সুন্দরবনের খাঁটি মধু চেনার উপায়

সহজেই খাঁটি মধু চেনার উপায়

 

বর্তমানে প্রতিটা জিনিস এই এখন ভেজাল, খাঁটি জিনিস পাওয়া খুব কঠিন হয়ে উঠছে । খাঁটি বলে বিক্রি করে কিন্তু দেখা যায় সেখানে ভেজাল মেশানো আছে । এই ভেজালের দুনিয়ায় খাঁটি জিনিস কেনা খুব কঠিন হয়ে যাচ্ছে ।


সুন্দরবনের খাঁটি মধু চেনার কিছু উপায় রয়েছে । সেই উপায় অনুযায়ী আমরা বুঝতে পারবো মধুটা খাঁটি নাকি ভেজাল মেশানো আছে । চলুন দেখি আজ ঘাঁটির মধু চেনার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করি। খুব মনোযোগ দিয়ে পড়বেন । 

পেজ সূচিপত্র ঃ খাঁটি মধু চেনার জন্য যা যা করতে হবে তা হল

সুন্দরবনের প্রাকৃতিক মধু 

বাংলাদেশের বিখ্যাত ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন । পৃথিবীর বিখ্যাত একটি বন । এখানে বিভিন্ন জীবজন্তু রয়েছে । এখানে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার । এটি শুধু জীবজন্তুর জন্যই বিখ্যাত নয়। এখানে প্রাকৃতিক মধুও পাওয়া যায় । বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ গাছ ও জন্মে । তাই সুন্দরবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায় । সুন্দরবনের মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে এবং মৌচাকে জমা করে । 

পাহাড়ীরা সে মৌচাক থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে এবং বাজারে বিক্রি করে । এই মধু ভেজাল মুক্ত এবং অনেক স্বাস্থ্যকর । এই মধু আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাবার ।  এই মধু মানুষ খায় আবার শরীরেও ব্যবহার করে । যেমন এই মধুর সাথে আরও কিছু মিক্স করে মানুষ ত্বকে লাগায় ত্বক ভালো রাখার জন্য ।

মধুর প্রকারভেদ 

বাজারে মূলত দুই ধরনের মধু পাওয়া যায় । যেমন ঃ

প্রাকৃতিক মধু 

প্রাকৃতিক মধু হচ্ছে যেটা সরাসরি মৌমাছি ফুল থেকে সংগ্রহ করে এবং মৌচাকে নিয়ে গিয়ে জমা করে । সেই মধু মৌচাক থেকে মানুষ সংগ্রহ করে নিয়ে আসে । তারপর বাজারে গিয়ে বিক্রি করে । এটা হচ্ছে প্রাকৃতিক মধু সংগ্রহ পদ্ধতি । এটাতে কোন ভেজাল নেই । তাই প্রাকৃতিক মধু আমাদের শরীরের জন্য বেশি কার্যকরী এবং খেতেও অনেক সুস্বাদু ।

চাষের মধু 

চাষের মধু হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেমন ধরেন সরিষার খেতের পাশে পোষা মৌমাছি ছেড়ে দেওয়া হয় । সেখান থেকে মৌমাছি ফুল থেকে নির্যাস নিয়ে এসে মৌচাকের বাক্সে সংগ্রহ করে রাখে । এভাবে সেই মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয়, তাকে বলা হয় চাষের মধু । চাষের মধু যে খারাপ হয় তা নয় ।  অনেক সময় চাষের মধুও খাঁটি হয় । তাই আমাদেরকে দেখে শুনে চাষের মধু ক্রয় করতে হবে । 

চাষের মধু

চাষের মধু বলতে মৌমাছি পালন করে নির্দিষ্ট মৌসুমী নির্দিষ্ট ফুল থেকে নির্যাস সংগ্রহের মাধ্যমে উৎপন্ন করানোকে বোঝায় । এটি একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া যেখানে মৌমাছিরা মৌ বাক্স স্থাপন করে মৌমাছিদের নির্দিষ্ট ফুলের ক্ষেত, যেমন লিচু বাগানের পাশে রাখেন । মৌমাছিরা ওই ফুল থেকে নির্যাস সংগ্রহ করে এবং মৌচাকে জমা করে মধু তৈরি করে । এই ধরনের চাষাবাদ পদ্ধতি তে মৌমাছির স্বাস্থ্য, খাবার এবং পরিবেশের পরিচর্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।


সঠিক নিয়ম মেনে মধু চাষ করলে চাষের মধু ও অত্যন্ত পুষ্টিকর সাথে সমৃদ্ধ হতে পারে । যেমন লিচু ফুলের মৌসুমী লিচু মধু এবং সরিষা ফুলের মৌসুমে সরিষা মধু । সব চাষের মধু খাঁটি হয় না । গুণগত মান ঠিক রেখে যদি সঠিকভাবে উৎপাদিত হয় তাহলে সেটা স্বাস্থ্যকর হতে পারে । তবে এক্ষেত্রে খাঁটি চাষের মধু চেনা জরুরী । 

খাঁটি মধু চেনার উপায় 

বাজারে, পাড়ায়, বিভিন্ন জায়গায় মধুর কিনতে পাওয়া যায় । তবে সব মধু ভালো হয় না । আমাদেরকে জেনে বুঝে মধু কিনতে হবে । কারণ সব মধুই খাঁটি হয় না । কিছু কিছু মধুতে ভেজাল মেশানো থাকে ।  আর ভেজাল মিশানো মধু খেলে মধুর কোন পুষ্টিগুণ থাকবে না । তাই আমাদেরকে সবসময় খাঁটি মধু কিনে খাওয়ার চেষ্টা করতে হবে । খাটি মধু চেনার উপায় হচ্ছেঃ 

পানির পরীক্ষাঃ এক গ্লাস পানিতে মধু ছাড়ুন । খাটি মধু গ্লাসের নিচে জমাট বেঁধে থাকবে । সহজে মিশে যাবে না । ভেজাল মধু দ্রুত পানির সাথে মিশে যাবে ।

আঙ্গুলের পরীক্ষাঃ আঙ্গুলে সামান্য মধু নিন । খাঁটি মধু আঙ্গুলের উপর জমাট বেঁধে থাকবে । দ্রুত ছড়িয়ে পড়বে না । ভেজাল মধু তরল পদার্থের মতো ছড়িয়ে পড়বে । 

আগুন পরীক্ষাঃ একটি দিয়াশলায় কাঠির মাথায় মধু ডুবিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করুন । খাটি মধু সহজে জলে উঠবে । কারণ এতে পানির পরিমাণ কম । ভেজাল মধু আদ্রতার কারণে সহজে জ্বলে উঠবে না । কারণ এতে পানির পরিমাণ বেশি । 

কাগজের পরীক্ষাঃ এক ফোঁটা মধু একটি কাগজের উপর ফেলুন । খাঁটি মধু কাপড় শোষণ করবে না বা সহজে গড়িয়ে পড়বে না । ভেজাল মধু দ্রুত শুষে নেবে বা গরিয়ে পড়বে । 

তবে সবচেয়ে ভালো উপায় হলো নির্ভরযোগ্য ব্র্যান্ড বা উৎস থেকে মধু ক্রয় করতে হবে । 

খাঁটি মধুর উপকারিতা

খাঁটি মধুর অনেক উপকারিতা রয়েছে। যেমন মধু আমরা এমনি খেতে পারি । আবার বিভিন্ন সমস্যা হলে যেমন বিভিন্ন অসুখ বিসুখেও আমরা মধু খেয়ে থাকি । কাশি হলে তুলসী পাতার রস করে তার সাথে মধু মিশিয়ে খেলে কাশি ভালো হয়ে যায় । এরকম অনেক সমস্যার জন্য আমরা মধু খেয়ে থাকি । মধু খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় । মধু খাবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ।


মধু প্রাকৃতিকভাবে গলা শান্ত করে এবং শ্বাসনালী পরিষ্কার রাখতে সহায়তা করে । মধুতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে । মধু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে । মধু খারাপ কোলেস্টেরল কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে । মধু ক্ষুদা নিয়ন্ত্রণে সহায়ক । মধু লিভার পরিষ্কার করতে এবং শরীরের টক্সিন দূর করতে সহায়তা করে ।

অন্যান্য লক্ষণ 

খাঁটি মধুর কিছু লক্ষণ রয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করলেই বুঝতে পারব ।  খাঁটি মধুর ঘনত্ব অনেক বেশি হয় এবং আঠালো ভাব হয়। যা দেখে সহজে বুঝা যাবে যে এই মধু খাটি । আবার খাঁটি মধু সময়ের সাথে সাথে জমে যেতে পারে যা স্বাভাবিক । এটি ভেজালের লক্ষণ নয় । 

খাঁটি মধুর একটি নিজস্ব প্রাকৃতিক হালকা মিষ্টি গন্ধ থাকে যা অতিরিক্ত মিষ্টি বা কৃত্তিম হয় না । তাই লক্ষণগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে । এই লক্ষণ গুলো দেখে আমরা খাঁটি মধু চিনতে পারবো এবং খাঁটি মধু ক্রয় করতে পারব । 

মধু খাওয়ার নিয়ম 

মধুর গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম যা বলে শেষ করা সম্ভব নয় । আমরা বাজারে যেসব মধু পায় তার সকল মধুই খাঁটি নয় । কিছু খাঁটি কিছু ভেজাল । তাই আমাদেরকে দেখে শুনে পরীক্ষা করে খাঁটি মধু ক্রয় করতে হবে । এই মধু নিয়ম করে খেতে হয় । যেমন অনেকে খালি মুখে খাই, অনেকে পানিতে মিশে খায়, অনেকে আবার দুধের সঙ্গে খেজুর দিয়ে মিক্স করে খায় । 

অনেকে আবার খেজুর এবং মধু মিক্স করে খায় । বিভিন্নভাবে মধু খাওয়া যায় । তাই আপনি চাইলে আপনার ইচ্ছা মতো মধু কোন কিছুর সাথে মিক্স করে বা এমনি খেতে পারেন । মধু আমাদের শারীরিক অসুস্থতায় ওষুধ হিসেবে কাজ করে । আবার রূপচর্চার ক্ষেত্রেও কাজ করে থাকে । এর ব্যবহার অনেক । তাই আমাদের মধু যখন প্রয়োজন তখন আমরা ব্যবহার করতে পারি । 

মধু অন্যান্য কাজে ব্যবহার 

মধুর ব্যবহার অনেক । আমরা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় মধু ব্যবহার করে থাকি । মধু আমরা খেয়ে থাকি । আবার নানান অসুস্থতায় ঔষধ হিসেবে মধু ব্যবহার করে থাকি । আবার রূপচর্চার ক্ষেত্রেও মধু ব্যবহার করে থাকি । মধুর ব্যবহার অনেক যা বলে শেষ করা সম্ভব নয় । প্রাচীনকাল থেকেই মানুষ মধু ব্যবহার করে আসছে ।


আর বর্তমানেও মানুষ মধু ব্যবহার করে । প্রাচীনকালে থেকে মধু বিভিন্ন রোগের ঔষধ হিসেবে কাজ করে থাকে । প্রাকৃতিক অনেক গাছ-গাছড়ার সাথে মধু মিক্স করেও অনেকে অনেক রোগের জন্য খেয়ে থাকে যা কাজে দেয় । তাই মধু খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার যা মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে সাহায্য করে ।

উপসংহার

খাঁটি মধু যেমন সুন্দরবনের প্রাকৃতিক মধু কিংবা নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের চাষের মধুর স্বাদে, গন্ধে এবং পুষ্টিগুনে অনন্য । এ ধরনের মধু নিয়মিত খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, হজম শক্তি উন্নত হবে, ত্বক ও চুল খুব সুন্দর হবে । বাজারের ভেজাল মধু আমাদের এসব উপকারিতার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে । 

তাই মধু কেনার ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি । নিজের এবং প্রিয়জনের জন্য সঠিক মধু বাছাই করুন, সুস্থ থাকুন এবং প্রকৃতির বিশুদ্ধ ছোঁয়া উপভোগ করুন । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন । কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । কারণ মানুষ মাত্রই ত্রুটি হতে পারে । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url