জামের বিচি পাউডার করার নিয়ম
জামের বিচি পাউডার করার নিয়ম
জাম হচ্ছে একটি সিজনাল ফল । অর্থাৎ গ্রীষ্মকালে জাম হয় । জাম বছরে একবার হয় । এই জামে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম বিভিন্ন ধরনের পুষ্টিগুণ এই জামে বিদ্যমান রয়েছে । এই জাম খেলে প্রচুর উপকার পাওয়া যায় ।
এই জাম যেহেতু এত পুষ্টিগুণে ভরা, সেহেতু এর বিচিও অনেক পুষ্টিগুনে ভরা
। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা যদি এই জামের বিচি গুড়া করে খায়, তাহলে অনেক উপকার
পাবে । তাই চলুন দেখি আজ আমরা জামের বিচির গুড়া নিয়ে আলোচনা করব ।
পেজ সূচিপত্র ঃ জামের বিচির গুঁড়া সম্পর্কে আজ আমরা যা যা জানবো তা হল
- জাম কি
- জামের বিচি কি
- জামের বিচির গুনাগুণ
- কিভাবে জামের বিচি পাউডার করতে হয়
- জামের বিচির পাউডার খাওয়ার নিয়ম
- জামের বিচির পাউডার কাদের জন্য বেশি উপযোগী
- শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে
- ভিটামিনের অভাব দূর করে
- সংরক্ষণ পদ্ধতি
- শেষ কথা
জাম কি
জাম খুবই জনপ্রিয় এবং পুষ্টিকর একটি খাবার । জাম মূলত সারা বছর পাওয়া
যায় না । শুধুমাত্র গ্রীষ্মকালে জাম হয়ে থাকে । আর এটি এমন একটি ফল যেটি সারা
বছর সংরক্ষণ করেও রাখা যায় না । তাই যে সময় জাম তৈরি হয় শুধুমাত্র সে সময়
জাম খেতে পাওয়া যায় । এটি একটি মৌসুমী ফল । যার কারনে এর অনেক পুষ্টি উপাদান
রয়েছে ।
জামে প্রচুর পরিমানে শর্করা, আমিষ, চর্বি, লৌহ, ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম
ইত্যাদি রয়েছে । তাই ভিটামিন এবং পুষ্টিগুণ পাওয়ার জন্য আমরা জাম
খেতে পারি । জাম খুবই সীমিত সময়ের জন্য পাওয়া যায় । তাই খেতে চাইলে ওই
নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে জাম খেতে হবে । আপনার ইচ্ছা মত জ্যাম
খেতে পারবেন না ।
জামের বিচি কি
আমরা জাম সম্পর্কে জেনেছি, যে আসলে জাম জিনিসটা কি । এবার আমরা জানবো, যে জামের
বিচি সম্পর্কে । জাম ফল তার বাইরে যে আস থাকে সেটি আমরা সাধারণত
খেয়ে থাকি । আর জামের মাঝে যে বিচির মত একটা জিনিস থাকে সেটা আমরা ফেলে দেই ।
কিন্তু জামের বিচি অনেক উপকারী একটি জিনিস । জামের বিচি গুড়া করে
খেলে অনেক অসুখ বিসুখ বা রোগ বালাই ভালো হয়ে যায় ।
তাই জাম সারা বছর পাওয়া যায় না, কিন্তু যে নির্দিষ্ট সময় পাওয়া যায় সে
সময় যদি জামের বিচি একত্র করে, সেটা শুকিয়ে গুড়া করে, রাখা যায় তাহলে সে
গুড়া আপনি সারা বছর সেবন করতে পারবেন । জামের বিচির গুড়া প্রায় এক বছর
পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় । তাই আপনি চাইলে গুড়া করে সংরক্ষণ করে
রেখে ব্যবহার করতে পারেন ।
জামের বিচির গুনাগুণ
জামের বিচির অনেক গুনাগুন রয়েছে যা বলে শেষ করা সম্ভব নয় । শুধু জামের
বিচি নয় জাম থেকে শুরু করে জামের বিচি, জাম গাছের প্রতিটি অংশ কোন না কোন ঔষধ
হিসেবে কাজ করে । জামের বিচি একপ্রকার বলতে গেলে ওষুধ । জামের বিচির গুড়া
শর্করাযুক্ত বহুমূত্র রোগে ব্যবহৃত হয় । পাকস্থলী, প্লীহা ও যকৃতের শক্তি
বৃদ্ধি করে এবং রক্ত ও পিত্তের প্রকোপ প্রমোশিত করে ।
আরও পড়ুন ঃ জামের বিচি কিভাবে পাউডার বানাতে হয়
উদরাময়, আমাশয়, অর্শ, বমি ও বমি ভাব নির্বারন করে । এছাড়া হজম কারক, দাঁতের
গোড়া ও মাড়ির শক্তি বৃদ্ধি করে । এছাড়াও জামের বিচির গুড়ার আরো অনেক
গুনাগুন রয়েছে । তাই আমরা এসব গুণাগুণ পাওয়ার জন্য জামের বিচির গুঁড়া করে
খেতে পারি । এতে অনেক লাভবান হওয়া যাবে ।
কিভাবে জামের বিচি পাউডার করতে হয়
আপনাদেরকে আগেই বলেছি জাম শুধুমাত্র বছরে একবার উৎপাদন হয় বা তৈরি হয় । এটি
একটি প্রাকৃতিক ফল । তাই বছরে একবারই হয়ে থাকে । জাম খাওয়ার পর যে বিচিগুলা
থাকে, সেগুলো যদি আপনি একত্রে গুছিয়ে রাখেন । তাহলে সহজেই সেই বিচিগুলো থেকে
আপনি বিচির গুঁড়া করতে পারবেন । বিচির গুড়া করার জন্য প্রথমে পরিষ্কার
পানি দিয়ে বিচিগুলোকে ভালো করে ধুয়ে ফেলতে হবে ।
তারপর সেই বিচিগুলোকে রোদে ভালোভাবে কয়েকদিন শুকাতে হবে । বিচিগুলো এমনভাবে
শুকাতে হবে জানো সহজেই গুড়া করা যায় । তারপরে কয়েকদিন ভালোভাবে শুকানোর পর
সেগুলো আপনি ব্লেন্ডারে গুড়া করতে পারবেন । সেই গুড়া আপনি ভালোভাবে মুখ
আটকানো কৌটাই সংরক্ষণ করে রাখতে পারেন । তারপর আপনার প্রয়োজন অনুযায়ী
ব্যবহার করবেন ।
জামের বিচির পাউডার খাওয়ার নিয়ম
প্রতিটা জিনিসেরই খাওয়ার যেমন নিয়ম-কানুন রয়েছে, ঠিক তেমনিভাবে জামের বিচির
পাউডার খাওয়ার নিয়ম রয়েছে । এটি আসলে ওষুধের মত কাজ করে । তাই যখন তখন খেলে
হবে না । এটি নিয়ম করে খেতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ মতো খেতে হবে । যেহেতু
এটা ওষুধের মত কাজ করে তাই আপনি যদি বেশি পরিমাণে খান তাহলে অসুস্থ হয়ে যাবেন
।
জামের বিচের গুড়া আপনি প্রতিদিন সকালে খালি পেটে দুধ বা পানির সাথে এক চা চামচ
গুলে খেতে পারেন । এটি আপনি প্রতিদিন সকালে খেতে পারেন । আবার আপনি চাইলে রাতেও
খেতে পারেন । ডায়াবেটিস রোগীর জন্য জামের বিচির গুঁড়া খুবই জরুরী একটি খাবার
। এতে নানা পুষ্টিগুণ থাকার কারণে ডায়াবেটিস রোগীদের অনেক সাহায্য করে থাকে ।
জামের বিচির পাউডার কাদের জন্য বেশি উপযোগী
পুষ্টিবিদরা জানান যে, জামের বীজ ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী । এটি
রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে । এই বিচে উপস্থিত জাম্বোলিন ও
জাম্বোসিন রক্তে শর্করার গতি কমিয়ে দেয় এবং শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ায় ।
এর ফলে গ্লাইসেমিক ইনডেক্স ও কমে । তাই ডায়াবেটিস রোগীরা এটি ব্যবহার করতে
পারেন । এটি ব্যবহারের ফলে ডায়াবেটিস রোগীরা অনেক ধরনের উপকার পাবে ।
জামের বিচির পাউডারের এলাজিক এসিড নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যার
রক্তচাপের দ্রুত উঠানামা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে । এই বীজগুলোতে
শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে ফ্রি রেডিক্যাল ক্ষতি থেকে
রক্ষা করতে সহায়তা করে । তাই যারা এসব সমস্যায় ভুগছেন তারা অবশ্যই জামের
বীজের গুড়া খেতে পারেন ।
শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে
জামের বিচি বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে থাকে । আমাদের শরীরে প্রতিটা
জিনিসেরই একটি মাত্রা থাকে । এই মাত্রা যদি সঠিক অনুপাতে না থাকে তাহলে সমস্যা
দেখা দেয় । তার মধ্যে একটি হচ্ছে এটি শর্করা নিয়ন্ত্রণের সহায়তা করে থাকে ।
জামের বিচিতে শর্করা, আমিষ, চর্বি, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি গুণাবলী
রয়েছে । তাই জামের বিচি শর্করা নিয়ন্ত্রণ করতে পারে ।
তাই আমাদের শরীরে যদি শর্করার মাত্রা বেশি থাকে, তাহলে নিয়ম করে জামের বিচির
গুড়া খেতে পারি । এতে ভালো ফলাফল পাওয়া যাবে বা সুবিধা পাওয়া যাবে । তাই
আমরা এই সমস্যার সমাধানের জন্য জামের বিচির গুঁড়া খেতে পারি ।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে
জামের বিচির আরেকটি প্রধান গুনাবলী হচ্ছে এর বিচির গুড়া ডায়াবেটিস
নিয়ন্ত্রণের সহায়তা করে থাকে । বর্তমানে ডায়াবেটিস খুবই মহামারি একটি অসুখ ।
এটি প্রায় প্রতিটি মানুষেরই হয়ে থাকে । এটি ছোট বড় সকল প্রকার মানুষের হয়ে
থাকে । এই ডায়াবেটিস রোগীদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় । তাই এসব সমস্যা
সমাধানের জন্য আপনি জামের বিচির গুড়া খেতে পারেন ।
ডায়াবেটিস রোগীর জন্য খুবই কার্যকরী এই জামের বিচির গুঁড়া । ডায়াবেটিস
রোগীরা জামের বিচির গুঁড়া সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন খেতে পারেন । সকালে ১চা
চামচ আর রাতে ১চা চামচ । এটি যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে ভালো ফলাফল
পাওয়া যাবে । তাই আপনি সুস্থ থাকার জন্য এটি নিয়মিত সেবন করতে পারেন ।
ভিটামিনের অভাব দূর করে
জামের বিচির গুড়ায় বা জামে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি, সি, মোটামুটি সকল
প্রকার ভিটামিন রয়েছে । জাম খেলে যতটা আপনি ভিটামিন পাবেন, জামের বিচির গুড়া
খেলেও আপনি প্রচুর ভিটামিন পাবেন । জাম বা জামের বিচির গুড়ায় প্রচুর পরিমাণে
শর্করা, আমিষ, চর্বি, ক্যালসিয়াম, পটাশিয়াম, সকল পুষ্টি উপাদান রয়েছে । তাই
বুঝতেই পারছেন জাম খেলে বা জামের বিচির গুড়া খেলে আপনি কতটা উপকৃত হবেন ।
তাই যাদের শরীরে ভিটামিনের অভাব রয়েছে, তারা ভিটামিনের অভাব দূর করার জন্য জাম
এবং জামের বিচির গুঁড়া খেতে পারেন । জাম শুধুমাত্র একটি নির্দিষ্ট সময় পাবেন,
তখনই খেতে পারবেন । আর জামের বিচির গুঁড়া আপনি গুড়া করে রেখে সারা বছর খেতে
পারেন । তাই আপনার চাহিদা অনুযায়ী আপনি বিচির গুঁড়া সেবন করতে পারেন ।
সংরক্ষণ পদ্ধতি
আপনাদেরকে আগেই বলেছি বা আপনারা সবাই জানেন যে, জাম শুধু একটি নির্দিষ্ট সময়ে
পাওয়া যায় । তাই জাম যখন পাওয়া যায়, তখনই আপনি খেতে পারবেন । আর জামের
বিচির গুঁড়া সেটা আপনি জামের বিচি থেকে তৈরি করে নিয়ে, ভালোভাবে সংরক্ষণ করে
রাখতে পারেন । তাই সংরক্ষণ করে রাখতে চাইলে বেশি করে গুড়া করে রেখে দিন
।
জামের বিচি সুন্দর করে ধুয়ে, পরিষ্কার করে, রোদে শুকিয়ে, আপনি গুড়া করে
নিবেন । তারপর সেই গুড়া গুলো একটি কাঁচের কৌটাই বা প্লাস্টিকের মুখ আটকানো
কৌটাই সুন্দর করে রাখতে পারেন । এটি আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে
পারবেন এবং ব্যবহার করতে পারবেন । এটি ভালোভাবে রাখলে আপনি অনেকদিন যাবত
ব্যবহার করতে পারবেন ।
শেষ কথা
আপনাদেরকে আগেই বলেছি জাম এবং জামের বিচির গুড়া দুটোই খুবই গুরুত্বপূর্ণ খাবার
বলেন, আর ঔষধ বলেন সবকিছুই । তাই আপনি যদি প্রয়োজন মনে করেন, তাহলে নিয়মিত
খেতে পারেন । এটি নিয়মিত সেবনের ফলে ভালো ফলাফল পাবেন ।
কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । আমি যতটুকু জানি তার সবটাই দেওয়ার চেষ্টা
করেছি । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন । সবাই ভাল থাকবেন,
সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url