পেটে নিম পাতার রস খেলে যা হয়
- রূপচর্চার জন্য নিম পাতার ব্যবহার
- চুলের পরিচর্যাই নিম পাতার ব্যবহার
- ডায়াবেটিস রোগীর জন্য নিম পাতার ব্যবহার
চর্ম রোগ কি
চর্মরোগ হল আমাদের শরীরের একটি রোগ যেটা সাধারণত আমাদের শরীরের চামড়ায় হয়ে
থাকে ।চর্মরোগ খুবই মারাত্মক একটি রোগ । এটি প্রথমে শরীরের যে কোন এক জায়গায়
হয় তারপর আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে যায় । তাই এটার চিকিৎসা না করলে এটা
দিন দিন বেড়ে যাবে এবং ভয়াবহ আকার ধারণ করবে । পরবর্তীতে অনেক খারাপ ধরনের রোগও
হতে পারে এখান থেকে।
চর্ম রোগের বিভিন্ন ভাগ রয়েছে বা বিভিন্ন প্রকারের চর্ম রোগ হয়ে থাকে । যেমনঃ
দাউদ, একজিমা, চুলকানি, ব্রণ , ইত্যাদি । এগুলো হওয়ার সাথে সাথে চিকিৎসা করতে
হবে, না হলে পরবর্তীতে অনেক খারাপ কিছু হতে পারে ।
চর্ম রোগে নিম পাতার ব্যবহার
চর্ম রোগে নিমপাতার ব্যবহার অনেক আগে থেকে মানুষ করে আসছে । চর্ম রোগে নিম
পাতা ঔষধের মত কাজ করে । চর্মরোগ সাধারণত সেতসেতা বা ভিজা জায়গা
থেকে হয়ে থাকে । তাই বর্ষাকালে চর্ম রোগের প্রকোপ বেশি হতে দেখা যায় । তাই
আমাদেরকে এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন এই রোগ থেকে বাঁচা যায় ।
নিম পাতা ব্যবহার করার জন্য প্রথমে কয়েকটি সতেজ নিমপাতা বেছে নিতে হবে । তারপর
নিম পাতা গুলো ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে বেটে আক্রান্ত জায়গায় লাগিয়ে দিতে
হবে । তারপর কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ।
এইভাবে আপনি ব্যবহার করতে পারেন । যদি করতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন
।
চুলকানিতে নিম পাতার ব্যবহার
চুলকানিও একটি ভয়াবহ রোগ । চুলকানি আমাদের শরীরের চামড়ায় হয়ে থাকে অর্থাৎ কোন
এক জায়গায় চুলকাতে চুলকাতে মানুষ খাম করে ফেলে বা ক্ষত করে ফেলে । অনেকে অনেক
সময় চুলকাতে চুলকাতে খাম করে রক্ত বের করে ফেলে । অনেকের ঘা হয়ে যায় । তাই এটা
থেকে রেহাই পাওয়ার জন্য আমরা নিমপাতা ব্যবহার করতে পারি ।
আরও পড়ুন ঃ চুলকানিতে নিম পাতার ব্যবহার
নিমপাতা অনেক প্রাচীন একটি পদ্ধতি যার মাধ্যমে মানুষ চিকিৎসা সেবা পেয়ে থাকে ।
তাই আমরা চর্ম রোগে যেভাবে নিম পাতার পেস্ট করে খত জায়গায় লাগায় ঠিক একই
ভাবে চুলকানিতেও নিম পাতার পেস্ট করে আমরা লাগাতে পারি । আমরা শরীরে
কিছুক্ষণ লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেললে বা গোসল করে ফেললে আসা করছি ভালো হয়ে
যাবে ।
চর্ম রোগে নিম পাতার ক্ষতিকর দিক
চর্ম রোগে নিম পাতার যেমন ভালো গুনাগুন রয়েছে । অর্থাৎ নিমপাতা ব্যবহার করলে
চর্মরোগ ভালো হয়, ঠিক একই ভাবে চর্মরোগে নিম পাতার ক্ষতিকর দিকও রয়েছে । সবার
নিম পাতা সহ্য হয় না । অনেকের অনেক সময় ক্ষতিও হতে পারে । নিম পাতা অনেক
সময় ত্বকে বা শরীরে জ্বালা সৃষ্টি করতে পারে । তাই শরীরে যে কোন ছোট অংশে প্রথমে
আপনি লাগিয়ে পরীক্ষা করে নিতে পারি ।
যদি কোন ক্ষতি না হয়, তারপর আমরা পুরো শরীরে বা যে যে জায়গায় সমস্যা সে সে
জায়গায় ব্যাবহার করতে পারি । গর্ভবতী মেয়েদের অনেক সমস্যা হতে পারে তাই তাদের
নিম পাতা ব্যবহার না করাই ভালো । শিশু বাচ্চাদেরও অনেক ধরনের সমস্যা হতে
পারে, কারণ তারা অনেক ছোট মানুষ এবং তাদের স্ক্রিন অনেক পাতলা তাই
তারা নিম পাতা ব্যবহার না করাই ভালো । এ বিষয়ে সতর্ক থাকা উচিত।
দাউদ হলে নিম পাতার ব্যবহার
দাউদ চর্ম রোগের আরেকটি রোগ । শরীরের চামড়ায় গোল গোল যে ক্ষত জায়গা দেখা যায়
তার নামই হচ্ছে দাউদ । দাউদ অনেক বেশি চুলকায় । আর দেখতে অনেক বেশি ভয়ংকর হয় ।
তাই দাউদ অনেক খারাপ একটি রোগ । এই রোগ হলে আপনি নিমপাতার ব্যবহার করতে পারেন ।
দাউদ রোগে নিম পাতা অনেক বেশি কার্যকরী হয় । দাউদ অনেক মারাত্মক একটি রোগ
।
তাই নিমপাতা পেস্ট করে দাউদে লাগাতে পারেন বা নিমপাতা দিয়ে পানি গরম করে সেই
পানি দিয়ে গোসল করতে পারেন । দাউদ এমন একটি রোগ যেটা কিছুদিন পরপর হতে থাকে,
একবার হলে তারপর পরবর্তীতে ভালো হতে চাই না । একবার ওষুধ খাওয়ার পর ভালো
হয়ে যায় । তারপর আবার হতে দেখা যায় । তাই দাউদ ভালো করার জন্য আপনি নিম
পাতা ব্যবহার করে দেখতে পারেন । ভালো হলেও হতে পারে ।
তৈলাক্ত ত্বকে নিম পাতার ব্যবহার
তৈলাক্ত ত্বকের নিম পাতার ব্যবহার বহুল পরিচিত একটি বিষয় । তো আমাদের শরীরের
সবচেয়ে দামি জায়গা হল আমাদের ত্বক । তাই ত্বক ভালো রাখার জন্য কত কিছু না করি,
কত কিছু ব্যবহার করি, কত ক্রিম পাউডার, কত কিছু ব্যবহার করি । তাই আমরা তার জন্য
নিম পাতা ব্যবহার করতে পারি । তাই নিম পাতা পেস্ট করে মুখে লাগিয়ে তারপর ঠান্ডা
পানি দিয়ে ধুয়ে ফেললে দেখা যাবে অনেকটাই তেল ভাব চলে গেছে ।
আরও পড়ুন ঃ ত্বকের জন্য নিম পাতা কতটা জরুরি
আবার আমরা নিম পাতা গুড়া করে সেই পাউডার ব্যবহার করতে পারি । আবার সেই নিম পাতার
গুড়ার সাথে আমরা মধু বা হলুদের গুঁড়া ইত্যাদি বিষয়গুলো যুক্ত করে পেস্ট
বানিয়ে লাগাতে পারি । তাতেও অনেক উপকারে আসবে ।
এলার্জিতে নিম পাতার ব্যবহার
এলার্জির হাত থেকে রক্ষা পেতে আমরা নিম পাতার ব্যবহার করতে পারি । বর্তমানে
এলার্জি খুবই পরিচিত একটি রোগ । এলার্জির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত । আমরা
নিমপাতা ব্যবহার করতে পারি এলার্জি হলে । এলার্জি হলে আমরা চুলকাতে চুলকাতে
অস্থির হয়ে পড়ি । এটা খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতি । তাই আমরা নিম পাতা
ব্যবহার করতে পারি ।
এলার্জিতে নিমপাতা ব্যবহার করার জন্য নিমপাতা দিয়ে পানি গরম করে সেই পানি ঠান্ডা
করে আমরা আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারি । আবার নিমপাতা পেস্ট করেও আমরা
আক্রান্ত স্থানে লাগাতে পারি । এভাবে এলার্জি হলে আমরা নিমপাতা ব্যবহার করতে পারি
। এটি একটি উপকারী প্রক্রিয়া ।
ব্রণের জন্য নিম পাতার ব্যবহার
আপনার মুখে ব্রণ হলে সে ব্রণের জন্য নিম পাতা ব্যবহার করতে পারেন । এটি একটি
কার্যকারী উপায় । অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত ব্রণের জন্য মানুষ নিম পাতার
ব্যবহার করে আসছে । তাই আপনি চাইলে নিম পাতার ব্যবহার করতে পারেন । এটা
অনেক বেশি কার্যকরী হয় । ব্রণ সাধারণত আমাদের মুখের উপর হয়ে থাকে তাই দেখতে
অনেক খারাপ দেখায় ।
অনেক বিরক্ত লাগে । তাই ব্রণের জন্য নিম পাতার সাথে কাঁচা হলুদ মুখে লাগান তাহলে
ব্রণ তারাতারি ভাল হয়ে যাবে । ব্রণের জন্য কাচা হলুদ ও অনেক বেশি কার্যকারী । তাই
আমরা দুটা একসাথে ব্যবহার করলে আরও তারাতারি কাজ করবে ।
খালি পেটে নিম পাতার রস খেলে যা হয়
নিম পাতার অনেক গুনাগুন যা বলে শেষ করা যায় না । নিমপাতা বিভিন্ন কাজে ব্যবহার
করা যায় । নিমপাতা খালি পেটে খাওয়ার জন্য নিম পাতা থেকে রস বের করে খালি
পেটে খাওয়া যায় । এর অনেক উপকার রয়েছে, আবার ক্ষতিকর দিকও রয়েছে । সবাই খালি
পেটে নিম পাতার রস খেতে পারে না । নিম পাতার রস শরীরে শর্করা নিয়ন্ত্রণ করে যা
ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী ।
আবার নিম পাতার রস খেলে রক্ত চলাচল সহজ থাকে । শরীরের হজম শক্তি বৃদ্ধি করে ।
শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখে । খালি পেটে নিমপাতার রস খেলে আপনি এই উপকারগুলো
পাবেন । তাই শরীর সুস্থ রাখার জন্য আপনি নিম পাতার রস খেতে পারেন ।
রূপচর্চার জন্য নিম পাতার ব্যবহার
প্রাকৃতিক উপায়ে যদি আমরা রূপচর্চা করতে চাই তাহলে প্রথমে যে নামটি আসে তা হচ্ছে
নিম পাতা । নিম পাতার অনেক গুনাগুন । তাই নিমপাতা দিয়ে যদি আমরা রূপচর্চা
করি তাহলে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে । আমরা রূপচর্চার জন্য কত নামি দামি
ক্রিম, শ্যাম্পু, ফেসওয়াশ ইত্যাদি ব্যবহার করে থাকি । তাই সেগুলোর পরিবর্তে নিম
পাতা ব্যবহার করলে অনেক লাভবান হব ।
আরও পড়ুন ঃ
রূপচর্চাই নিম পাতার ব্যবহার অনেক বেশি
রূপচর্চার জন্য নিম পাতার ব্যবহার অনেক । চলুন দেখি কোন কোন ক্ষেত্রে নিম পাতার
ব্যবহার করা যায় ঃ
- ব্রণ ও ব্রণের দাগ কমাতে সাহায্য করে
- ত্বকের তৈলাকতা দূর করতে সাহায্য করে
- ত্বকের আদ্রতা ধরে রাখে
- ত্বকের সংক্রমণ কমায়
- বয়সের ছাপ কমায়
- চুলে বা মাথায় খুশকি হলে সে খুশি কমাতে সাহায্য করে
- চুল পড়া কমায় ও চুলকে অনেক উজ্জ্বল করে
চুলের পরিচর্যায় নিম পাতার ব্যবহার
চুলের পরিচর্যার জন্য নিম পাতার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । যে কোন
সমস্যার জন্য আপনি নিম পাতা ব্যবহার করতে পারেন । আপনার মাথায় খুসকি হয়েছে,
মাথায় উকুন হয়েছে এসব সমস্যার জন্য নিম পাতা পেস্ট করে চুলে লাগাতে পারেন ।
আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে । আবার আপনার যদি চুল পড়ে যায় সে
ক্ষেত্রেও আপনি নিমপাতা ব্যবহার করতে পারেন ।
সে ক্ষেত্রে আপনার চুল অনেক শক্ত, মজবুত এবং উজ্জ্বল হবে । তাই আপনার চুলের
প্রধান প্রধান কিছু সমস্যার জন্য আপনি নিম পাতা ব্যবহার করতে পারেন । এটি অনেক
বেশি কাজে দেয় এবং সমস্যাগুলো দূর করে । তাই চুলের পরিচর্যার জন্য নিমপাতার
ব্যবহার অতি পরিচিত একটি সমাধান । আপনার চুলে এইসব ধরনের সমস্যা হলে আপনি নিম
পাতা ব্যবহার করতে পারেন । এতে আপনি অনেক উপকার পাবেন ।
ডায়াবেটিস রোগীর জন্য নিম পাতার ব্যবহার
ডায়াবেটিস রোগীর জন্য নিমপাতা খুবই কার্যকরী একটি ওষুধের মত কাজ করে । নিমপাতা
রস খেলে ডায়াবেটিস অনেক কমে যায় । আবার নিমপাতাকে শুকনা করে গুড়া করে পানিতে
ঘুলে খেলে সেটা অনেক কার্যকরী । তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনি নিম পাতা
সেবন করতে পারেন । তবে শুধু খেলেই হবে না পরিমাণমতো খেতে হবে ।
আপনার যতটুকু খাবার প্রয়োজন ততটুকু পরিমানে খেতে হবে । যদি বেশি খান তাহলে আবার
অনেক ধরনের সমস্যা হতে পারে । তাই আপনাকে নির্দিষ্ট পরিমাণে কিছু মাপ অনুযায়ী
খেতে হবে । এতে করে লাভবান হবেন ।
শেষ কথা
নিম পাতার ব্যবহার এবং গুরুত্ব অপরিসীম । নিম পাতার অনেক গুণাগুণ রয়েছে ।
নিম পাতার গুনাগুন বলে শেষ করা সম্ভব নয় ।তাই আমরা উপরে উল্লেখিত সমস্যা গুলো
হলে নিম পাতার ব্যবহার করতে পারি এতে অনেক আরাম পাওয়া যাবে ।
শুধুমাত্র ছোট বাচ্চা এবং গর্ভবতী মায়েদের ব্যবহার না করাই ভালো । তা বাদে
সবাই ব্যবহার করতে পারেন ডায়াবেটিস রোগীর জন্য তো নিম পাতা খুব বেশি জরুরী
। কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । আর আরটিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন
।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url