BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড

 BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার পদ্ধতি সমূহ   


      

 BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট  খোলার জন্য আপনাকে বাংলাদেশ সড়ক পরিবহণ  কর্তৃপক্ষের অফিসিয়াল সার্ভিস পোর্টাল বা BSP তে রেজিস্ট্রেশন করতে হবে । সম্পূর্ণ প্রকিয়াটি  নিচে ধাপে ধাপে আলোচনা করা হলোঃ   

BSP অ্যাকাউন্ট খোলার ধাপসমূহ:  

১. পোর্টালে প্রবেশ:
BRTA সার্ভিস পোর্টালে প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে ।   

২. রেজিস্ট্রেশন শুরু:
হোমপেজের 'Sign Up' বা 'রেজিস্ট্রেশন' অপশনে ক্লিক করতে হবে ।  

৩. তথ্য প্রদান:
আপনার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর ও জন্মতারিখ প্রদান করতে হবে । পরবর্তীতে আপনার একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে । মোবাইল সচল রাখতে হবে । কারন অনেক সময়  অনেক প্রয়োজনীয় ম্যাসেজ আসতে  পারে ।  

৪. ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি:
নিরাপদ একটি পাসওয়ার্ড সেট করে আপনার প্রোফাইল তৈরি করতে হবে । পরবর্তীতে এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে লগইন করতে পারবেন ।  

৫. প্রোফাইল আপডেট:
লগইন করার পর আপনার ইউজার প্রোফাইলে গিয়ে বিভাগ, জেলা ও থানার নামসহ প্রয়োজনীয় তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে । অর্থাৎ আপনার পূর্ণ ঠিকানা দিতে হবে । 

ড্রাইভিং-লাইসেন্স-কোম্পানি



লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্সের আবেদন:  
একাউন্ট খোলার পর ড্রাইভিং লাইসেন্স পাওয়ার  পর প্রথম ধাপ হলো লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্সের আবেদন  করা    
১. প্রয়োজনীয় কাগজপত্র:
  • ন্যাশনাল আইডি কার্ড (NID)।
  • রেজিষ্টার্ড ডাক্তারের দেওয়া মেডিকেল সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের ছবি।  
  • নির্ধারিত ফি   
২. আবেদন ও ফি প্রদান:
পোর্টালে লগইন করে 'Learner Driving License' অপশনে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এরপর অনলাইনেই (মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, বা কার্ডের মাধ্যমে) লার্নার ফি পরিশোধ করতে হবে ।   

৩. লার্নার কার্ড ডাউনলোড:
আবেদন সাবমিট হওয়ার পর সাধারণত কয়েকদিনের মধ্যে পোর্টাল থেকে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স কার্ডটি ডাউনলোড করতে পারবেন । এরপর আপনি চূড়ান্ত লাইসেন্স এর জন্য আবেদন এবং পরীক্ষা দিতে পারবেন । 


চূড়ান্ত লাইসেন্সের আবেদন ও পরীক্ষা (লার্নার পাওয়ার পর):  

১. লিখিত ও মৌখিক পরীক্ষা:
লার্নার লাইসেন্স পাওয়ার পর (সাধারণত ৩০-৪৫ দিন সময় পার হওয়ার পর) নির্ধারিত তারিখে বিআরটিএ-এর অফিসে গিয়ে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্টে (ড্রাইভিং টেস্ট) অংশগ্রহণ করতে  
হবে এবং পরীক্ষা দিতে হবে ।   

২. স্মার্টকার্ড ফি প্রদান ও বায়োমেট্রিক:
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য পোর্টালে আবেদন করে নির্দিষ্ট ফি জমা দিতে হবে এবং বায়োমেট্রিক (আঙুলের ছাপ, ছবি ও ডিজিটাল স্বাক্ষর) দেওয়ার জন্য বিআরটিএ  অফিসে যেতে হবে ।   

৩. লাইসেন্স সংগ্রহ:
বায়োমেট্রিক দেওয়ার পর চূড়ান্ত স্মার্টকার্ড প্রিন্ট হলে তা বিআরটিএ অফিস থেকে সংগ্রহ করতে পারবেন বা ডাকযোগে পেয়ে যাবেন । 

বিস্তারিত তথ্য ও সরাসরি আবেদন করতে ভিজিট করুন BRTA সার্ভিস পোর্টাল । এই ভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন অনলাইন এ । ভুল হলে মাফ করবেন । কেমন হয়েছে কমেন্ট এ জানাবেন ।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url