জেনে নিন গর্ভাবস্থায় বাতাবি লেবু খাওয়া যাবে কি ?
জেনে নিন গর্ভাবস্থায় বাতাবি লেবু খাওয়া কতটা নিরাপদ
বাতাবি লেবু হচ্ছে এক জাতীয় টক ফল । এই লেবুতে অনেক পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে ।
এটি খেলে আমাদের শরীরে বিভিন্ন উপকার পাওয়া যায় । তাই এর পুষ্টিগুণ পাওয়ার
জন্য আমরা এই বাতাবি লেবু খেতে পারি । কারন টক জাতীয় ফলে অনেক ভিটামিন থাকে ।
মানুষ স্বাভাবিক অবস্থায় যেসব খাবার খায় গর্ভাবস্থায় অনেক খাবার খেতে পারে না
বা খেলে দেখা যাচ্ছে ক্ষতি হয় । তাই গর্ভাবস্থায় বাতাবি লেবু খাওয়া যাবে কিনা
বা খাওয়া কতোটা নিরাপদ তা আজকে আমরা আলোচনা করব ।
পেজ সূচিপত্র ঃ আজ বাতাবি লেবু সম্পর্কে আমরা যা যা জানতে পারবো তা হলো
বাতাবি লেবু কি
বাতাবি লেবু পুষ্টি সমৃদ্ধ একটি ফল । বাতাবি লেবুতে অনেক পরিমান পুষ্টি রয়েছে ।
যা আমাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির অভাব দূর করে এবং বিভিন্ন ধরনের রোগ
নিরাময়ের ক্ষেত্রে সাহায্য করে থাকে ।বাতাবি লেবুতে পটাশিয়াম, ফাইবার, এমন কি
ভিটামিন সি ইত্যাদি রয়েছে যা শরীরের বিভিন্ন উপকার করে থাকে । গর্ভবতী নারীদের
বাতাবি লেবু খেলে অনেক উপকার পাওয়া যায় ।
গরমকালে বাতাবি লেবুর পাশাপাশি লেবু পানি খুব জনপ্রিয় খাবার । বাতাবি লেবু
শরীরের পানির চাহিদা পূরণ করতে সাহায্য করে থাকে । এমন কি ক্যান্সার প্রতিরোধে
সক্ষম এই বাতাবি লেবু । বাতাবি লেবু বিভিন্ন রোগের অ্যান্টিবায়োটিক এর কাজ করে
থাকে । এছাড়াও লেবু পানি খাওয়ার উপকারিতা অনেক রয়েছে ।
বাতাবি লেবু খাওয়ার উপকারিতা
বাতাবি লেবু অনেক পুষ্টিগুণে ভরপুর একটি ফল । যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়
খাবার । কিন্তু আমরা অনেকে জানিনা কি কি পুষ্টিগণ রয়েছে বা এর উপকারিতা কি কি ।
কিন্তু উপকারিতার পাশাপাশি এর কিছু অপকারিতা ও রয়েছে । আমরা প্রথমে তার উপকারিতা
গুলো সম্পর্কে জানব এবং বেশি বেশি লেবু খাওয়ার চেষ্টা করব, যাতে করে শরীর
ভালো থাকে।
শরীরের ওজন কমানোর জন্য বাতাবি লেবুর অবদান রয়েছে অনেক । কোলেস্টেরলের
মাত্রা স্বাভাবিক রাখতে বাতাবি লেবু সাহায্য করে থাকে । মাড়িতে বিভিন্ন ধরনের
রোগ হয় । এই রোগ উপশমে লেবুর রস অত্যন্ত কার্যকরী । হৃদরোগের ঝুঁকি হ্রাস করতেও
সাহায্য করে থাকে এই বাতাবি লেবু । ক্যান্সারের কোষ গুলো ধ্বংস করতেও এর ভূমিকা
অনেক । ত্বক অনেক সুন্দর হয়ে ওঠে । দেহের ক্ষতস্থান গুলো জোড়া লাগাতে সাহায্য
করে ।
বাতাবি লেবু খাওয়ার অপকারিতা
বাতাবি লেবু খাওয়ার যেমন অনেক উপকারিতা বা গুনাগুন রয়েছে । ঠিক তেমনি ভাবে কিছু
অপকারিতাও রয়েছে । প্রতিটা জিনিসেরই ভালো এবং খারাপ দিক রয়েছে । ঠিক তেমনিভাবে
বাতাবি লেবুর উপকারিতা এবং অপকারিতা রয়েছে । আমরা প্রথমে বাতাবি লেবুর উপকারিতা
সম্পর্কে জেনেছি । এবার আমরা বাতাবি লেবুর অপকারিতা সম্পর্কে জানব ।
আরও পড়ুন ঃ
বাতাবি লেবু খাওয়ার আরও কি কি অপকারিতা আছে ?
বাতাবি লেবু অধিক পরিমাণে খেলে এলার্জি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে । বাতাবি
লেবু অধিক পরিমাণে খেলে পেট ফাঁপা সমস্যা দেখা দেয় । বাতাবি লেবু অধিক পরিমাণে
খেলে বুক জ্বালাপোড়া করতে পারে । এটি বেশি পরিমাণে খেলে গ্যাসের সমস্যা হতে পারে
। লেবুর রস ত্বকে ব্যবহার করা থেকে বিরত থাকুন । কারণ এটিতে এসিডের পরিমাণ বেশি
থাকে । তাই মুখে সমস্যা হতে পারে । কারন মুখের ত্বক অনেক নরম হয় ।
গর্ভাবস্থায় বাতাবি লেবু খাবার গুণাগুণ
বাতাবি লেবু খেলে অনেক পুষ্টি পাওয়া যায় । আর আমরা অনেকেই জানি না,
গর্ভাবস্থায় বাতাবি লেবু খাওয়ার উপকারিতা আছে কিনা ভাত খাওয়া কতটুকু নিরাপদ।
গর্ভাবস্থায় কিছু খেতে গেলেই ভয় লাগে যদি কোন ক্ষতি হয় । কিন্তু
গর্ভাবস্থায় লেবু খেলে অনেক উপকার পাওয়া যায় । বাতাবি লেবুতে
বিটা ক্যারোটিন এবং ফলিক এসিড থাকে । যা গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত উপকারী
।
বাতাবি লেবুতে থাকা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ গর্ভবতী মায়ের এবং শিশুর জন্য
অত্যন্ত উপকারী । অনেক ক্ষেত্রে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে
পারে । উচ্চ রক্তচাপ কমাতে বাতাবি লেবু অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে । উপরোক্ত
উপকারিতা গুলো ছাড়াও আরো কিছু উপকারিতা রয়েছে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদান
রাখে ।
বাতাবি লেবু খাওয়ার নিয়ম
আমরা প্রায় সকলেই বাতাবি লেবু খেতে পছন্দ করি । গরমের সময় বাতাবি লেবুর চাহিদা
ব্যাপক হারে বেড়ে যায় । বাতাবি লেবু খাওয়ার কিছু নিয়ম কানুন রয়েছে অর্থাৎ
বাতাবি লেবু কিভাবে খেলে বেশি স্বাদ লাগবে সেটি জানতে হবে । আমরা বাজার থেকে
বাতাবি লেবু নিয়ে আসার পর বিভিন্ন ভাবে খেয়ে থাকি । কিন্তু আজকের পর আপনি এই
নিয়ম অনুসারে খেলে অনেক মজা পাবেন ।
লেবু প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে ঝরিয়ে নিন । তারপর একটি পাত্রে ঝরানো ফল গুলোর
সাথে পরিমাণ মতো লবণ এবং সাথে কিছু চিনি দিয়ে দিন । এরপর পরিমাণ মতো কাঁচা
মরিচ কুচি করে দিয়ে দিন এবং সবগুলো একসাথে মাখিয়ে নিতে হবে । তাহলে তৈরি হয়ে
যাবে সুস্বাদু বাতাবি লেবু । এভাবে বাতাবি লেবু খেলে আশা করি অনেক মজা পাবেন
।
কাগজি লেবুর উপকারিতা
কাগজি লেবুর অনেক উপকারিতা রয়েছে । সবগুলো বলা সম্ভব নয়, তবে আমার যতটুকু জানা
আছে ততটুকু বলতে পারি । মাথা ব্যথা দূরীকরণে কাগজি লেবু কার্যকরী । অর্থাৎ চায়ের
সাথে এই লেবু দিয়ে খেলে মাথা ব্যথা থেকে আরাম পাওয়া যায় । গলা ব্যাথার
ক্ষেত্রেও এটা খুব উপকারী । মুখের ঘা ভালো করার ক্ষেত্রে এটা অনেক কার্যকরী ।
ত্বকে যদি কোন চর্মরোগ থাকে তাহলে এই কাগজি লেবু অনেক ভালো কাজ করে থাকে ।
আরও পড়ুন ঃ কাগজি লেবু খেলে আর কি কি হতে পারে ?
কোষ্ঠকাঠিন্যের মত রোগ উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । কানের ব্যথায় লেবুর রস
দিলে ব্যথা কমে যায় । ওজন কমাতে বিশেষ অবদান রাখে এই কাজটি লেবু । চুলকে সুন্দর
ও ঝলমলে করে তুলতে লেবুর রস ব্যবহার করতে পারেন । ঠান্ডা জনিত সর্দি কাশি দূর
করতে কাগজি লেবু ব্যবহার করতে পারেন । কাগজি লেবুতে এন্টিঅক্সিডেন্ট থাকায়
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ।
লেবু পানি বানানোর নিয়ম
গরমকালে লেবু পানি অতি জনপ্রিয় একটি পানীয় । গরমে কে না চাই লেবু পানি খেতে ।
কিন্তু শুধু খেলে হবে না এটা কিভাবে তৈরি করতে হবে সেটিও জানতে হবে । অর্থাৎ যদি
সঠিক নিয়মে লেবু পানি তৈরি করা হয় তাহলে এর স্বাদ অনেক গুণ বৃদ্ধি পাবে । তাই
সঠিক নিয়মে লেবু পানি বানানো জানতে হবে । চলুন জেনে নেই লেবু পানি বানানোর
সঠিক নিয়ম ।
এক গ্লাস পানিতে একটি লেবু চিপে রস বের করে নিতে হবে । তারপর ওঁই গ্লাসের মধ্যে
কিছু পরিমান লবন দিন । এক্ষেত্রে স্বাদ বাড়ানোর জন্য কিছু চিনি দিতে পারেন । এবার
মিশ্রণটি চামুচ দিয়ে ভালভাবে নাড়ুন । তাহলে তৈরি হবে সুস্বাদু লেবু পানি ।
উপরোক্ত নিয়মে লেবু পানি তৈরি করে পরিবেশন করতে পারেন । এভাবে অনেক সুস্বাদু লেবু
পানি তৈরি করতে পারবেন ।
ভাতে লেবু খাওয়ার নিয়ম
ভাতের সাথে লেবু খাওয়া একটি মজাদার খাবার । ভাতের সাথে লেবু খেলে অনেক তৃপ্তি
এবং মজা পাওয়া যায় । কিন্তু আমরা কি জানি ভাতের সাথে লেবু খেলে কি উপকার পাওয়া
যায় । তাই আমরা আজকে জেনে নেব ভাতের সাথে লেবুর খাওয়ার উপকারিতা সম্পর্কে ।
ভাতের সাথে লেবু খেলে অনেক উপকার পাওয়া যায় । তাই গরমে আমরা বেশি বেশি করে লেবু
খাবো ।
ভাতের সাথে লেবু খেলে রুচি বৃদ্ধি পায় । ভাতের সাথে লেবু খেলে ভিটামিন সি এর
অভাব দূর হয় এবং ত্বককে অনেক সতেজ করে তোলে । বিভিন্ন রকম ক্ষত ভালো করে তুলতে
লেবুর ভূমিকা অনেক । যদি ভাতের সাথে লেবু খাওয়া হয় তবুও উপকারিতা গুলো পাওয়া
সম্ভব । লেবু যেভাবে খান না কেন এমনি পানিতে গুলে খান, আর ভাতের সাথে মিশে
খান, ভিটামিন সমান অনুপাতে পাবেন ।
লেবু পানি কখন খাওয়া ভাল
আমরা উপরের আলোচনায় লেবু পানি বানানোর পদ্ধতি জেনেছি । এবার আমরা জানবো লেবু
পানি কখন খাওয়া উচিত । এমন একটি সময় আছে যখন লেবু পানি খেলে অনেক উপকার পাওয়া
যায় । সেই সময়টি হচ্ছে সকালবেলা । অর্থাৎ হালকা গরম পানির সাথে লেবুর রস খেলে
অনেক ভালো উপকার পাওয়া যায় । লেবুতে পটাশিয়াম থাকায় এটি দেহের পটাশিয়ামের
অভাব পূরণ করতে সাহায্য করে ।
আরও পড়ুন ঃ ঠান্ডা পানিতে লেবু পানি খাওয়ার উপকারিতা
লেবু খেলে ভিটামিন সি এর অভাব দূর হয় । তাই লেবুতে যে সকল পুষ্টিগুণ বিদ্যমান
রয়েছে আমরা যদি নিয়মিত লেবু খাই, তাহলে সেই পুষ্টিগুণ গুলো সমান অনুপাতে আমরা
পাব । তাই সকাল বেলা আপনারা চাইলে গরম পানিতে লেবু মিশিয়ে খেতে পারেন ।
তাছাড়াও আপনারা শরবত, ভাতের সাথে মিশিয়ে, যেভাবে ইচ্ছা লেবু খেতে পারেন । এতে
ভালো ফলাফল পাবেন ।
ঠাণ্ডা পানিতে লেবু খাওয়ার উপকারিতা
ঠান্ডা পানির সাথে লেবু খেলে অনেক উপকার পাওয়া যায় । তাই আমরা সকলেই চাই ঠান্ডা
লেবু পানি খেতে । গরমে ঠান্ডা লেবু পানির চাহিদা খুব বেশি পরিমাণে বেড়ে যায় ।
ঠান্ডা পানির সাথে লেবুর রস খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে । এমনকি দেহের রোগ
প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক ভূমিকা রাখে এই লেবু পানি । লেবুতে এসিডের পরিমাণ
বেশি থাকায় হজম শক্তি বৃদ্ধিতে খুবই উপকারী ।
লেবু পানি শরীরের সকল বর্জ্য পদার্থ গুলো বের করে দেয় । যদি সর্দি কাশি হয়ে থাকে
তাহলে লেবু পানি এই সমস্যা গুলো সারাতে সাহায্য করে থাকে । তাই ঠান্ডা লেবু পানি
খেলে উপরোক্ত উপকারিতা গুলো ছাড়াও শরীরের আরও বিভিন্ন উপকার করে থাকে। তাই
আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব দূর করতে এবং পটাশিয়াম এর অভাব দূর করতে আমরা
লেবু পানি খেতে পারি ।
উপসংহার
পরিশেষে বলা যায়, লেবুতে যে পুষ্টিগুণ রয়েছে তাতে কোন সন্দেহ নেই । দেহের
বিভিন্ন ধরনের পুষ্টির অভাব বা ভিটামিনের অভাব পূরণে সক্ষম এই বাতাবি লেবু ।
উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম লেবু খাবার ফলে কি কি উপকার পাওয়া
যায় এবং গর্ভাবস্থায় বাতাবি লেবু খাবার উপকারিতা কি পরিমান রয়েছে সে সম্পর্কে
।
আরো জানলাম লেবু পানি কখন খেতে হবে, কিভাবে খেতে হবে ইত্যাদি । সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন । আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে মাফ করবেন । আর
আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন । সবাইকে ধন্যবাদ ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url