ফুলকপির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিন

ফুলকপিতে আসলে কি কি রয়েছে জেনে নিন ? 

 

ফুলকপি একটি বহুমুখী এবং পুষ্টিকর সবজি । এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি ।  অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এগুলো একই ধরনের । এতে রয়েছে প্রয়োজনীয় খনিজ পদার্থ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ।


এটি বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় । যেমন ঝোল তরকারি হিসেবে, ভাজা করে, সুপ বানিয়ে, পাকোড়া বানিয়ে ইত্যাদি ভাবে রান্না করে খাওয়া হয় । তাই এর ভিটামিন পেতে আপনি বিভিন্নভাবে রান্না করে খেতে পারেন । আজ ফুলকপি নিয়ে বিস্তারিত আলোচনা করব । 

পেজ সূচিপত্র ঃ ফুলকপিতে এলার্জি আছে কি না তা নিয়ে আজ আমরা আলোচনা করব

ফুলকপি কেমন ? 

ফুলকপি খুবই স্বাস্থ্যকর একটি সবজি । এটি দেখতে অনেকটা ফুলের মতো । তাই এর নাম হচ্ছে ফুলকপি । ফুলকপিতে বিভিন্ন ধরনের ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি রয়েছে । তাই এই সকল গুনাবলী বা উপকারিতা পাওয়ার জন্য আমরা নিয়মিত ফুলকপির সবজি খেতে পারি । আমাদের শরীরের বিভিন্ন পুষ্টি উপাদান পাবে ফুলকপি থেকে ।

তাই বলা যায়, বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়ার জন্য আপনি নিয়মিত ফুলকপির সবজি খেতে পারেন । এটি প্রতিটি মানুষ খেতে পারে । এতে তেমন কোন অপকারিতা নেই অর্থাৎ এটি খেলে তেমন কোন ক্ষতি হয় না । তাই আপনি চাইলে এটি নিয়মিত খেতে পারেন । এটি বিভিন্নভাবে খাওয়া যায় যেমন রান্না করে,  ভাজি করে, পাকোড়া বানিয়ে ইত্যাদি ভাবে খাওয়া যায় । 

ফুলকপির স্বাস্থ্য উপকারিতা 

ফুলকপির বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে বা বিভিন্ন পুষ্টিগুণে ভরা । তাই এ সকল পুষ্টিগুণ পাওয়ার জন্য আমাদেরকে নিয়মিত বা মাঝে মধ্যে ফুলকপির সবজি খেতে হবে । এটি কম ক্যালরি এবং উচ্চ ফাইবারের জন্য পরিচিত এবং এটি প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর । 

ভাপে, ভাজা অথবা সুপ এবং ইস্মুদে মিশ্রিত করে তৈরি করা হোক না কেন, এই সাদা সবজিটি অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে । যা হজম, ওজন হ্রাস, হৃদরোগ, এমন কি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে । এটি ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন । কারণ এটি খেলে সুগার লেভেল বাড়ে না বা বাড়তে দেয় না । 

ফুলকপিতে এলার্জি আছে কি না ? 

ফুলকপিতে এলার্জি নেই । এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি রয়েছে ।  এতে চর্বির পরিমাণ খুব কম এবং ক্যালোরি নেই বললেই চলে । সে কারণে ওজন হ্রাসেও ফুলকপি ভূমিকা পালন করে । যাদের আগে থেকে এলার্জির সমস্যা রয়েছে, তারা খেলে খানিকটা এলার্জির সমস্যা দেখা দিতে পারে । তবে সকলের ক্ষেত্রে নয় । 


তাই যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে অর্থাৎ ফুলকপি খাওয়ার পরে চুলকানি, পচরা, তারপর শরীরে বিভিন্ন দাগ দেখা দেয়, সেগুলো আবার চুলকায় এরকম সমস্যা হলে, আপনি ফুলকপি খাওয়া বাদ দিতে পারেন । না হলে দেখা যাচ্ছে এলার্জির সমস্যা আরো বেড়ে যেতে পারে । তাই যাদের অ্যালার্জি রয়েছে তারা ফুলকপি খাওয়া থেকে দূরে থাকতে পারেন ।

ফুলকপির রেসিপি  

ফুলকপি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় । অর্থাৎ আপনি আলু দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে যদি একটি ঝোল তরকারি রান্না করেন, সেটি রান্না করেও খাওয়া যায় । আবার ফুলকপি যদি আপনি মাছ দিয়ে রান্না করতে চান, সেক্ষেত্রেও আপনি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন । ফুলকপি যদি ভাজি করে খেতে চান সেটাও আপনি খেতে পারেন । 

তাই চাইলে ফুলকপি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় । ফুলকপির আরেকটি কালার হচ্ছে ব্রকলি, এটা সবুজ কালারের হয়ে থাকে । এটিও ফুলকপির মত রান্না করে বিভিন্নভাবে খাওয়া যায় । এছাড়াও আপনি চাইলে ফুলকপির পাকোড়া । অর্থাৎ চিকেন ফ্রাই এর মত ভেজে খেতে পারেন । এছাড়াও আপনি ফুলকপির সুপ বানিয়ে খেতে পারেন । 

ওজন কমাতে সহায়তা 

ওজন আমাদের শরীরের খুবই খারাপ একটি বিষয় । অর্থাৎ যখনই মানুষের ওজন বৃদ্ধি পাবে প্রয়োজনের তুলনায়, ঠিক তখনই শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বাসা বাঁধবে । তাই শরীরকে সুস্থ থাকার ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে থাকাটা খুবই জরুরি একটি বিষয় । আর আপনি যদি ফুলকপি খান তাহলে আপনার ওজন কমে যাবে বা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে । 

ফুলকপিতে চর্বি এবং কার্বোহাইড্রেট কম থাকে, যা ভাত এবং আলুর মত উচ্চ ক্যালরিযুক্ত খাবারের জন্য একটি দুর্দান্ত বিকল্প এবং আপনাকে দীর্ঘক্ষন পেট ভরাতে সাহায্য করে থাকে । তাই আপনি যদি ফুলকপির সবজি খান, সেক্ষেত্রে আপনার ওজন বাড়বে না বা ওজন নিয়ন্ত্রণে থাকবে । তাই ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফুলকপির সবজি বেছে নিতে পারেন । 

হার্টের স্বাস্থ্য ভালো রাখে 

হার্ট হচ্ছে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ এবং দামি একটি অঙ্গ । এটি কে বলা হয় একটি জীবনের প্রাণ । তাই হার্ট ভালো রাখার জন্য আমাদেরকে সেভাবে চলাফেরা করতে হয় । হার্ট ভালো রাখতে যে সকল খাবার খাওয়া ভালো, সেই সকল খাবার খাওয়া উচিত । আর ফুলকপিতে থাকা আন্টি অক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী যৌগগুলি রক্তচাপ উন্নত করতে পারে ।

ফুলকপি হৃদরোগের ঝুকিও কমাতে পারে । তাই হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য আমরা নিয়মিত ফুলকপি সবজি খেতে পারি । এতে করে আমাদের হার্ট ভালো থাকবে এবং আমরা সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে পারব । হার্ট যখন ভালো থাকবে তখন আপনার শরীর ও স্বাভাবিকভাবে ভালো থাকবে বা সুস্থ থাকবে এবং আপনাকে সতেজ মনে হবে ।

ক্যান্সার প্রতিরোধে সহায়ক

ক্যান্সার বর্তমানে খুবই মারাত্মক একটি অসুখ । এটি হলে তার থেকে রক্ষা পাওয়া যায় না । অর্থাৎ এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা গবেষকরা এ রোগের ওষুধ তৈরি করতে পারেনি বা পাওয়া যায়নি । তাই এই রোগ থেকে রক্ষা পেতে আমাদেরকে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ সম্পন্ন খাবার খেতে হবে । আর তার মধ্যে একটি হচ্ছে ফুলকপি । 


ফুলকপিতে পাওয়া সালফোরাফেনের মতো যৌগগুলি ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে এবং নির্দিষ্ট কিছু ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে থাকে বলে প্রমাণিত হয়েছে । তাই বুঝতেই পারছেন ফুলকপি সবজি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ । এটি ক্যান্সারের মতো রোগেরও ঝুঁকি কমায় । তাই এ সকল কারণে আমরা নিয়মিত ফুলকপির সবজি খেতে পারি । 

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে 

ফুলকপি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে । অর্থাৎ শর্করার মাত্রা ঠিক রাখে । তাই শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা নিয়মিত ফুলকপির সবজি খেতে পারি । রক্তের শর্করার মাত্রা সঠিক রাখা খুবই জরুরী । কারণ শর্করার মাত্রা রক্তে যদি বেড়ে যায়, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে ।

এর ফাইবার রক্তে চিনির শোষণকে ধীর করে দেয় এবং রক্তে শর্করার মাঝে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় বা নিয়ন্ত্রণে রাখে । তাই বুঝতেই পারছেন রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে ফুলকপি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই যাদের রক্তে শর্করার মাত্রা বেশি থাকে, তারা নিয়মিত ফুলকপির সবজি খেতে পারেন । 

হাড়কে শক্তিশালী করে

হাড় আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ । অর্থাৎ হাড় যদি ভেঙে যায় বা সচল না থাকে, তাহলে আমরা সোজা হয়ে দাঁড়াতেও পারবো না, আর হাঁটতেও পারবো না । তাই হাড় মজবুত রাখা এবং সচল রাখা আমাদের জন্য খুব জরুরী । তাই আমাদের হাড়কে শক্তিশালী করতে বা মজবুত করতে ফুলকপি বিশেষ ভূমিকা পালন করে ।

ফুলকপিতে বিভিন্ন ভিটামিন, খনিজ ইত্যাদি রয়েছে যা হাড় কে মজবুত করে । ফুলকপিতে থাকা ভিটামিন কে এবং ক্যালসিয়াম হাড়ের শক্তি বৃদ্ধিতে অবদান রাখে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে । তাই বুঝতেই পারছেন হাড় গঠনে বা মজবুত করতে ফুলকপির ভূমিকা কতোটা গুরুত্বপূর্ণ । 

মস্তিষ্কের স্বাস্থ্য সমর্থন করে

মস্তিষ্ক অর্থাৎ আমাদের ব্রেন যদি সচল না থাকে, তাহলে কোন কাজই করা সম্ভব নয় । কারণ আমাদের ব্রেন বা মাথা যদি কার্যকর না হয়, সেক্ষেত্রে আপনি কোন কাজই করতে পারবেন না । আর এই ফুলকপি খেলে আপনার মস্তিষ্কের স্বাস্থ্য সুস্থ থাকবে এবং আপনি অনায়াসে সকল কাজ করতে পারবেন । তাই মস্তিষ্কের উন্নয়নের জন্য ফুলকপি ভালো ।


ফুলকপিতে কোলিন থাকে যা মস্তিষ্কের বিকাশ এবং স্মৃতিশক্তির বিকাশের জন্য খুবই উপকারী একটি অপরিহার্য পুষ্টি উপাদান । নিয়মিত খেলে আপনার মস্তিষ্কের বিকাশ ঘটবে এবং আপনার স্মৃতিশক্তি ও খুব ভালো থাকবে । তাই এ সকল সুবিধা পাওয়ার জন্য আপনাকে নিয়মিত ফুলকপির সবজি খেতে হবে । সবজি খেতে না পারলে সুপ বানিয়েও খেতে পারেন । 

অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া

অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বোঝায় ফুলকপি খেলে কোন সমস্যা হবে কি না বা এর কোন সমস্যা  রয়েছে কি না । ফুলকপিতে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই । এটি সকল প্রকারের মানুষ খেতে পারেন । তবে কিছু কিছু ক্ষেত্রে ফুলকপি খাওয়ার পর যাদের এলার্জির সমস্যা আছে, তাদের এলার্জি সমস্যা বেড়ে যেতে পারে বা দেখা দিতে পারে । 

সে জন্য যাদের এলার্জি সমস্যা রয়েছে, তারা ফুলকপি খাওয়া থেকে দূরে থাকতে পারেন । কারণ যদি অ্যালার্জি সমস্যা আছে তাদের সমস্যা বেড়ে যেতে পারে । এছাড়াও পেট ফাঁপা, এসিডিটি ইত্যাদি সমস্যা হতে পারে, যদি আপনি অতিরিক্ত ফুলকপি খান । তাই আপনাকে পরিমান মত ফুলকপি খেতে হবে ।  অতিরিক্ত খাওয়া যাবে না । 

শেষ কথা 

ফুলকপিতে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই জরুরী । তাই আপনি যদি এই পুষ্টিগুণগুলোর অভাবে ভোগেন, সে ক্ষেত্রে আপনি নিয়মিত বা মাঝে মধ্যে ফুলকপির সবজি খেতে পারেন বা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করে ফুলকপি খেতে পারেন । তবে কিছু কিছু মানুষের সমস্যা দেখা দিলে তারা ফুলকপি থেকে দূরে থাকতে পারেন । 

আপনি যদি হার্টের সমস্যায় ভুগেন বা ওজন বেড়ে যায় এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি নিয়মিতভাবে বা মাঝে মধ্যে ফুলকপির সবজি খেতে পারেন । দেখবেন এই সমস্যাগুলো দূর হয়ে যাবে । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন । সবাই কে অনেক ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url