গাঁজর খাওয়ার গোপন রহস্য জেনে নিন

গাজর খাওয়ার গুনাগুন এবং উপকারিতা

 

গাজর মিষ্টি যাতে একটি সবজি বা ফল যায় বলেন না কেন । গাজর আমরা কাচা চাবিয়ে খায়, এটি তরকারি রান্না করে খাওয়া যায়, আবার ভাজি করেও খাওয়া যায় । আবার সালাত বানিয়েও খাওয়া যায় । আপনি যেভাবেই খান না কেন এতে অনেক পুষ্টিগুণ রয়েছে ।


এর অনেক গুনাগুন বা উপকারিতা রয়েছে । তাই আপনি এটা যেভাবেই খান না কেন, এর পুষ্টিগুণ সমান অনুপাতে পাবেন । তবে এটি কাঁচা সালাত বানিয়ে খেলে বেশি উপকার পাওয়া যাবে । তাই এর পুষ্টিগুণ পাওয়ার জন্য আমরা নিয়মিত গাজর খেতে পারি ।

পেজ সূচিপত্র ঃ আজ আমরা গাজরের পুষ্টিগুণ বা উপকারিতা নিয়ে যা যা আলোচনা করব তা হল

গাঁজর কি ? 

গাজার খুবই জনপ্রিয় এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি । পৃথিবীর বিভিন্ন দেশে লাল, সাদা, হলদে ইত্যাদি বিভিন্ন বর্ণের গাজর হতে দেখা যায় । তবে আমাদের দেশে কমলা কালারের গাজর হয়ে জন্মে । এটি মূলত শীতকালের সবজি । বর্তমানে এখন সারা বছর এই সবজিটি পাওয়া যায় । এটি দেখতে যেমন সুন্দর ও আকর্ষণীয়, ঠিক তেমনি খেতেও অনেক সুস্বাদু ।

এটি পুষ্টিগুণে সম্পন্ন একটি সবজি । অন্যান্য সবজির তুলনায় গাজরে পুষ্টির পরিমাণ অনেক বেশি । এটি আপনার বিভিন্ন সমস্যা দূর করে । যেমন কোলেস্টেরল কমায়, ওজন কমায়, চর্বি কমায় ইত্যাদি । আপনার ত্বকের উজ্জ্বলতাও বাড়িয়ে থাকে । গাজর নিজে যেমন সুন্দর, ঠিক তেমনি মানুষের চেহারা উজ্জ্বল করতেও বিশেষ ভূমিকা রাখে ।

গাজরের গুনাগুন বা উপকারিতা

সবজি হিসেবে গাজরের ব্যবহার ব্যাপক । মাছ-মাংসের সঙ্গে এই গাজর তরকারি হিসেবে রান্না করে খাওয়া যায় । এটি ভাজি করে খাওয়া যায় । গাজরের হালুয়া অনেক মানুষের কাছে খুবই প্রিয় একটি খাবার । এটি আমরা কাঁচা এমনিতেই খেতে পারি । আবার এই গাজর শসা টমেটোর সঙ্গে মিশিয়ে সালাত বানিয়ে খেতে পারি ।গাজরের রেসিপি অনেক ।

আপনি বিভিন্নভাবে গাজর খেতে পারেন । কাঁচা খাওয়াই বেশি ভালো । এতে পুষ্টিগুণ বেশি পরিমাণে পাওয়া যায় । এটি শীতকালীন সবজি । তাই শীতকালে সস্তা দামে পাওয়া যায় । কিন্তু বছরের অন্যান্য সময় এটি চড়া দামে কিনতে হয় । এর উপকারিতা অনেক । প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে । তাই এর ভিটামিন পেতে আপনি নিয়মিত গাজর খেতে পারেন ।

এর ক্ষতিকর দিক নেই বললেই চলে । গাজর বেশি খেলে পেটের সমস্যা দেখা দেয় । যেমন বদহজম বা পেট ফাঁপা ইত্যাদি হতে পারে । তাই পরিমাণ মতো খেলেই ভালো । অর্থাৎ খুব বেশি বা অতিরিক্ত খেলে এই সমস্যাটা দেখা দেয় ।

গাজর চোখের মহাঔষধ

গাজরের আকর্ষণীয় বর্ণের মধ্যে রয়েছে এর ঔষুধি গুন । গাজরের বিটাক্যারোটিন নিজে নিজেই ভিটামিন এ তে রূপান্তরিত হয় । যা দেহের জন্য খুবই উপকারী । বিটাক্যারাটিন  আমাদের দেহের ভিতর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রেটিনল বা ভিটামিন এ, তে রূপান্তরিত হয় । আর ভিটামিন এ আমাদের দৃষ্টি শক্তি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।


আমাদের দেশে প্রতি বছর ৩০ থেকে ৪০ হাজার শিশু অন্ধ হয়ে যায় ভিটামিন এ এর অভাবে । সাধারণত ৫ মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুরাদের চোখের সমস্যা হয় । প্রতিবছর প্রায় ৫ লাখ শিশু রাতকানা রোগে আক্রান্ত হয় । তাই শিশুকে প্রতিদিন ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে । গাজর ক্যারোটিনের রাজা যা ভিটামিন এ এর উৎস । তাই শিশুদের প্রতিদিন অন্তত মৌসুমের সময় গাজর খাওয়ানো উচিত । 

হজম শক্তি বৃদ্ধি করে 

গাজরের অনেক গুনাগুন রয়েছে যা বলে শেষ করা সম্ভব নয় । গাজরের যতগুলো গুনাগুন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে । গাজর খেলে আমাদের শরীরের হজম শক্তি বৃদ্ধি পায় । অর্থাৎ খাবার তাড়াতাড়ি হজম করতে পারে । তাই হজম শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের প্রতিদিন অল্প পরিমাণে হলেও গাজর খাওয়া উচিত । 

গাজর বা গাজরের রস আমাদের লিভারের হজম বাড়ায় । যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায় । তাই বুঝতেই পারছেন গাজর আমাদের হজম শক্তি বৃদ্ধিতে কতটা গুরুত্বপূর্ণ কার্যকারিতা পালন করে । তাই গাজরের এই গুনাগুন বা উপকার পাওয়ার জন্য আমরা নিয়মিত গাজর খেতে পারি । সেটা কাঁচা হিসেবেও খেতে পারেন, আবার সালাত বানিয়েও খেতে পারেন । 

হাড়ের রোগ প্রতিরোধে সহায়ক

গাজরের যে সকল গুনাবলী রয়েছে তার মধ্যে আরেকটি হচ্ছে হাড়ের রোগ প্রতিরোধে সহায়ক । অর্থাৎ আমাদের হাড় ভালো বা মজবুত বা সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করে । তাই বুঝতেই পারছেন গাজরের কতটা গুরুত্ব রয়েছে আমাদের হাড় মজবুত রাখার ক্ষেত্রে । তাই আমাদের হাড় মজবুত রাখার জন্য আমরা নিয়মিত গাজর খেতে পারি । 

বর্তমানে হাড় ক্ষয় এই সমস্যাটা খুবই ব্যাপক আকার ধারণ করেছে । বর্তমানে কম বয়সী মানুষের এখন হাড় ক্ষয় হয়ে যাচ্ছে । তাই এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নিয়মিত গাজর খেতে পারি । গাজর বিভিন্নভাবে খাওয়া যায় । আপনার যেভাবে ইচ্ছা আপনি খেতে পারেন । তবে আমার মনে হয় কাঁচা খেলে বেশি উপকার পাওয়া যাবে । 

ক্যান্সার প্রতিরোধে সহায়ক

বর্তমানে ক্যান্সার খুবই মহামারী এবং মারাত্মক একটি ব্যাধি । এখন পর্যন্ত এই রোগের ওষুধ পাওয়া যায় যায় নি । তাই বর্তমানে ক্যান্সার খুবই ভয়াবহ একটি অসুখ । একবার অসুখ হলে এখান থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন । আর গাজর এই ক্যান্সার প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে । অর্থাৎ নিয়মিত গাজর খেলে এই রোগ থেকে আমরা বাঁচতে পারি অর্থাৎ এই রোগটি হবে না । 

গাজরে রয়েছে ভিটামিন ই যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক ।  তাই গাজর ক্যান্সার প্রতিরোধে সহায়ক । গাজরে  বিদ্যমান বিটা ক্যারোটিন আমাদের ত্বককে সূর্যের অতি বেগুনি রশির হাত থেকে সুরক্ষা করে ।  এমনকি ক্যান্সার থেকে রক্ষা করে । তাই বুঝতেই পারছেন গাজরের গুরুত্ব কতটা বেশি । এর গুনাগুন কতটা শক্তিশালী । তাই আমরা নিয়মিত গাজর খাওয়ার চেষ্টা করবো । 

ওজন কমায় 

গাজর থেকে আমরা যে সকল উপকার বা সুবিধা পাই, তার মধ্যে আরেকটি হচ্ছে গাজর খেলে আমাদের ওজন কমে । গাজরে ক্যালরির পরিমাণ খুবই কম । যার কারণে ওজন বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে । অর্থাৎ আমরা নিয়মিত যদি গাজর খায়, তাহলে আমাদের ওজন কমবে । বর্তমানে মোটা মানুষের সংখ্যা বেশি । আর দিন দিন মানুষের ওজন বৃদ্ধি পাচ্ছে ।


ওজন বৃদ্ধি পেলে সেখান থেকে নানা ধরনের অসুখ শরীরে বাসা বাঁধছে । তাই এই সকলের মূল কারণ হচ্ছে ওজন বৃদ্ধি । ওজন বাড়ার সাথে সাথে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে । তাই এ সকল সমস্যা থেকে বাঁচার জন্য আমরা প্রতিদিন বা নিয়মিত করে গাজর খেতে পারি । এতে আমাদের শরীরের ওজন কমে যাবে বা বৃদ্ধি পাবে না । 

কোলেস্টেরল কমায়

গাজরে পটাশিয়াম রয়েছে, যা আমাদের শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে । তাই বুঝতেই পারছেন গাজর কতটা গুরুত্বপূর্ণ । কোলেস্টেরল শরীরের জন্য খুবই খারাপ একটি জিনিস । এই  কোলেস্টেরল বেশি হলে, শরীরে নানা সমস্যা দেখা দেয় বা নানা রোগ বালাই বাসা বাঁধে । তাই এই কোলেস্টেরল থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নিয়মিত গাজর খেতে পারি । 

বর্তমানে বিভিন্ন ধরনের অসুখ তৈরি হচ্ছে । অর্থাৎ শরীরে কোলেস্টেরল বেশি হলে দেখা যাচ্ছে, অনেক খারাপ ধরনের অসুখ তৈরি হচ্ছে যার ওষুধ পাওয়া যায়নি । তাই কোলেস্টেরল যেন না বাড়ে সেজন্য আমাদেরকে শরীরের যত্ন নিতে হবে । তাই আমরা আগে থেকেই সে সকল খাবার খাবো যা খেলে কোলেস্টেরল বাড়বে না । 

চর্বি কমায় 

আমাদের শরীরে চর্বি আরেকটি খারাপ জিনিস । যে শরীরে চর্বি বেশি সে শরীরে অসুখও অনেক বেশি ।  এখন বর্তমানে মানুষের শরীরে প্রচুর চর্বি । আর এই চর্বি থেকে বিভিন্ন অসুখ-বিসুখ বাসা বাধছে । তাই আমাদের শরীরে চর্বি যত কম থাকবে তত ভালো । যে সকল খাবার খেলে চর্বি কম হবে আমাদেরকে সেই সকল খাবার খাওয়ার চেষ্টা করতে হবে । 

যে সকল খাবার খেলে চর্বি কমবে, সে সকল খাবারের মধ্যে একটি হল গাজর । এই গাজর খেলে আমাদের শরীরের চর্বি কাটে অর্থাৎ চর্বি কমে । তাই আমাদের শরীরের চর্বি কমানোর জন্য, আমরা নিয়মিত গাজর খেতে পারি । গাজর আমাদের চর্বি কমানোর মাধ্যমে আমাদের শরীরের রোগ বালাই কমানোর চেষ্টা করে । তাই আমরা নিয়মিত গাজর খাব । 

ত্বকের লাবণ্য বাড়ায় 

গাজর ত্বকের লাবণ্য বাড়াতে বা উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে থাকে । গাজর নিজে যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনি মানুষকে উজ্জ্বল বা সুন্দর করতে সহায়তা করে থাকে । বিভিন্ন দেশে বিভিন্ন কালারের গাজর জন্মে থাকে । যেমন সাদা, লাল, হলুদ ইত্যাদি । কিন্তু আমাদের দেশে গাজর কমলা কালারের জন্মে । এটি দেখতে অনেক সুন্দর লাগে । আর এই গাজর খেলে আমাদের উজ্জ্বলতা অনেক বেড়ে যায় ।


আমাদের ত্বকে যেমন উজ্জ্বল বাড়ায়, ঠিক তেমনি আমাদের ত্বকের সুরক্ষাও করে । তাই গাজর খেলে বিভিন্নভাবে উপকৃত হওয়া যায় । আর এসব উপকারিতা পাওয়ার জন্য আমাদেরকে নিয়মিত গাজর খেতে হবে । তবেই এই উপকারিতা গুলো পাওয়া যাবে । গাজর খেলে ত্বকের আদ্রতা বজায় থাকে এবং বয়সের ছাপ পড়তে দেয় না । অর্থাৎ সহজে আপনার বয়স বাড়বে না ।

ব্যথা ও জ্বালাপোড়া কমায়

বয়স জনিত ব্যথা বেদনা বা জ্বালাপোড়া কমাতে গাজরের রস অনেক কার্যকর । অর্থাৎ আপনি যদি নিয়মিত গাজর খান, তাহলে আপনার শরীরের বয়স জনিত ব্যথা-বেদনা ভালো হয়ে যাবে এবং আপনার শরীর যদি জ্বালাপোড়া করে, সে জ্বালা করাও ভালো হয়ে যাবে । তাই এ সকল সমস্যা থেকে দূরে থাকতে আপনি নিয়মিত গাজরের সালাত করে খেতে পারেন ।

গাজরের অনেক গুনাগুন রয়েছে । আর তার মধ্যে ব্যথা ও জ্বালাপোড়া কমানো আরেকটি গুণ । তাই গাজর থেকে এই সুবিধা গুলো আমরা পেতে পারি । তাই এই সকল সুবিধা পাওয়ার জন্য আমাদেরকে নিয়মিত গাজর খেতে হবে বা মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করতে হবে । এতে করে আমাদের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে । 

শেষ কথা 

গাজরে প্রচুর পরিমাণ বিটা ক্যারাটিন, ফাইবার ও আন্টিঅক্সিডেন্ট রয়েছে, যার কারণে হজম শক্তি উন্নত করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । এছাড়াও গাজর খেলে আমাদের ত্বক সুন্দর থাকে এবং প্রাণবন্ত থাকে । এছাড়াও গাজর খেলে হৃদরোগের ঝুঁকি কমায় । তাই বুঝতেই পারছেন গাজরের কতগুলো গুনাগুণ রয়েছে ।

তাই এ সকল সমস্যা থেকে দূরে থাকতে এবং এই সুবিধা গুলো পাওয়ার জন্য আমরা নিয়মিত গাজর খেতে পারি । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url