ডায়াবেটিস রোগীদের ফল খাওয়ার গোপন রহস্য

ডায়াবেটিস রোগীদের কোন ফল খাওয়াতে কোন বাধা নেই

 

ডায়াবেটিস বর্তমানে বহুল পরিচিত একটি রোগ । এই রোগটা বলতে গেলে মহামারীর মতো । তাই এই রোগ কন্ট্রোলে রাখার জন্য আপনি অনেক কিছু খেতে পারবেন । আবার অনেক কিছু খেতে পারবেন না ।

তাই এই রোগে আক্রান্ত হওয়ার পর, সুস্থ থাকার জন্য আপনাকে নিয়ম মেনে চলতে হবে । নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে । যেটা খাওয়া দরকার, সেটা বেশি বেশি করে খেতে হবে । আর যেটা নিষেধ, সেই খাবারটা খাবেন না ।

পেজ সূচিপত্রঃ ডায়াবেটিস হলে কোন কোন ফল খেতে পারবেন তা নিয়ে আজ আলোচনা করব 

আপেল, পেয়ারা খেতে পারবেন

আপেল হলো এমন একটি ফল যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে । এই ফাইবার ডায়াবেটিসে  আক্রান্তদের জন্য দারুন ভাবে উপকারী । এছাড়াও এর মধ্যে থাকে পেকটিন, যা রক্তের মধ্যে শর্করার  মাত্রা অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করে  থাকে । একই সঙ্গে শরীরে ইনসুলিন এর মাত্রা সঠিকভাবে বজায় রাখতে ভূমিকা পালন করে থাকে । 

পেয়ারা পাকা হোক বা কাঁচা অথবা পেয়ারা মাখা হোক বা এমনি যেকোনো ভাবে আমরা পেয়ারা খেতে সকলেই খুব পছন্দ করি । এই ফলটি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা দূর করে । একই সঙ্গে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রেও ভীষণভাবে উপকারী । কারণ পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে । যার ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় । এছাড়াও পেয়ারার মধ্যে থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি । 

কমলা লেবু খেতে পারবেন 

কমলা লেবুতে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি রয়েছে  । প্রতিটি লেবুই যেমন কাগজি লেবু, বাতাবি লেবু,  সব লেবুতেই  ভিটামিন সি রয়েছে । তাই প্রতিটি লেবুই খাওয়া ডায়াবেটিসের রোগীর জন্য অনেক উপকারী । এছাড়াও কমলালেবুতে ম্যাগনেসিয়াম থাকার জন্য রক্তচাপ সঠিকভাবে নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে । 

তাই নিয়ম করে কমলালেবু খেলে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । তবে কমলা লেবুর মধ্যে গ্লাইসেমিক এর পরিমাণ খুবই কম থাকে । তাই কমলালেবুর রস বানিয়ে খাওয়া বেশি উপকারী ।তাই কমলা লেবু খেলে একসঙ্গে কতগুলো উপকার পাওয়া যাচ্ছে । ডায়াবেটিস রোগী ছাড়াও যদি সাধারণ মানুষ কমলালেবু খায় সেও এই পুষ্টিগুণ গুলো পাবে ।

পাকা পেঁপে খেতে পারবেন 

অনেকেই আছে যারা পাকা পেঁপে খেতে খুব পছন্দ করেন । আবার অনেকে পাকা পেঁপে দেখলেই না ছিটকান । তবে পাকা পেপের গুন জানলে এবার তারাও খেতে শুরু করবেন । পেপের মধ্যে ক্যান্সার রোধকারী উপাদান বজায় থাকে । একই সঙ্গে অসাধারণ ভাবে কাজ করে ডায়াবেটিস এর বিরুদ্ধে । মূলত ডায়াবেটিসের কারণে রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বেশি হারে বাড়তে থাকে । 

ফলে এর প্রভাব পড়ে স্নায়ুর উপর । পেপে খেলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব । তাই শুধু পাকা পেঁপে নয়, আপনি চাইলে কাঁচা পেতেও খেতে পারেন । কাঁচা পেঁপের তরকারিও শরীরের জন্য অনেকটাই উপকারী । ডাক্তাররা কাঁচা পেঁপের তরকারি খেতে বলেন । তাই এর পুষ্টিগুণ পেতে আপনি কাঁচা এবং পাকা দুই ধরনের পেপেই খেতে পারেন । 

আনারস খেতে পারবেন 

আনারস একটি টক মিষ্টি ফল । কোন আনারস খেতে মিষ্টি লাগে । আবার কোন আনারস খেতে টক লাগে । অনেকে আনারস খেতে হয়ে পছন্দ করেন । আবার অনেকে আনারস খেতে পছন্দ করেন না । আনারস অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল একটি ফল । যা খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ।


ফলে সাধারণত ভাইরাস জ্বরে অনেক বেশি উপকারী । এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনারস বেশ কার্যকরী । আনারসের উপকারিতা অনেক । তাই আপনি যদি এসব রোগে আক্রান্ত হন বা আপনি এমনি চাইলেও আনারস খেতে পারেন । এটি শরীরের জন্য খুবই কার্যকরী একটি ফল ।

ডালিম খেতে পারবেন 

ডালিম মিষ্টি  জাতীয় একটি ফল । ডালিম খেতে অনেক মজা লাগে । ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে । এই ডালিম এমনিতেই অনেক রোগের কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে । তবে ডায়াবেটিস রোগটি নিয়ন্ত্রণে এটি বেশ সহায়তা করে থাকে । তাই বুঝতেই পারছেন ডায়াবেটিস রোগীদের জন্য কতটা কার্যকরী ।

ডায়রিয়াজনিত সমস্যা হলে, ডালিম খেলে এটি খুব উপকারে আসে । এসব সমস্যার জন্য আপনি ডালিম ফল খেতে পারেন । তাই আমরা ডায়াবেটিস রোগী রয়েছি যারা তারা নিয়মিত ডালিম খাওয়ার চেষ্টা করব । এটি খেতে যেমন মজা লাগে, তেমনি শরীরের জন্য উপকারী । তাই ডালিম খেলে মজাও পাবেন, আবার ওষুধ হিসেবেও কাজ করবে । 

কালো জাম খেতে পারবেন

গ্রীষ্মের ফল কালো জাম । অর্থাৎ গ্রীষ্মকালে কালো জাম দেখতে পাওয়া যায় । এটি বছরে একবারই হয়ে থাকে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী একটি ফল । এতে থাকা বিভিন্ন উপাদান শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে থাকে । তাই ডায়াবেটিস রোগীরা একদম চিন্তা মুক্তভাবে এই ফলটি খেতে পারেন । কালোজাম খেলে আমাদের রক্ত পরিষ্কার হয়ে থাকে ।

অর্থাৎ আমাদের রক্ত পরিষ্কার করতে সহায়তা করে । শুধু ফলই নয়, কালো জামের বীজকে গুড়া করে দিনে একবার যদি হাফ চামচ খাওয়া যায়, সেটিও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে । জাম যতটা গুরুত্বপূর্ণ, জামের বিচির গুঁড়াও শরীরের জন্য অনেকটাই উপকারী । বিশেষ করে ডায়াবেটিস রোগীর জন্য । 

আমলকি খেতে পারবেন

আমলকি ত্বক, চুল প্রভৃতির জন্য দারুন ভাবে কাজ করে থাকে । একই সঙ্গে কাজ করে লিভার এবং কিডনির সমস্যা সমাধানেও । তবে আমলকি যে ডায়াবেটিসের সমস্যার সাহায্য করে তা কতজন জানেন ? আমলকির মধ্যে যে ক্রোমিয়াম থাকে তা অগ্নাশয়ের জন্য খুবই উপকারী । ফলে ইনসুলিন এবং শর্করার মাত্র সঠিক পরিমাণে বজায় থাকে । 


আমলকি খেলে যেমন গুণাগুণ পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আমলকি চুলের যত্ন ব্যবহৃত হয়ে থাকে । আমলকি চুলে দিলে চুল অনেক মজবুত, শক্ত এবং প্রাণবন্ত হয়ে ওঠে । চুলের যত্নে আমলকির ব্যবহার অপরিসীম । অনেকেই রয়েছে যারা চুলের যত্নে নিয়মিত আমলকি ব্যবহার করেন । এটি আসলেই চুলের জন্য অনেক বেশি উপকারী । 

তরমুজ খেতে পারবেন 

অতীতে দেখতাম তরমুজ শুধু গ্রীষ্মকালে পাওয়া যায় । বর্তমানে তরমুজ এখন সারা বছর পাওয়া যায় ।  এখন সারা বছর মানুষ তরমুজ খায় । কিন্তু তরমুজ গ্রীষ্মকালে খেতেই বেশি মজা লাগে । গ্রীষ্মকালে তরমুজ খাওয়ার মজাই আলাদা । গ্রীষ্মের গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালোই লাগে । যত ইচ্ছা তত পরিমাণে যে ফলটি খেতে পারেন ডায়াবেটিস রোগীরা সেটা হচ্ছে তরমুজ । 

খিদে মেটানো, শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগানো ছাড়া, পানি শূন্যতা ও রোধ করে এই ফলটি ।  বিশেষ করে রমজান মাসে তরমুজ খুবই প্রয়োজনীয় একটি খাবার হয়ে ওঠে । কারণ রমজান মাসের ইফতারে তরমুজ খেলে, সারাদিনে শরীরে পানির যে ঘাটতি থেকে যায় সেটা পূরণ হয় । তাই তরমুজ খেলে শরীরে পানির ঘাটতিও পূরণ হয় । 

আমড়া খেতে পারবেন

আমরা খুবই পুষ্টিকর একটি টক ফল । এটি খেতে ভালই লাগে । সবাই এটা পছন্দ করো না । অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেন না । আমড়া এমনি খাবার থেকে, ঝাল লবণ দিয়ে মাখিয়ে খেতে বেশি মজা লাগে । আমড়া তে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি । তাই ডায়াবেটিস রোগীদের জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফলটি খুবই উপকারী । 

তাই আমরা যারা ডায়াবেটিস রোগী আছি, তারা চাইলে নিয়মিত বা মাঝেমধ্যে আমড়া ফলটি খেতে পারি । এটা শরীরের জন্য পুষ্টিগুণ হিসেবে প্রমাণিত । তাই বিকেলের রাস্তায় প্রতিদিন বা মাঝেমধ্যে আমরা এই ফলটি খেতে পারি । যা আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ করবে । 

কামরাঙ্গা খেতে পারবেন

কামরাঙ্গা টক জাতীয় একটি ফল । কামরাঙ্গা এমনির চাইতে ঝাল লবণ দিয়ে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে । বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী । কালো জামের মত এটিও রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে । ফলে ডায়াবেটিস রোগীরা তাদের শর্করা  নিয়ন্ত্রণে রাখতে এই ফলটি তাদের খাবার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন ।


তাই ডায়াবেটিস রোগীরা যে সকল ফল মাখিয়ে খেতে পারবে তার মধ্যে একটি হচ্ছে কামরাঙ্গা । কামরাঙ্গা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার । তাই আপনি চাইলে আপনার সমস্যা দূর করার জন্য আপনার খাদ্য তালিকায় অবশ্যই কামরাঙ্গা রাখতে পারেন । 

কাঁঠাল খেতে পারবেন 

কাঁঠাল হলো একটি সিজিনাল ফল । অর্থাৎ বছরে একবার গ্রীষ্মকালে কাঁঠাল পাওয়া যায় । কাঁঠাল খেতে অনেক মজা লাগে । কাঁঠাল এমন একটি ফল যেটিতে ভিটামিন এ, ভিটামিন সি, থাইমিন, ক্যালসিয়াম,  পটাশিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম রয়েছে । এসব কারণে কাঁঠালে অন্যান্য ফলের তুলনায় গুনাগুনও অনেক বেশি ।

তাই রক্তের সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে বলে, কাঁঠাল ডায়াবেটিস রোগের জন্য কার্যকর । তবে এটি অল্প পরিমাণে খেতে হবে । যেহেতু এটি একটি মিষ্টি জাতীয় ফল, সেহেতু আপনি যদি কাঁঠাল বেশি পরিমাণে খান, তাহলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে । তাই খেতে পারবেন তবে অল্প পরিমাণে । 

শেষ কথা 

এছাড়াও টক বরই, জামরুল, চেরি, বেরি ইত্যাদি এই টক জাতীয় খাবার গুলো ডায়াবেটিস রোগীদের জন্য অনেক কার্যকরী । কারণ এই টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে । যা ডায়াবেটিস রোগীদের রোগ নিয়ন্ত্রণে অনেক সহায়তা করে থাকে । তাই ডায়াবেটিস রোগীরা চাইলে তাদের খাদ্য তালিকায় এইসব ফলগুলো রাখতে পারেন । 

কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । আর্টিকেলটা ভালোভাবে লেখার চেষ্টা করেছি । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url