গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে কি জেনে নিন ?

গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়ার গোপন রহস্য জেনে নিন

 

পেঁপে এমন একটা সবজি, যা সবজি হিসেবেও খাওয়া যায়, আবার ফল হিসেবে খাওয়া যায় । এটি কাঁচা অবস্থায় তরকারি রান্না করে খাওয়া যায় । আবার পাকলে এটি ফল হিসেবে খাওয়া যায় । এই পেঁপে তে অনেক গুনাগুন রয়েছে ।


কাঁচা পেঁপের তরকারি খেলে আমাদের পেট ঠান্ডা থাকে এবং যাদের পেটের সমস্যা, তাদেরকে পেঁপের তরকারি খাওয়ার জন্য ডাক্তাররা পরামর্শ দেন । ঠিক একই ভাবে পাকা পেতেও অনেক পুষ্টিগুনে ভরা ।  কিন্তু এই পেঁপে সকলের জন্য পুষ্টিকর হলেও, কিছু মানুষের জন্য ক্ষতিকর হতে পারে । 

পেজ সূচিপত্র ঃ গর্ভাবস্থায় কাঁচা পেঁপের তরকারি কতটা ক্ষতিকর তা নিয়ে আজ আলোচনা করব

পেঁপে কি ? 

পেঁপে এমন একটি খাবার, যা আপনি সবজি হিসেবে ব্যবহার করতে পারেন । আবার ফল হিসেবেও খেতে পারেন । এটি কাঁচা পেঁপে পাকা পেঁপে দুটোই খাওয়া যায় । এটি কাঁচা অবস্থায় তরকারি রান্না করে,  ঝোল রান্না করে, ভাজি করে, বিভিন্ন সবজির সাথে একসঙ্গে রান্না করে খাওয়া যায় । ঠিক এটা যখন পেকে যায় তখন আপনি ফল হিসেবে খেতে পারেন ।

এটি আপনি এমনি কেটে খেতে পারেন, আবার জুস বানিয়ে খেতে পারেন । পাকা পেঁপে খেতে অনেক মিষ্টি, তাই খেতে ভালোই লাগে । আপনি যেমন ইচ্ছা খেতে পারেন । এতে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে । কাঁচা পাকা দুটোতেই ভিটামিন, খনিজ, এনজাইম ইত্যাদি রয়েছে । তাই আপনি এ সকল পুষ্টিগুণ পাওয়ার জন্য পেঁপে খেতে পারেন । 

কাঁচা পেঁপে ও পাকা পেঁপে 

পেঁপে সাধারণত দুই অবস্থাতেই খাওয়া যায় । এটি কাঁচা অবস্থাতাতেও খাওয়া যায় । আবার পাকা অবস্থাতাতেও খাওয়া যায় । এটি কাঁচা অবস্থায় এমনিতেও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায় ।  কাঁচা পেঁপের বিভিন্ন ধরনের তরকারি রান্না করে খাওয়া যায় বা ভাজি করে খাওয়া যায় । কাঁচা পেঁপের তরকারি আমাদের পেট ঠান্ডা রাখে বা পেটের সমস্যা দূর করে । 

তাই আমরা কাঁচা পেঁপের তরকারি খেতে পারি । তবে গর্ভাবস্থায় কাঁচা পেঁপের তরকারি খেতে ডাক্তাররা নিষেধ করে । গর্ভাবস্থায় কাঁচা পেঁপের তরকারি কিছু ক্ষতিকর দিক রয়েছে । ঠিক একইভাবে পাকা পেতে আমরা ফল হিসেবে খেতে পারি । পাকা পেপে খেতে অনেক মিষ্টি । তাই এটি খেতে ভালোই লাগে । তবে গর্ভাবস্থায় পাকা পেঁপেও খেতে ডাক্তাররা নিষেধ করে । 

পেঁপের পুষ্টিগুণ 

পেঁপের অনেক পুষ্টিগুণ রয়েছে । পাকা পেঁপে এবং কাঁচা পেঁপে দুই পেঁপেতেই বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে । এতে ভিটামিন সি,  খনিজ রয়েছে ও এক প্রকারের বিশেষ এনজাইম রয়েছে । যা পেঁপে খেলে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায় । বিশেষ করে পেঁপের তরকারি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায় । পেট ঠাণ্ডা থাকে । 


এছাড়াও পেঁপেতে ভিটামিন এ, বিটাকারোটিন, ফাইবার বা আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি রয়েছে । যা আমাদের হজম শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হৃদরোগ নিয়ন্ত্রণ করে ইত্যাদি । এছাড়াও পেপেতে কম ক্যালরি থাকার কারণে, ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে । তাই বুঝতেই পারছেন পেঁপের কতগুলো গুনাগুন বা উপকারিতা রয়েছে । 

গর্ভাবস্থায় পেঁপে সত্যিই কি অনিরাপদ ?

সুষম খাদ্যের অংশ হিসেবে পরিমিত পরিমাণে গ্রহণ করলে গর্ভাবস্থায় পুরোপুরি পাকা পেঁপে সাধারণত খাবার জন্য নিরাপদ বলে মনে করা হয় । গর্ভাবস্থায় পেঁপে সবচেয়ে বিতর্কিত ফল গুলোর মধ্যে একটি । যদিও অনেকে গর্ভবতী মায়েদের এটি পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ দেন । তবে আসল সত্যটা আরও সূক্ষ্ম । পেঁপে নিরাপদ কি না তা মূলত এর পাকার পর্যায়ের উপর নির্ভর করে ।

পাকা পেঁপের খোসা হলুদ বা কমলা রঙের হয় এবং এটি এমন পুষ্টিগুণে সমৃদ্ধ যা মাতৃস্বাস্থ্যকে সহায়তা করে । এটি ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম এবং ডায়েটারি ফাইবার সরবরাহ করে । যা সবই একটি সুস্থ গর্ভাবস্থায় অবদান রাখে । এর ফাইবার উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করতে পারে । যা গর্ভবতী মহিলাদের মধ্যে একটি সাধারণ সমস্যা । 

সাদা দুধের মত কাঁঠালের রস থাকে । এটি গর্ভবতী মায়েদের জন্য ক্ষতিকর হতে পারে । তাই আপনি পাকা পেঁপে সামান্য পরিমাণ খেতে পারলেও কাঁচা পেঁপে থেকে বিরত থাকা ভালো । কাঁচা পেঁপে গর্ভপাতের সমস্যা দেখা দিতে পারে । তাই এটি এড়িয়ে চলা ভালো । 

গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে কি ? 

আপনি নিশ্চয়ই ভাবছেন যে, গর্ভবতী মহিলাদের কাঁচা পেঁপে খেতে কেন নিষেধ করা হয় । উদ্বেগের কারণ হলো কাঁচা বা আধা পাকা পেঁপে যাতে আঠালো রস নামক একটি দুধের মত পদার্থ থাকে, যা  পেঁপের আঠালো রসে প্যাঁপেইন  সহ বিভিন্ন এনজাইম থাকে, যা বেশি পরিমাণে গ্রহণ করলে জরায়ুর সংকোচনকে উদ্দিপ্ত করতে পারে ।

যদিও মানুষের ওপর এর প্রমাণ সীমিত, স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গর্ভাবস্থায় কাঁচা পেঁপে এড়িয়ে চলার পরামর্শ দেন । বিশেষ করে প্রথম ত্রৈমাসিকে যখন গর্ভাবস্থা সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকে । ফল পাকার সাথে সাথে এর আঠার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায় । কাঁচা পেঁপের চেয়ে পাকা পেঁপে অনেক বেশি নিরাপদ । তাই চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে পাকা পেঁপে খেতে পারেন । 

গর্ভাবস্থায় কাঁচা পেঁপের তরকারি খাওয়া যাবে কি ? 

গর্ভাবস্থায় কাঁচা পেঁপে তরকারি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী । পেঁপেতে রয়েছে পেঁপেইন নামের একটি এনজাইম যেটা কিনা শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে । গর্ভাবস্থায় কাঁচা পেঁপের তরকারি বেশি পরিমাণে না খাওয়াই ভালো । কারণ কাঁচা পেপের মধ্যে বেশি পেপেইন থাকে যা গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে ।


তবে পাকা পেঁপে গর্ভাবস্থায় খেলে কোন ধরনের সমস্যা হয় না । এটি গর্ভাবস্থায় পুষ্টি ঘাটতি পূরণে ভূমিকা রাখে । তাই গর্ভাবস্থায় কাঁচা পেঁপের তরকারি খাওয়া যাবে কি না তা জানতে একজন পুষ্টিবিদ  ডাক্তারের পরামর্শ নিন । ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার যদি কোন সমস্যা না থাকে,  তাহলে আপনি পেঁপের তরকারি খেতে পারেন ।

রান্নার পরও ঝুঁকি  

অনেকে অনেক সময় মনে করে যে, রান্না করার পর ক্ষতিকর জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় । অর্থাৎ কোন জিনিস কাঁচা না খাওয়া গেলে, রান্না করে খেলে কোন সমস্যা দেখা দেয় না । কিন্তু কাঁচা পেপের  ক্ষেত্রে রান্না করার পরও দেখা যাচ্ছে কোন ক্ষতিকর উপাদান যদি থেকে যায়, তাহলে রান্না করার পরও কাঁচা পেঁপের তরকারি খেলে সমস্যা দেখা দিতে পারে । 

তাই দেখা যাচ্ছে, কাঁচা পেপার তরকারি রান্না করার পরও ঝুঁকি থেকে যাই । তাই আপনি গর্ভাবস্থায় কাঁচা পেঁপের তরকারি খেতে চাইলে ডাক্তারের বা কোন বিশেষজ্ঞ বা কোনো পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খেতে পারেন । আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী, তারা যদি আপনাকে খাওয়ার জন্য পরামর্শ দেন, তাহলে আপনি খেতে পারেন । কোন সমস্যা নেই । তবে না খাওয়াই ভালো । 

গর্ভাবস্থায় পাকা পেঁপে খাওয়া যাবে কি না ? 

গর্ভাবস্থায় পাকা পেঁপে খাওয়া যাবে কিনা তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে । এর উত্তর হচ্ছে গর্ভাবস্থায় পাকা পেঁপে খাওয়া যাবে । গর্ভাবস্থায় পাকা পেঁপে খাওয়া উচিত । পাকা পেঁপে খেলে গর্ভাবস্থায় কোন ধরনের ক্ষতি হয় না । তবে গর্ভাবস্থায় পাকা পেঁপে নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত । কারণ অতিরিক্ত পাকা পেপে খেলে পেটে অস্বস্তি বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে । 

আর গ্যাসের সমস্যা থেকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে । অনেক ক্ষেত্রে গর্ভাবস্থায় মায়ের গ্যাসের সমস্যা থাকলে, বাচ্চার জন্মগতভাবে গ্যাসের সমস্যা দেখা দেয় । আর যে সমস্যাগুলো জন্মগত সে সমস্যাগুলো সহজে ঠিক করা যায় না । অর্থাৎ সেই রোগগুলো সহজে ভালো হতে চায় না । তাই কোন কিছুই অতিরিক্ত খাওয়া ভালো নয় । 

গর্ভাবস্থায় পেঁপে খেলে কি হতে পারে ? 

কাঁচা পেঁপে খেলে কি বাচ্চা নষ্ট হয়, তা নিয়ে অনেকেই প্রশ্ন আছে । আসলে গর্ভাবস্থায় কাঁচা পেঁপে বেশি পরিমাণে খেলে সেটি গর্ভপাত বা বাচ্চা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয় । গর্ভপাত বা বাচ্চা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে কাঁচা পেঁপেতে অতিরিক্ত পেপেইন নামক এনজাইম থাকে । যেটি গর্ভাশয়ের পেশী সংকোচন করে, যার ফলে সময়ের আগে গর্ভপাত কিংবা গর্ভাশয়ে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয় । 


তাই বিশেষ করে গর্ভাবস্থার তিন মাস কাঁচা পেঁপেতে থাকা কিছু পেঁপেইন এনজাইম গর্ভপাতের কারণ হতে পারে । তবে এক্ষেত্রে পাকা পেঁপে গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ এবং পুষ্টিগুণে ভরা । তাই বলা যায় কাঁচা পেঁপে খেলে গর্ভাবস্থায় বাচ্চা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে । তাই গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া এবং তরকারি খাওয়া থেকে বিরত থাকা উচিত । 

সাধারণ মানুষের ক্ষেত্রে 

সাধারণ মানুষের ক্ষেত্রে কাঁচা পেঁপে খুবই ভালো একটি সবজি । কারণ অনেক ক্ষেত্রে বিশেষ করে পেটের সমস্যার ক্ষেত্রে, ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন কাঁচা পেঁপের তরকারি খাওয়ার । কারণ কাচা  পেঁপের তরকারি খেলে পেট ঠান্ডা থাকে এবং ভালো থাকে । তাই পেটের সমস্যা জনিত কারণে কাচা পেঁপের তরকারি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন । 

কাঁচা পেঁপে যেমন উপকারী, ঠিক তেমনিভাবে পাকা পেপেও অনেক উপকারী এবং পুষ্টিগুণে ভরা একটি ফল । পাকা পেঁপে খেতে যেমন মিষ্টি, বিশেষ করে যেগুলো গাছ পাকা পেপে হয় সেগুলো খেতে খুব মজা লাগে । এতে প্রচুর পরিমাণে ভিটামিনের রয়েছে । তাই আপনি মাঝে মধ্যে পাকা পেপে খেতে পারেন । এটি আপনার শরীরে জন্য সুস্বাস্থ্যকর । 

শেষ কথা 

পেপের অনেক গুণাগুণ রয়েছে । এটি কাঁচা অবস্থায় খুব ভালো একটি সবজি । আর পাকা অবস্থায় খুব ভালো একটি ফল । এতে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার এনজাইম ইত্যাদি রয়েছে । যা আমাদের শরীরে বিভিন্নভাবে উপকারিতা প্রদান করে থাকে । সাধারণ মানুষের ক্ষেত্রে পেঁপে খুব ভালো একটি খাবার । কিন্তু গর্ভাবস্থায় কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে ।

অর্থাৎ কাঁচা পেঁপে গর্ভপাতের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে । তাই গর্ভাবস্থায় পাকা পেঁপে সামান্য পরিমাণে খেলেও, কাঁচা পেঁপে এড়িয়ে চলা উচিত । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url