ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ত খোলার সহজ উপায়
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ত খোলার পদ্ধতি নিচে আলোচনা করা হলঃ
ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ত খোলার সবচেয়ে সহজ উপায় হোল তাদের অফিসিয়াল সেলফিন মোবাইল অ্যাপ ব্যবহার করা । এর মাধ্যমে ব্যাংকের শাখাই না গিয়েই ঘরে বসে কয়েক মিনিটে একটি সচল ব্যাংক একাউন্ত খোলা সম্ভব । তাই আপনি চাইলে ঘরে বসে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ত খুলেতে পারেন ।
একাউন্ট খোলার পুরো প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রস্তুতি
- আবেদনকারীর আসল জাতীয় পরিচয়পত্র (NID Card) দিতে হবে । কোন ভুল ত্রুটি থাকলে হবে না ।
- নমিনির জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং এক কপি স্পষ্ট ছবি লাগবে এবং তা দিতে হবে ।
- স্মার্টফোন এবং সচল মোবাইল নম্বর লাগবে । কারন আপনার ফোনে প্রয়োজনীয় ম্যাসেজ আসবে । তাই আপনার ফোন সচল থাকা জরুরি । যত রকমের প্রয়োজনীয় ম্যাসেজ ফোনে আসবে ।
সেলফিন অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার ধাপসমূহ
- অ্যাপ ডাউনলোড: প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ইসলামী ব্যাংক সেলফিন অ্যাপটি ইন্সটল করতে হবে । তারপর সেলফিন রেজিষ্ট্রেশন এর কাজ শুরু করতে হবে ।
- সেলফিন রেজিষ্ট্রেশন: অ্যাপটি খুলে আপনার মোবাইল নম্বর দিতে হবে, অপারেটর সিলেক্ট করতে হবে এবং একটি ৬ ডিজিটের শক্তিশালী পিন (PIN) সেট করতে হবে । তারপর রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- লগইন ও অপশন নির্বাচন: আপনার নতুন পিন দিয়ে সেলফিন অ্যাপে লগইন করতে হবে। তারপর হোম স্ক্রিন থেকে "Open Bank AC" অপশনে ট্যাপ করতে হবে ।
- এনআইডি ভেরিফিকেশন: আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) সামনের এবং পিছনের অংশের স্পষ্ট ছবি তুলে আপলোড করতে হবে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্যগুলো স্ক্যান করে নেবে।
- চেহারার সত্যতা যাচাই (Face Verification): ক্যামেরার সামনে আপনার নিজের চেহারার ছবি বা সেলফি তুলতে হবে। চোখের পলক ফেলে আই কন্ট্যাক্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে । যে ভাবে চাই সে ভাবে করতে হবে ।
- অতিরিক্ত তথ্য প্রদান: আপনার পেশা, মাসিক আয় এবং ইমেইল ঠিকানার মতো কিছু প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে এবং KYC ফরম পূরণ করতে হবে ।
- নমিনির তথ্য যোগ: আপনার মনোনীত নমিনির নাম, আইডি নম্বর ও ছবি আপলোড করে "Submit" বাটনে ক্লিক করতে হবে । কারন আপনার অবর্তমানে আপনার নমিনি সব কিছু পাবে । তাই তার ও সব ডকুমেন্ট লাগবে ।
আবেদনটি সফলভাবে সাবমিট হওয়ার সাথে সাথেই আপনার একাউন্ট নম্বর এবং যাবতীয় তথ্য স্ক্রিনে চলে আসবে। এছাড়াও চাইলে আপনি সরাসরি Islami Bank KYC Portal এ ভিজিট করেও ব্রাউজারের মাধ্যমে একই পদ্ধতিতে অনলাইন একাউন্ট খুলতে পারবেন ।
শেষ কথাঃ উপরক্ত উপায়ে আপনি অনলাইনে ঘরে বসে ইসলামী ব্যাংক এ একাউন্ত খুলতে পারেন । ভুল ত্রুটি হলে মাফ করবেন । কেমন হয়েছে কমেন্ট এ জানাবেন ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url