বিনা জামেলায় শ্রীমঙ্গল ঘুরে আসুন
শ্রীমঙ্গল ঘুরে আসার উপযুক্ত সময়
বাংলাদেশ ঋতু প্রধান দেশ । এখানে গরমকাল বেশি, আর শীতকাল কম । এই শীতকালে মানুষ
ঘুরতে যেতে বা ভ্রমন করতে পছন্দ করে । বাংলাদেশে ভ্রমণের জন্য অনেক জায়গা রয়েছে
। তার মধ্যে একটি হল শ্রীমঙ্গল, যেখানে প্রচুর মানুষ ঘুরতে যায় ।
প্রতিবছর শ্রীমঙ্গলে প্রচুর পর্যটক আসে । শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরে থেকেও অনেক মানুষ এখানে ঘুরতে আসে । এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য । তাই যারা ঘুরতে পছন্দ করেন তারা একবার হলেও শ্রীমঙ্গল ঘুরে আসতে পারেন ।
পেজ সূচিপত্রঃ শ্রীমঙ্গল সম্পর্কে আজ আমরা যা যা আলোচনা করব তা হল
- শ্রীমঙ্গল
- শ্রীমঙ্গল কেন ঘুরতে যাবেন
- শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার উপযুক্ত সময়
- শ্রীমঙ্গল ট্যুরের জন্য কত দিন যথেষ্ট
- শ্রীমঙ্গল ভ্রমণ খরচ
- শ্রীমঙ্গল ট্যুরের জন্য কি কি প্রয়োজন
- চা বাগান
- মাধবপুর লেক
- মনি পুরি পল্লী
- লালটিলা
- লাউয়াছড়া জাতীয় উদ্যান
- নীলকন্ঠ টি কেবিল
- শেষ কথা
শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, ছোট বড় টিলা, বন জঙ্গল আর লেক ঝিঝির জনপদ ।
আবহাওয়া ও ভু-প্রকৃতির দিক থেকে শ্রীমঙ্গলের সাথে বাংলাদেশের অন্য কোন অংশের
মিল নেই । এখানে বর্ষা আর শীতের রাজত্ব অনেক বেশি । শ্রীমঙ্গলের মূল আকর্ষণ হল
চা বাগান । দেশের ফিনলে টি গার্ডেন, নুরজাহান টি গার্ডেন, সহ দেশের সবচেয়ে বড়
চা বাগান গুলো এখানেই রয়েছে ।
এছাড়া লাউয়াছড়া জঙ্গল সহ আছে অনেকগুলো দর্শনীয় স্থান । ভ্রমনের জন্য আপনি এই
শ্রীমঙ্গল জায়গাটি বেছে নিতে পারেন । কারণ এখানে অনেক দর্শণীয় স্থান রয়েছে ।
তাই প্রতিবছর এখানে অনেক পর্যটক ঘুরতে আসে । তাই আপনি চাইলে একা ঘুরতে
যেতে পারেন বা পরিবারের সাথে যেতে পারেন বা কোন ট্যুর প্যাকেজের সঙ্গে যেতে
পারেন ।
শ্রীমঙ্গল কেন ঘুরতে যাবেন
বাংলাদেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে । বাংলাদেশের যে সকল দর্শনের স্থান
রয়েছে তার মধ্যে একটি হচ্ছে শ্রীমঙ্গল । শ্রীমঙ্গলে দেখার অনেক জায়গা রয়েছে,
যেখানে ঘুরে পর্যটকরা মন জুড়াবে । পর্যটকরা কোন জায়গায় দর্শন করতে যাই বা
বেড়াতে যাই প্রকৃতি থেকে আনন্দ পাওয়ার জন্য । আর আপনি যদি স্ত্রী মঙ্গল ঘুরতে
যান তাহলে আপনি অনেক আনন্দ পাবেন ।
তাই শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য হলেও আপনি শ্রীমঙ্গল ঘুরতে
যাবেন । শ্রীমঙ্গলের অনেক প্যাকেজ ট্যুর পাওয়া যায় । প্যাকেজ ট্যুর দুই দিন তিন
রাত, তিন দিন দুই রাত, এরকম অনেক পাওয়া যায় । তাই আপনি যেতে চাইলে এরকম
প্যাকেজ ট্যুর এর মাধ্যমেও যেতে পারেন । আবার অনেকে পরিবারের সঙ্গেও ঘুরতে যেতে
পারেন ।
শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার উপযুক্ত সময়
আপনি চাইলে সারা বছর যে কোন সময় শ্রীমঙ্গল ঘুরতে যেতে পারেন । তবে বর্ষাকালে
(জুন থেকে সেপ্টেম্বর) চার পাশের সবুজ আরো প্রাণবন্ত হয়ে ওঠে । চা বাগান ও
পাহাড়ের উপর ভেসে থাকা মেঘের এক মায়াবী পরিবেশ তৈরি করে । এ সময় প্রকৃতির
সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় । শীত ও বসন্তে (নভেম্বর থেকে মার্চ) আবহাওয়া থাকে
আরামদায়ক ।
তখন বনের ভেতরে হাইকিং বা চা বাগানে ঘোরাঘুরি সবচেয়ে উপযোগ্য । তাই আপনি
যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বর্ষাকালে যেতে পারেন । আর যদি
প্রকৃতির আরামদায়ক পরিবেশে যেতে চান তাহলে শীতকালে যেতে পারেন । আপনার যখন
প্রয়োজন আপনি তখন যেতে পারেন ।
শ্রীমঙ্গল ট্যুরের জন্য কতদিন যথেষ্ট
শ্রীমঙ্গলের প্রধান প্রধান আকর্ষণ গুলো যেমন, চা বাগান ,লাউয়াছড়া জাতীয়
উদ্যান, মাধবপুর লেক, মনিপুরী পল্লী, লালটিলা, ইত্যাদি দেখতে সাধারণত এক
রাত দুই দিন যথেষ্ট । তবে দুই রাত তিন দিন হলে ভালো হয় । আপনি যদি আরও বেশি
সময় নিয়ে ঘুরতে চান সে ক্ষেত্রে আপনি থাকতে পারেন ।
আপনি যে কোন জায়গায় আপনার সময় মত থাকতে পারেন । তবে সেখানে দুই দিন দুই রাত
হলে, মোটামুটি আপনি ভালোভাবে সবকিছু ঘুরে আসতে পারবেন । তাই আপনার যতদিন ইচ্ছা
আপনি থাকতে পারেন । অনেকে দুইদিন থাকে, অনেকে পাঁচ দিন থাকে, অনেকে এক সপ্তাহ
থাকে । যার যেমন ইচ্ছা সে তেমন থাকতে পারে ।
শ্রীমঙ্গল ভ্রমন খরচ
প্রতিটি জায়গায় ঘুরতে যাওয়ার একটি খরচ রয়েছে । তাই অনেকে এই খরচের জন্য
ঘুরতে যেতে চায় না । শ্রীমঙ্গল যেহেতু অনেক দূরে তাই খরচ একটু বেশি হবে । তবে
প্রতিটা জিনিসেরই কমবেশি রয়েছে । আপনি যেমন ভাবে ঘুরতে যেতে চান তেমনভাবে
প্যাকেজ অনুযায়ীও পাবেন । যদি নিজে নিজে যান বা ফ্যামিলির সাথে তাহলে দেখা
যাচ্ছে খরচ একটু বেশি হবে ।
আর যদি প্যাকেজ ট্যুর হিসেবে যান, তাহলে খরচ একটু তুলনামূলক কম পড়বে । অনেকে
এক রাত দুই দিন বা দুই রাত তিন দিন এরকম প্যাকেজ ট্যুরের মাধ্যমে গেলে আপনার
খরচ দেখা যাচ্ছে একটু কম পড়বে । তাই আপনি যতদিন থাকতে চান বা যেভাবে ঘুরতে চান
খরচ সেভাবে করতে হবে ।
শ্রীমঙ্গল ট্যুরের জন্য কি কি প্রয়োজন
শ্রীমঙ্গলে ঘোরার জন্য আরামদায়ক পোশাক ও জুতা নিয়ে নিন । বর্ষায় গেলে ছাতা
বা রেইনকোর্ট আবশ্যই সাথে রাখবেন । পাহাড়ে হাঁটার জন্য হালকা জ্যাকেট বা
চাদর নিয়ে নিতে পারেন । এছাড়া সানগ্লাস, সানস্ক্রিন, প্রয়োজনীয় ওষুধপত্র এবং
এনআইডি কার্ডের একটি ফটোকপি অবশ্যই সাথে রাখবেন ।
তাই আপনি প্রয়োজন মনে করলে আপনার সঙ্গে এই প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারেন ।
আপনার ট্যুর আরামদায়ক ও নির্ঝঞ্ঝাট ভাবে শেষ করতে আপনাদের ট্যুর ম্যানেজারের
নির্দেশনা অনুযায়ী চলতে পারেন । যেহেতু অচেনা জায়গা সেহেতু আপনার ট্যুর
ম্যানেজারের কথা অনুযায়ী চলাই ভালো ।
চা বাগান
আমরা সব সময় যে জিনিসটা খায় বা অনেকের কাছে খুবই প্রয়োজনীয় খাবার সেটি হলো
চা । এই চা বা চায়ের বাগান বেশির ভাগই সিলেট, মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে
। তাই আপনি যদি শ্রীমঙ্গল ঘুরতে যান তাহলে অবশ্যই চায়ের বাগান দেখতে পাবেন ।
তাই চা বাগান দেখতে চাইলে আপনাকে শ্রীমঙ্গল ঘুরতে যেতে হবে ।
শ্রীমঙ্গল মানেই সবুজের গালিচা, দিগন্ত বিস্তৃত চা বাগান গুলো আপনার চোখকে দিবে
অন্যরকম প্রশান্তি । সারি সারি ছোট বড় টিলা আর তার ওপর সূক্ষ্মভাবে সাজানো চা
বাগান এর দৃশ্য শুধু দেখলে মন ভরে যায় না বরং ছবি তোলার জন্য দারুন সব ফ্রেম
তৈরি করে । ভাই আপনি মনোরম দৃশ্য দেখার জন্য বা উপভোগ করার জন্য অবশ্যই
শ্রীমঙ্গল ঘুরে আসবেন ।
মাধবপুর লেক
শ্রীমঙ্গলের বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে । যে কয়েকটি দর্শনীয় স্থান
রয়েছে, তার মধ্যে মাধবপুর লেক একটি । কমলগঞ্জের এই লেকটি তার স্বচ্ছ পানি আর
চারপাশের সবুজের জন্য বিখ্যাত । পাহাড়ের কোল ঘেঁষে তৈরি হওয়া এই লেকটি দেখতে
অনেকটা টিলার মাঝে লুকিয়ে থাকা আয়নার মতো ।
লেকের শান্ত পরিবেশে নৌকা ভ্রমণ আপনাকে প্রকৃতির কাছে নিয়ে যাবে । লেকে নৌকা
ভ্রমণ করতে এমনিতেই অনেক ভালো লাগে । আর যেহেতু এত সুন্দর পরিবেশ, সেহেতু নৌকা
ভ্রমন আরো আনন্দদায়ক হয়ে উঠবে । তাই আপনি চাইলে এই আনন্দ উপভোগ করতে পারেন ।
মনি পুরি পল্লী
শ্রীমঙ্গলের যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে আরেকটি হচ্ছে মনিপুরী
পল্লী । নামটা শুনেই কেমন জানি মনে হচ্ছে এটি আদিবাসীদের মত । মনিপুরী
আদিবাসীদের জীবনযাত্রা ও সংস্কৃতি দেখতে চাইলে এই পল্লীগুলো আদর্শ স্থান । তাই
আপনি এই স্থানগুলোতে গেলে মনিপুরীদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন ।
তাদের তৈরি করা হাতে বোনা পোশাক, গহনা এবং অন্যান্য কারুশিল্প দেখতে ও কিনতে
পারবেন । এখানে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য খুব কাছ থেকে অনুভব করা যায় । তাই
আপনি যদি এগুলো দেখতে এবং ক্রয় করতে চান তাহলে অবশ্যই শ্রীমঙ্গলের মনিপুরী
পল্লীতে যেতে পারেন । আবার শুধু আদিবাসীদের জীবন যাপন কেমন সেটা দেখার জন্যও
আপনি যেতে পারেন ।
লালটিলা
শ্রীমঙ্গলের আরো একটি দর্শনীয় স্থান রয়েছে সেটি হলো লালটিলা । লাল রঙের মাটি
দিয়ে তৈরি এই টিলা শ্রীমঙ্গলের এক ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য । চা বাগানের সবুজ
আর টিলার লাল মাটির মিশ্রণে তৈরি হওয়া এই দৃশ্য চোখে পড়ার মতো । সূর্যাস্তের
সময় এখানকার দৃশ্য আরো মোহনীয় হয়ে ওঠে ।
তাই সূর্যাস্তের মোহনীয় দৃশ্য উপভোগ করার জন্য আপনি লালটিলা যেতে পারেন । এতে
করে প্রকৃতির এক অনন্য দৃশ্য উপভোগ করতে পারবেন । তাই আপনি চাইলে শ্রীমঙ্গলের
দর্শনের স্থানগুলো ঘুরে ঘুরে প্রকৃতি থেকে আনন্দ পেতে পারেন ।
লাউয়াছড়া জাতীয় উদ্যান
শ্রীমঙ্গলের আরও একটি দর্শণীয় স্থান হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান । এটি
খুবই পরিচিত একটি স্থান । এটি একটি চিরহরিৎ বন, বাংলাদেশের অন্যতম
জীববৈচিত্র্যপূর্ণ এলাকা । উঁচু নিচু পাহাড়, ঘন গাছপালা আর বিভিন্ন প্রজাতির
পশু পাখির কলকাকলিতে মুখর থাকে এই বন । এখানে হেঁটে বনের ভেতরের রহস্যময়তা
আবিষ্কার করা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ।
আরও পড়ুন ঃ শ্রীমঙ্গলে বন জঙ্গল ছাড়াও আর কি কি রয়েছে ?
যারা বন জঙ্গল খুব পছন্দ করেন তারা অবশ্যই এই লাউয়াছড়া জাতীয় উদ্যান দর্শন
করে আসবেন । দেখবেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে । যারা পশুপাখি, পাহাড়,
জঙ্গল পছন্দ করেন তাদের জন্য এটি একটি উত্তম জায়গা ।
নীলকন্ঠ টি কেবিন
শ্রীমঙ্গলের আরো একটি দর্শনীয় স্থান হল নীলকন্ঠ টি কেবিন । এটি খুবই জনপ্রিয়
একটি স্থান । শ্রীমঙ্গলে এসে বিখ্যাত সাত রঙের চা না খেলে ভ্রমণই যেন অসম্পূর্ণ
থেকে যায় । তাই নীলকন্ঠ টি কেবিন তার উদ্ভাবনী ৭ লেয়ারের চায়ের জন্য সারা
বিশ্বে পরিচিত । এখানে চা পান করা শুধু স্বাদ নেওয়া নয় বরং এটি একটি আনন্দময়
অভিজ্ঞতা ।
তাই বুঝতেই পারছেন কত মজার একটি বিষয় । তাই আপনি যখন শ্রীমঙ্গল যাবেন, তখন যে
যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো পুরোটাই ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করবেন ।
তাই শ্রীমঙ্গল গেলে আপনি অবশ্যই নীলকন্ঠ টি কেবিন যাবেন এবং এই সাত লেয়ারের
চায়ের আনন্দ উপভোগ করবেন ।
শেষ কথা
শ্রীমঙ্গলের যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে সবগুলোই দেখার মত জায়গা ।
এগুলো আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন । শ্রীমঙ্গলের
যতগুলো দর্শনীয় স্থান রয়েছে, আপনি শ্রীমঙ্গল গেলে সবগুলোই দেখে আসতে পারেন
।
আপনি আপনার সাধ্যমত সবগুলো দেখার চেষ্টা করবেন । তারপরেও কোন কিছু যদি বাকি
থেকে যায় তাহলে তো কিছু করার নেই । আর আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই
জানাবেন । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url