সকালে খালি পেটে হাঁটলে কি হয় জেনে নিন ?
সকালে খালি পেটে হাঁটার গুনাগুন বা উপকারিতা
আমরা অনেক আগে থেকেই জানি, যে হাঁটাহাঁটি শরীরের জন্য অনেক ভালো । আর সেটা যদি
হয় সকালবেলার সুন্দর বাতাসের মধ্যে, তাহলে সেটি শরীরের জন্য আরো কার্যকর । তাই
আমরা নিয়মিত হাটাহাটি করব ।
অতীতে যখন কোন যানবাহন ছিল না, তখন মানুষ হাটাহাটি করেই সব জায়গায় যেত । তবে বর্তমানে এত যানবাহন হওয়ার কারণে মানুষের হাটাহাটি কমে গেছে । যার ফলে অসুখ-বিসুখও অনেক বেড়ে গেছে । তাই আমরা হাঁটাহাঁটির উপকারিতা নিয়ে আলোচনা করব ।
পেজ সূচিপত্র ঃ আজ আমরা সকালে খালি পেটে হাঁটাহাঁটি নিয়ে আলোচনা করে যা জানবো তা হল
- ওজন কমায়
- রক্তে শর্করা নিয়ন্ত্রণ
- চর্বি কমায় ও সুস্থ রাখে
- হজম শক্তি উন্নত করে
- এনার্জি লেভেল উন্নত করে
- মানসিক শান্তি দেয়
- হৃদরোগের ঝুঁকি কমায়
- ঘুম ভালো হয়
- ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকর
- সাধারণ মানুষের ক্ষেত্রে
- রোগ বালাই থেকে দূরে রাখে
- শেষ কথা
ওজন কমায়
সকালে খালি পেটে হাটাহাটি করলে অনেক উপকারিতা বা গুনাগুন রয়েছে । তার মধ্যে
একটি হচ্ছে হাটাহাটি করলে শরীরের ওজন কমে । কারন আপনি হাটাহাটি করলে আপনার শরীর
থেকে অনেক ঘাম বের হয়ে যায় । তাই শরীরের ওজন কমানোর জন্য আমরা নিয়মিত সকালে
খালি পেটে হাটাহাটি করার চেষ্টা করব ।
ওজন কমাতে হাটার বিকল্প নেই । সহজে ও কম কষ্ট করে দ্রুত ওজন কমানোর বিভিন্ন
উপায়ের মধ্যে প্রথম হচ্ছে নিয়মিত হাঁটা । নিয়মিত হাঁটা এখন পর্যন্ত
সবচেয়ে সহজ কার্যকর হিসেবে ধরা হয় । সকালে খালি পেটে যে কোন ব্যায়াম
ওজন কমাতে সক্ষম । আর নিয়মিত হাটাহাটি করা একটি ব্যায়াম । তাই প্রতিদিন
কমপক্ষে আমাদেরকে ৩০ মিনিট করে হাঁটা উচিত ।
রক্তে শর্করা নিয়ন্ত্রণ
এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে
থাকে । সকালে খালি পেটে হাঁটা কতটুকু গুরুত্ব রয়েছে বুঝতেই পারছেন । এটি
রক্তের শর্করা নিমন্ত্রণ করতে অনেকটাই সহায়তা করে । আমাদের শরীরে রক্তে যদি
শর্করার মাত্রা বেড়ে যায়, তাহলে আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকর হতে পারে
।
তাই রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ
। আর আমরা প্রতিদিন সকালে খালি পেটে যদি ৩০ মিনিট বা একঘন্টা করে
হাঁটাহাঁটি করি, তাহলে এটি আমাদের শরীরকে যেমন সুস্থ রাখবে, ঠিক তেমনি ভাবে
রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে । তাই এ সকল সুবিধা পাওয়ার জন্য
আমরা প্রতিদিন সকালে হাটাহাটি করার চেষ্টা করব ।
চর্বি কমায় ও সুস্থ রাখে
সকালে খালি পেটে হাটাহাটি করলে আপনার শরীরে জমা চর্বি দ্রুত গলে যায় এবং
আপনাকে রোগ বালাই থেকে দূরে রাখে এবং আপনার শরীরের ওজন কমায় । আপনার শরীরের
ওজন যখন নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, তখন দেখবেন শরীরের রোগ বালাই যেমন কম হবে,
ঠিক তেমনি ভাবে আপনার শরীর সুস্থ এবং সতেজ থাকবে ।
আরও পড়ুন ঃ হাটাহাটি করলে কিভাবে হজম শক্তি উন্নত হয় ?
আর এই সকল কিছু সম্ভব হবে যখন আপনি প্রতিদিন সকালে নিয়মিত খালি পেটে কমপক্ষে
৩০ মিনিট বা এক ঘন্টা হাটাহাটি করবেন । তাই আপনি আপনার শরীরের চর্ব কমানোর জন্য
বা সুস্থ রাখার জন্য প্রতিদিন সকালে নিয়মিত হাঁটার চেষ্টা করবেন । এতে করে
আপনার শরীর অনেক লাভবান হবে এবং শরীর ভালো থাকবে ।
হজম শক্তি উন্নত করে
আপনি যদি খাওয়ার পর বা ভরা পেটে হাটাহাটি করেন, তবে আপনার খাবার তাড়াতাড়ি
হজম হয় বা হজম শক্তি উন্নত করে । তাই আপনার হজম শক্তি উন্নত করার জন্য বা
খাবার তাড়াতাড়ি হজম করার জন্য আপনি নিয়মিত হাটাহাটি করতে পারেন । আপনি যদি
খাবার পর অর্থাৎ ভরা পেটে হাটাহাটি করেন তাহলে আপনার হজম শক্তি সবচেয়ে বেশি
উন্নত হবে ।
হাটাহাটি আপনার শরীরের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ । সেটা হোক খালি পেটে বা সেটা
হোক ভরা পেটে । আপনি যেভাবে হাঁটেন না কেন, আপনার শরীরের জন্য দুটোই ভালো । তবে
চেষ্টা করবেন সকালে রোদ ওঠার আগে হাঁটতে যাওয়ার । এতে করে সকালের যে একটা
মুক্ত বাতাস থাকে, আপনি সেটা উপভোগ করতে পারবেন । যা শরীরের জন্য খুব কার্যকর
।
এনার্জি লেভেল উন্নত করে
প্রতিদিন সকালে খালি পেটে নিয়মিত হাটাহাটি করলে আপনার এনার্জি লেভেল অনেকটাই
উন্নত হবে । যখন সকাল বেলায় হাটাহাটি করবেন, তখন আপনার মন মানসিকতা ভালো
থাকবে এবং আপনার এনার্জি ও অনেক ভালো পর্যায় থাকবে । তাই আপনার
এনার্জি লেভেল বা এনার্জি পাওয়ার উন্নত করার জন্য আপনি নিয়মিত
সকালে খালি পেটে হাঁটার চেষ্টা করবেন ।
এতে করে আপনার শরীর যেমন সুস্থ থাকবে, ঠিক তেমনি আপনার এনার্জি বৃদ্ধি
পাবে । এতে করে আপনি সকল কাজ ঠিকঠাক ভাবে করতে পারবেন এবং আগ্রহ নিয়ে সকল কাজ
সম্পন্ন করতে পারবেন । মানুষের শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে । আর মন সুস্থ
থাকলে সকল কাজ হয়ে যায় অনায়াসে বা সহজে ।
মানসিক শান্তি দেয়
সকালে খালি পেটে নিয়মিত হাটাহাটি করলে আপনার শরীর এবং মন সুস্থ থাকে ।
শরীরের ওজন কমায় সেই সাথে মানসিক শান্তি ও দেয় । মানুষের শরীর যদি সুস্থ
থাকে, তাহলে মনও সুস্থ থাকে । আর মন সুস্থ থাকলে আমরা সকল রকমের মানসিক অশান্তি
থেকে দূরে থাকতে পারি । তাই মনটা সুস্থ রাখা খুবই জরুরী একটি কাজ ।
তাই আপনি যদি প্রতিদিন সকালে নিয়মিত হাটাহাটি করেন, তাহলে আপনার মানসিক
চিন্তাগুলো দূর হবে এবং আপনি মানসিক শান্তি পাবেন । সকালের প্রকৃতির বিশুদ্ধ
বাতাস খেলে আপনার মন এমনিতেই আনন্দে ভরে উঠবে । আর আপনার মন যখন আনন্দে
ভরে উঠবে, তখন আপনার শরীর ও দেখবেন স্বাভাবিকভাবেই সুস্থ থাকবে ।
হৃদরোগের ঝুঁকি কমায়
হাঁটা একটি হার্ট ফ্রেন্ডলি ব্যায়াম । এটি লো ব্লাড প্রেসারে, শ্বাস প্রশ্বাস
উন্নত করতে সাহায্য করে থাকে । নিয়মিত হাটা হৃদরোগ থেকে দূরে রাখে ।
অর্থাৎ আপনি যদি প্রতিদিন সকাল বেলায় খালি পেটে হাটাহাটি করেন, তাহলে আপনার
হার্ট অনেক ভালো থাকবে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে । তাই এই সুবিধা
পেতে আপনাকে নিয়মিত হাঁটতে হবে ।
আরও পড়ুনঃ হাটাহাটি করার ফলে ঘুম কিভাবে হয় ?
যখন হাটাহাটি করবেন তখন প্রকৃতি থেকে যে উপকার গুলো পাবেন তা অতুলনীয় । তাই
প্রকৃতি থেকে এ সকল সুবিধা পাওয়ার জন্য আপনাকে প্রতিদিন সকালে খালি পেটে
নিয়মিত হাটাহাটি করতে হবে ।এতে করে আপনার শরীর সুস্থ থাকবে, হার্ট ভালো থাকবে,
মন ভালো থাকবে । আর মন যখন ভালো থাকবে তখন সবকিছুই ভালো থাকবে ।
ঘুম ভালো হয়
প্রতিদিন সকালে নিয়মিত হাটাহাটি করলে আপনার মন যেমন সবচেয়ে ভালো থাকে, ঠিক
তেমনিভাবে শরীর সুস্থ থাকে । আর হাটাহাটি করার পরে আপনার শরীর যখন ক্লান্ত হয়,
তখন ঘুমও ভালো হয় । বর্তমানে ঘুমের অনেক সমস্যা রয়েছে । ডাক্তারের পরামর্শ
অনুযায়ী ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় । কারন ঘুম না হলে তো মানুষ বাঁচবে না ।
তাই আপনি যদি নিয়মিত সকাল বেলায় হাটাহাটি করেন, তাহলে দেখবেন অনেক ভালো ঘুম
হবে । সেক্ষেত্রে আপনাকে ঘুমের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই । ঘুমের ওষুধ শরীরের
জন্য অনেক ক্ষতিকর । তারপরেও যাদের ঘুম হয় না, তাদের তো আর কিছু করার নেই ।
ঘুমের ওষুধ খেতেই হয় । তাই ঘুমের জন্য আপনি প্রতিদিন নিয়মিত হাটাহাটি করতে
পারেন ।
ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকর
হাটা ডায়াবেটিস রোগীদের জন্য মহাঔষধ । এটি ডায়াবেটিস রোগীদের শরীরে ওষুধের মত
কাজ করে । অর্থাৎ একটি ডায়াবেটিস রোগী যদি নিয়মিত হাটাহাটি করে, তাহলে
তার ওষুধ খাবার তেমন প্রয়োজন হয় না । সে যদি নিয়মিত হাটাহাটি করে এবং খাবার
দাবার ঠিকঠাক ভাবে খায় তাহলে তার ডায়াবেটিসের ওষুধ খাওয়ার কোন প্রয়োজন পড়ে
না ।
ডায়াবেটিস রোগীদের প্রধান ঔষধি হচ্ছে হাটাহাটি করা । ডায়াবেটিস রোগীদেরকেকে
নিয়মিত হাঁটতে বলা হয় । খাওয়ার পর হাঁটা ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়
এবং ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে
থাকে । তাই ডাক্তাররা পরামর্শ দেন, ডায়াবেটিস রোগীদের কে নিয়মিত হাটার জন্য ।
নিয়মিত হাঁটলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ।
সাধারণ মানুষের ক্ষেত্রে
সাধারণ মানুষের ক্ষেত্রে হাটাহাটি খুবই গুরুত্বপূর্ণ । কারণ আপনি যদি সুস্থ
স্বাভাবিক থাকা অবস্থায় প্রতিদিন নিয়মিত সকালে খালি পেটে হাটাহাটি করেন তাহলে
আপনার শরীরে কোন রোগ বালাই বাসা বাঁধতে পারবে না এবং আপনি সুস্থ থাকবেন । তাই
আগে থেকেই ভালো থাকার জন্য বা সুস্থ থাকার জন্য আপনি নিয়মিত হাটাহাটি করতে
পারেন ।
প্রতিদিন সকাল বেলায় হাঁটার অনেক উপকারিতা রয়েছে । সেই উপকারিতা গুলো পাওয়ার
জন্য এবং শরীর সুস্থ সতেজ রাখার জন্য আপনি প্রতিদিন হাটাহাটি করতে পারেন । এতে
করে আপনি উপকৃত হবেন কোন ক্ষতি হবে না । আপনি সুস্থ অবস্থায় যদি
হাঁটাহাঁটি করেন তাহলে আপনার শরীর আরো সুস্থ এবং সতেজ এবং প্রাণবন্ত থাকবে
।
রোগ বালাই থেকে দূরে রাখে
আপনি প্রতিদিন সকালে খালি পেটে যদি হাঁটাহাঁটি করেন, তাহলে আপনার শরীর থেকে
বিভিন্ন রোগবালায় দূরে সরে যাবে । যেমন আপনার ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে,
শরীরে চর্বি কমাবে, হজম শক্তি বৃদ্ধি করবে । এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা
থেকে আপনাকে দূরে রাখবে । নিয়মিত হাটার অনেক গুণাবলী রয়েছে ।
এছাড়াও প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করলে হৃদরোগের ঝুড়ি
কমায়, পরিপাকতন্ত্র উন্নত করে, এসিডিটির সমস্যা দূর করে । তাই বুঝতেই
পারছেন নিয়মিত হাঁটাহাঁটি করলে আপনার কতগুলো সমস্যা দূর হয়ে যাচ্ছে ।
যদি আপনি সুবিধা পেতে চান, তাহলে আপনাকে প্রতিদিন এক ঘন্টা বা জে নেট ৩০
মিনিট হাটাহাটি করতে হবে ।
শেষ কথা
পরিশেষে বলা যায়, নিয়মিত সকালে যদি খালি পেটে আপনি হাঁটাহাঁটি করেন তাহলে
আপনি অনেক উপকার পাবেন । আপনার শরীরের বিভিন্ন রোগবালায় থেকে মুক্তি পাবেন ।
সমস্যা থেকে দূরে থাকার জন্য আপনি নিয়মিত খালি পেটে হাটাহাটি করতে পারেন । এতে
আপনার কোন ক্ষতি হবে না বরঞ্চ আপনি বিভিন্নভাবে উপকৃত হবেন ।
তাই আমাদের উচিত নিয়মিত প্রতিদিন সকাল বেলায় খালি পেটে রৌদ্র ওঠার আগে ৩০
মিনিট বা এক ঘণ্টা হাটাহাটি করা । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ।
কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক
ধন্যবাদ ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url