ফ্রিল্যান্সারদের জন্য ডলার রিসিভ করার একাউন্ট খোলার পদ্ধতি

 ফ্রিল্যান্সারদের জন্য ডলার রিসিভ করার একাউন্ট খোলার নিয়ম 

ফ্রিল্যান্সারদের জন্য ডলার রিসিভ করার একাউন্ট খোলার পদ্ধতি  

ফ্রিলান্সারের জন্য সবচেয়ে জনপ্রিয় ও সহজ উপায় হল পেয়েওনারের মতো ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা অথবা দেশীয় ব্যাংকে ফ্রিল্যান্সারদের একাউন্ট খুলে ব্যবহার করা । এই মাধ্যমেও আমরা ডলার রিসিভ করতে পারি । নিচে আরও বিস্তারিত আলোচনা করা হলো । 




আমাদের দেশে অনেক ভালো ভালো ব্যাংক আছে যেগুলোতে অ্যাকাউন্ট খুলে আপনি ডলার রিসিভ করতে পারবেন । তাই বিভিন্ন উপায়ে আমরা ডলার রিসিভ করতে পারি বা ডলার রিসিভ করার অনেক মাধ্যম আছে । তাই ডলার রিসিভ করার জন্য আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফ্রিল্যান্সাররা ডলার রিসিভ করতে পারি । 

১. পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত মাধ্যম হলো পেওনিয়ার। এর মাধ্যমে আপনি USA, UK, EU সহ বিভিন্ন দেশের লোকাল ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে যা যা তথ্য দরকার আপনি সব ডিটেইলস (Routing/Account Number) এ  পেয়ে যাবেন, যা আপনি Upwork, Fiverr বা ক্লায়েন্টদের প্রদান করতে পারবেন । তাই এই মাধ্যমে আপনি ব্যাংকে একাউন্ট খুলে আপনার ডলার রিসিভ করতে পারবেন ।চলুন দেখি কিভাবে একাউন্ট খুলতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করি । 
  • রেজিস্ট্রেশন: পেওনিয়ারের অফিশিয়াল Payoneer Website আছে সেখানে  গিয়ে আপনাকে "Sign Up & Earn" এ ক্লিক করতে হবে । এভাবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে । এখান থেকে আপনার প্রসেস শুরু হবে । আপনকে প্রথম টা ভালভাবে শুরু করতে হবে । তাহলে সব কিছু ভালভাবে হবে । 
  • ফর্ম পূরণ: আপনার ক্যাটাগরি হিসেবে 'Freelancer' সিলেক্ট করতে হবে এবং ব্যক্তিগত তথ্য, ব্যাংক ডিটেইলস ও জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টের নম্বর দিয়ে ফর্মটি পূরণ করতে হবে । কোন তথ্য ভুল দেওয়া যাবে না । যেহেতু ব্যাংক এর কাজ সুতরাং ভালভাবে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে ।
  • যাচাইকরণ : অ্যাকাউন্টটি চালু করার জন্য আপনার NID বা পাসপোর্টের স্ক্যান কপি লাগবে এবং ঠিকানা প্রমাণের জন্য ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে। কারন ইউটিলিটি বিলের কপির মাধ্যমে আপনার সঠিক ঠিকানা পাওয়া যাবে । তাই এই কপি জমা নেওয়া হয় ।    
  • ডলার রিসিভ: অ্যাকাউন্ট মনজুর হলে আপনি গ্লোবাল রিসিভিং অ্যাকাউন্ট (Global Receiving Account) অপশন থেকে বিদেশি ব্যাংক ডিটেইলস পেয়ে যাবেন। এটি ক্লায়েন্ট বা মার্কেটপ্লেসে যুক্ত করে যা থেকে আপনি ডলার রিসিভ করতে পারবেন।                                                                                                                                                                                                                      আরও পড়ুন ঃ কিভাবে আরও অন্য পদ্ধতি ব্যবহার করে ডলার রিসিভ করতে পারবেন    
  • ২. Nsave বা GrabrFi (ভার্চুয়াল ইউএস ব্যাংক অ্যাকাউন্ট)আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের বাইরেও এখন অনেক ডিজিটাল ব্যাংক ফ্রিল্যান্সারদের সরাসরি ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট  সুবিধাসহ প্রদান করে থাকে । 
  • অ্যাকাউন্ট খোলার পদ্ধতি:
  • nsave বা GrabrFi অ্যাপটি প্লে-স্টোর বা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে হবে ।
  • মোবাইল নম্বর এবং ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । 
  • NID অথবা পাসপোর্ট স্ক্যান করে পরিচয় যাচাই (KYC) করতে হবে । 
  • অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনি আপনার ডিজিটাল ডলার অ্যাকাউন্ট নম্বর ও রাউটিং নম্বর পেয়ে যাবেন, যা দিয়ে Upwork, Fiverr বা সরাসরি ক্লায়েন্টের থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন ।                                                                                                                                                         আরও পড়ুন ঃ ডলার রিসিভ করার জন্য আর কি কি করতে হবে
  • ৩. বাংলাদেশি ব্যাংকে Freelancer/RFCD অ্যাকাউন্ট          
  • বাংলাদেশি ব্যাংকগুলোতে সরাসরি ডলার রিসিভ করার জন্য ফ্রিল্যান্সার বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। এর সুবিধা হলো পেমেন্ট সরাসরি দেশের ব্যাংকে চলে আসে।  আপনি এভাবেও একাউন্ত  খুলে ডলার রিসিভ করতে পারেন ।                               প্রয়োজনীয় কাগজপত্র:
  • জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্ট।
  • ইউটিলিটি বিলের কপি (ঠিকানা যাচাইয়ের জন্য)।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
  • ই-টিন (e-TIN) সার্টিফিকেট।
  • ফ্রিল্যান্সার আইডি (কিছু ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য)                                                                                                                                                                                                          
  • ডলার জমা হওয়ার পর তা চাইলে ব্যাংক থেকে ডলার হিসেবে তোলা যায় অথবা বাংলাদেশি টাকায় (BDT) রূপান্তর করে নেওয়া যায় ।
  • এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url