সকালে খালি পেটে আপেল খেলে কি হয় ?
সকালে খালি পেটে আপেল খাওয়ার গুনাগুণ
আপেল খুবই স্বাস্থ্যকর এবং গুণসম্পন্ন একটি ফল । এটি আমাদের দেশে উৎপাদন করা হয় না বা করা যায় না । কারণ আপেল তৈরির জন্য আমাদের দেশের মাটি উপযুক্ত নয় । এটা বাইরের দেশ থেকে আমদানি করে নিয়ে আনতে হয় । আপেলের চাহিদাও যেমন বেশি দাম ও তেমন বেশি ।
এর অনেক গুনাগুন রয়েছে । এটি খেলে আমাদের শরীর সুস্থ থাকে এবং বিভিন্ন রোগবালয় থেকে আমাদের শরীরকে রক্ষা করে । এটি খেতে মিষ্টি স্বাদের একটি ফল । তাই সকালে খালি পেটে আপেল খেলে কি হয় তা নিয়ে আজ আমরা আলোচনা করব ।
পেজ সূচিপত্রঃ সকালে খালি পেটে আপেল খেলে কি হয় তা নিয়ে আজ আমরা আলোচনা করব
- আপেল কি ?
- আপেলের প্রকারভেদ
- সকালে খালি পেটে খেলে কি হয় ?
- কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
- হজম শক্তি বৃদ্ধি করে
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
- ক্যান্সার প্রতিরোধে সহায়ক
- ওজন কমায়
- পুষ্টি উপাদান দেয়
- সতর্কতা
- শেষ কথা
আপেল কি ?
অ্যাপেল মিষ্টি জাতীয় এবং পুষ্টিগুনে ভরা একটি ফল । এটি আপনার শরীরে
বিভিন্নভাবে উপকার করে থাকে । এটি নিয়মিত খেলে আপনি বিভিন্নভাবে উপকৃত হবেন ।
যেমন আপেল খেলে কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে । আপনার হজম শক্তি
বৃদ্ধি পাবে । রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে । ডায়াবেটিসও নিয়ন্ত্রণে
থাকবে ।
এছাড়া ক্যান্সারের মতো মারাত্মক রোগ প্রতিরোধে সহায়ক । এটি বিভিন্ন ধরনের
পুষ্টি উপাদান দিয়ে থাকে । তবে অতিরিক্ত খেলে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে
সমস্যা হতে পারে । তাই যাদের আপেল খেলে সমস্যা হয় তারা বাদে সবাই নিয়মিত আপেল
খেতে পারেন । নিয়মিত আপেল খেলে আপেলের সকল পুষ্টিগুণ গুলো আমরা পেয়ে যাব
।
আপেলের প্রকারভেদ
আপেল খুবই সুস্বাদু এবং মিষ্টি জাতীয় একটি ফল । আপেলের প্রকারভেদ বলতে আপেল
দুটি কালারের দেখা যায় । একটি লাল কালার এবং আরেকটি সবুজ কালার । দুই কালারের
আপেল খেতে ভালো লাগে । লাল কালারের আপেল টা সাধারণত মিষ্টি হয়ে থাকে । আর সবুজ
কালারের আপেলটা হালকা একটু টক ভাব থাকে । তবে সবুজ কালারটাও অনেক ক্ষেত্রে
ভালোই মিষ্টি হয় ।
দুই কালারের আপেলই দেখতে যেমন সুন্দর লাগে, ঠিক তেমনি খেতে অনেক মিষ্টি এবং
সুস্বাদু । তাই আপনার শরীরে ভিটামিনের অভাব দূর করতে, আপনি নিয়মিত একটি করে
আপেল খেতে পারেন । এটি আপনি খালি পেটেও খেতে পারেন, আবার ভরা পেটেও খেতে পারেন
। তবে ফলমূল ভরা পেটে খাওয়াই উচিত । ভরা পেটে খেলে কোন সমস্যা হয় না
।
সকালে খালি পেটে খেলে কি হয় ?
আপেল পুষ্টিগুণে ভরা একটি মিষ্টি জাতীয় ফল । এতে রয়েছে শর্করা, ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম ইত্যাদি । তাই এ সকল পুষ্টিগুণ আমাদের শরীরে পাওয়ার জন্য আমরা নিয়মিত একটি করে আপেল খেতে পারি । তবে অতিরিক্ত খেলে কারো কারো সমস্যা দেখা দিতে পারে । সকালে খালি পেটে অর্থাৎ নাস্তা করার আগে আপনি আপেল খেতে পারেন ।
সকালে খালি পেটে আপেল খেলে তেমন কোন সমস্যা হয় না । তবে যাদের গ্যাসের সমস্যা আছে, তাদের পেট ফাঁপা, এসিডিটি, অস্বস্তি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে । আবার যদি আপনি অতিরিক্ত আপেল খান সেক্ষেত্রেও আপনার অস্বস্তি বা গ্যাসের সমস্যা হতে পারে । সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খেতে হবে ।
কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
আপেলে কোন কোলেস্টেরল নেই । তাই আপেলে যখন কোন কোলেস্টেরল নেই, তাহলে আপেল খেলে
কোলেস্টেরল কোথা থেকে আসবে । কোলেস্টেরল আমাদের শরীরের জন্য খুবই খারাপ একটি
জিনিস । যার শরীরে কোলেস্টেরল বেশি তার শরীরে অসুখও বেশি । তাই কোলেস্টেরল আছে
এরকম কোন খাবার খাওয়া যাবে না ।
আপেলে থাকা দ্রবণীয় ফাইবার রক্তনালীতে চর্বি জমতে দেয় না । ফলে হৃদ
স্বাস্থ্য ভালো থাকে, উচ্চ রক্তচাপ ও হৃদযোগের ঝুঁকিও অনেক কমে । তাই আপনি যদি
নিয়মিত আপেল খান, তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে । এটি আপেলের অনেক বড় একটি
গুণাবলী । তাই এ সকল সুবিধা পাওয়ার জন্য আপনাকে নিয়মিত আপেল খেতে হবে
।
হজম শক্তি বৃদ্ধি করে
হজম শক্তি বৃদ্ধি করা অনেক বড় একটি গুণাবলী । আর এই গুণাবলীটি আপেলের মধ্যে
রয়েছে । আমরা যে সকল খাবার গুলো প্রতিনিয়ত খাই সে খাবারগুলো হজম হওয়া খুবই
জরুরী । কারণ খাবার গুলো ঠিকঠাক ভাবে হজম না হলে, আপনার শরীরে নানা ধরনের
অসুখ-বিসুখ বাসা বাঁধবে । সেই কারণে খাবার হজম হওয়া খুবই জরুরী ।
আর আপনি যদি নিয়মিত আপেল খান, তাহলে আপনার হজম শক্তি অনেক বৃদ্ধি পাবে
। আপেলের ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে । এছাড়া এটি
রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে । রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ
রাখা খুবই জরুরী একটি বিষয় আমাদের শরীরের জন্য । তাই আপনি নিয়মিত আপেল খেলে
এর সকল সুবিধা গুলো পেয়ে যাবেন ।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ আমাদের শরীরের সকল সাধারণ অসুখ-বিসুখ গুলো
হয় সেগুলো কম হবে । আমাদের প্রায়ই জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা ইত্যাদি
লেগেই থাকে । তাই আপনি যদি নিয়মিত আপেল খান, তাহলে এ সকল অসুখ থেকে রক্ষা
পাবেন । তাই এ সকল অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি নিয়মিত আপেল খেতে
পারেন ।
আরও পড়ুন ঃ ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপেল এর ভূমিকা
আপেলের ভিটামিন সি এবং এন্টিঅক্সিডেন্ট শরীলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়,
সংক্রমণ ও বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে । অর্থাৎ আপনার শরীরে কোন অসুখ-বিসুখ
বাসা বাধলে তাদের সাথে লড়াই করার ক্ষমতা রাখে আপেল । তাই বুঝতেই পারছেন আপেলের
কত গুণাবলী রয়েছে । এসব কারণেই আপনি নিয়মিত আপেল খেতে পারেন ।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
বর্তমানে ডায়াবেটিস খুবই ভয়াবহ এবং মারাত্মক একটি রোগ । বর্তমানে প্রতিটি
মানুষেরই প্রায় এই অসুখটি হয়ে থাকে । এই অসুখ একবার হলে আর ভালো হওয়ার উপায়
নেই । তাই এই অসুখ হলে সুস্থ থাকার জন্য আপনাকে বিভিন্ন মেনে বেছে চলতে হয় ।
যেমন অনেক জিনিস খেতে পারবেন, আবার অনেক জিনিস খেতে পারবেন না ।
তাই যেগুলো খেতে পারবেন না, সেগুলো খাবেন না । আর যদি খান তাহলে সুগার বেড়ে
যাবে । তারপর অসুস্থ হয়ে পড়বেন । টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে
আপেল বিশেষ উপকারী । এতে থাকা ফাইবার রক্তের চিনি প্রবেশের গতি ধীর করে দেয় ।
ফলে সুগার লেভেল স্থিতিশীল থাকে । আর সুগার যদি স্থিতিশীল থাকে তাহলে আপনার
ডায়াবেটিস বাড়বে না, আর কোন সমস্যাও হবে না ।
ক্যান্সার প্রতিরোধে সহায়ক
ক্যান্সার বর্তমানে খুবই মারাত্মক একটি রোগ । এই রোগের ওষুধ এখন পর্যন্ত তৈরি
হয় নি বা পাওয়া যায় নি । এই রোগ একবার হলে আর সহজে ভালো হয় না । তাই বুঝতেই
পারছেন কতটা কঠিন একটি রোগ । আপেলের এমন গুণাবলী রয়েছে যেটি খেলে ক্যান্সার
প্রতিরোধে সহায়ক । অর্থাৎ আপনি নিয়মিত যদি আপেল খান তাহলে আপনার ক্যান্সারের
ঝুকি কমবে ।
বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন যে, আপেলের পলিফেনল ও অন্যান্য
অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান স্তন ক্যান্সার সহ কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারের
ঝুঁকি কমাতে সক্ষম । তাই বুঝতেই পারছেন আপেল কতটা গুরুত্বপূর্ণ একটি ফল । এটি
আপনি নিয়মিত খেলে ক্যান্সারের মতো রোগের ঝুকি কমানো সম্ভব ।
ওজন কমায়
নিয়মিত আপেল খেলে আপনার শরীরের ওজন কমবে । অর্থাৎ আপনার শরীরের ওজন বাড়তে
দিবে না । কারণ আপেলে কোন কোলেস্টেরল নেই । তাই আপনার শরীরের ওজন বরঞ্চ কমবে ।
যে সকল জিনিসের কোলেস্টেরল বেশি থাকে, সে সকল খাবার খেলে আপনার ওজন তাড়াতাড়ি
বৃদ্ধি পায় । এখানে আপেলের কোন কোলেস্টেরল নেই, তাই আপনার ওজন বাড়বে না
।
আপেল কম ক্যালরিযুক্ত ও ফাইবার সমৃদ্ধ হওয়ায়, এটি খেলে দীর্ঘক্ষন পেট ভরা
থাকে । এটি অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় ।
তাই বুঝতেই পারছেন আপনার ওজন কমানো বা ওজন ঠিক রাখার জন্য আপেল কতটা জরুরি ।
অর্থাৎ আপনি নিয়মিত আপেল খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে ।
পুষ্টি উপাদান দেয়
আপেল আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান দিয়ে থাকে । যেমন আপেলে ভিটামিন সি,
শর্করা, ফাইবার, পটাশিয়াম ইত্যাদি ভিটামিন রয়েছে । আর আমরা যদি নিয়মিত আপেল
খায়, তাহলে এই ভিটামিন গুলো নিয়মিত আমাদের শরীরে পেতে থাকবে । তাই এই সকল
পুষ্টি উপাদানগুলো পাওয়ার জন্য আমরা নিয়মিত আপেল খেতে পারি ।
আরও পড়ুন ঃ আপেল খাওয়ায় কি কি সতর্কতা রয়েছে জেনে নিন ?
তবে আমার মতে যাদের গ্যাসের সমস্যা আছে বা অন্য কোন সমস্যা রয়েছে, তারা খালি
পেটে বাদ দিয়ে ভরা পেটে খেতে পারেন । অর্থাৎ যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা
যদি খালি পেটে খান, তাহলে তাদের বুক জ্বালা, পেট ফাপা, অস্বস্তি বা এসিডিটির
সমস্যা আরও বেড়ে যেতে পারে । তাই যাদের গ্যাসের সমস্যা আছে, তাদের
খালি পেটে আপেল না খাওয়াই ভালো ।
সতর্কতা
আপেল পুষ্টিগুনে ভরা একই ফল । এটি নিয়মিত খেলে আপনি বিভিন্ন পুষ্টি উপাদান
পেতে থাকবেন । তবে এটি খাবার পিছনে কিছু সতর্কতা রয়েছে । অর্থাৎ এটি
সবার জন্য সমান নয় । কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে । তাই এ
সকল বিষয়গুলো মেনে নিয়ে আমাদেরকে আপেল খেতে হবে ।
যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা রয়েছে, তারা খালি পেটে না খেয়ে ভরা পেটে
অর্থাৎ নাস্তা করার পর খেতে পারেন । সেক্ষেত্রে আপনার কোন সমস্যা হবে না ।
কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে তারা যদি সকালে খালি পেটে খান, সেক্ষেত্রে
আপনার বুক জ্বালা বা এসিডিটি, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে । তাই
এই সকল বিষয়ে মাথায় রেখে আমাদেরকে খেতে হবে ।
শেষ কথা
সকালে খালি পেটে আপেল খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং
শরীর সারাদিনের জন্য শক্তি পাই । তবে আপনার যদি গ্যাসের সমস্যা থাকে সেক্ষেত্রে
খালি পেটে আপেল খাওয়ার থেকে, সকালে নাস্তা করার পর আপেল খেলে ভালো হয় ।
এছাড়াও আপনি আপেলর খোসা ছাড়িয়ে খেলে ভালো হয় বা কোন সমস্যা হবে না
।
তাই আপেলের সকল পুষ্টিগুণ পেতে উপরোক্ত নিয়মে আপনি আপেল খেতে পারেন । কোন
সমস্যা নেই । কিন্তু যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের নিয়ম মাফিক খেতে হবে ।
আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই
ভাল থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url