সুগার বাড়ার জন্য এই কয়টি ফল যথেষ্ট

সুগার হলে কোন কোন ফল খাওয়া যাবেনা

সুগার অর্থাৎ ডায়াবেটিস খুবই পরিচিত এবং ভয়াবহ একটি অসুখ । এই অসুখটা বর্তমানে প্রায় মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে । তাই এটি থেকে বাঁচতে আপনাকে নিয়মিত হাটাহাটি করতে হবে এবং মাপ অনুযায়ী খাবার খেতে হবে । 

এই অসুখে আপনি যদি নিয়ম অনুযায়ী চলেন, তাহলে দেখা যাচ্ছে আপনি সুস্থ থাকবেন । আর যদি আপনি নিয়ম করে না চলেন, অর্থাৎ খাবার দাবার বেশি খেয়ে ফেলেন, তাহলে এর ফল অনেক খারাপ হবে । তাই আপনাকে বেঁচে থাকতে নিয়ম অনুযায়ী চলতে হবে । 

পেজ সূচিপত্রঃ সুগার হলে কোন কোন ফল খাওয়া যাবে না তা নিয়ে আজ আলোচনা করব 

আম ও কাঁঠাল 

সুগার অর্থাৎ ডায়াবেটিস বর্তমানে খুবই ভয়াবহ ও মহামারী একটি অসুখ । এই অসুখটা প্রায় প্রতিটি মানুষেরই এখন হয়ে থাকে । এই অসুখের প্রধান শত্রু হচ্ছে মিষ্টি । অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার যত বেশি খাবেন, সুগার তত বেশি বৃদ্ধি পাবে । আম এবং কাঠাল খুবই মিষ্টি জাতীয় একটি ফল । তাই আম এবং কাঁঠাল খেলে সুগার অনেক বেড়ে যায় ।

আম এবং কাঁঠাল খেতে পারবেন, তবে পরিমাণমতো । বেশি পরিমাণে খেলে আপনার সুগার বেড়ে যাবে এবং আপনি অসুস্থ হয়ে পড়বেন । তাই সুস্থ থাকার জন্য বা বেঁচে থাকার জন্য আপনাকে আম কাঁঠাল কম খাওয়াই ভালো । মিষ্টি জাতীয় খাবার খেলে সঙ্গে সঙ্গে আপনার সুগার লেভের বেড়ে যাবে । আর আপনি অসুস্থ হয়ে পরবেন । 

শুকনো ফল 

আপনারা হয়তো ভাবতে পারেন, যে শুকনা ফল আবার কি ? খেজুর, কিসমিস, বাদাম এই জাতীয় ফলগুলোকে বলা হয় শুকনা জাতীয় ফল । অত্যন্ত মিষ্টি জাতীয় এই খাবারগুলো খেলে সুগার হু হু করে বেড়ে যাবে । আর আগেই আপনাদেরকে বলেছি মিষ্টি হচ্ছে ডায়াবেটিসের প্রধান শত্রু । মিষ্টি জাতীয় খাবার খেলে সুগার সেই লেবেলে বেড়ে যায় ।

খেজুর, কিসমিস, বাদাম আপনি যে খেতে পারবেন না, তা নয় । খেতে পারবেন কিন্তু অল্প পরিমাণে ।  যেমন দুইটা একটা করে খেতে পারবেন । কিন্তু বেশি পরিমাণে যদি খান, তাহলে আপনার ডায়াবেটিস সেই পরিমাণে বেড়ে যাবে । তাই খাওয়ার আগে পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করবেন । 

আনারস ও তরমুজ

উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স থাকার কারণে এই ফল খেলে দ্রুত সুগার বেড়ে যাবে । তাই বুঝতেই পারছেন এই জাতীয় ফল খেলে ডায়াবেটিস তাড়াতাড়ি বেড়ে যাবে । তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য এ জাতীয় ফলগুলো খুবই সীমিত বা অল্প পরিমাণে খেতে হবে । এতে করে আপনার শরীর ভালো এবং সুস্থ থাকবে । আনারস এবং তরমুজ খুবই ভালো একটি ফল । 


এটি খেতে অনেক মজা লাগে কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এগুলো কিছুটা ক্ষতিকর । যেমন মিষ্টি জাতীয় ফল খেলে ডায়াবেটিস খুব দ্রুত বেড়ে যায় । বিশেষ করে আনারস ভাইরাস জ্বরের জন্য খুবই উপকারী । আনারস খেলে জ্বর তাড়াতাড়ি ছেড়ে দেয় । অন্যদিকে তরমুজ পানি শূন্যতা দূর করে ।  এগুলোর অনেক উপকারিতা রয়েছে কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে ক্ষতিকর । 

অতিরিক্ত পাকা কলা 

পাকা কলা মিষ্টি জাতীয় একটি ফল । কলা কাঁচা এবং পাকা দুটোই খুব কার্যকরী খাবার । কাঁচা কলার  তরকারি আয়রনের অভাব দূর করে । এতে প্রচুর পরিমাণ আইরন রয়েছে । পাকা কলাও শরীরের জন্য অনেক উপকারী । কিন্তু যে কলাগুলো বেশি পাকা, সে কলাগুলো অনেক মিষ্টি হয় । তাই ডায়াবেটিস রোগীদের জন্য না খাওয়াই ভালো । 

তাই পাকা কলা আমাদের শরীরে ভিটামিন, আইরনের অভাব দূর করে । কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুব ক্ষতিকর । পাকা কলা আপনি দুই একটা খেতে পারেন । কিন্তু যেগুলো অতিরিক্ত পাকা সেই কলা আপনার না খাওয়াই ভালো । কারণ অতিরিক্ত পাকা কলা অনেক মিষ্টি খেতে । তাই আপনার সুগার লেভেল বাড়িয়ে দিবে । 

অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় খাবার 

চিনি, মিষ্টি, দই, কেক, পেস্ট্রি এসব খাবার সরাসরি রক্তে সুগার বাড়িয়ে দেয় । এগুলো খেলে শরীরে ইনসুলিনের চাহিদা হঠাৎ বেড়ে যায় । যা ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে । তাই আপনার ঝুঁকি কমাতে আপনি এইসব খাবারগুলো পরিত্যাগ করবেন । যদি সুস্থ থাকতে চান । তাই সুস্থ সবল থাকতে আপনি চিনি, মিষ্টি এগুলো একদম খাবেন না । 

এই খাবারগুলো আপনি তখনই খাবেন যখন আপনার সুগার লেভেল কমে যাবে । অনেকের সুগার অর্থাৎ ডায়াবেটিস কমে নীল হয়ে যায় । সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি মিষ্টি জাতীয় খাবার খাবেন । এই মিষ্টি জাতীয় খাবার খেলে আপনার সুগার লেভেল তাড়াতাড়ি বেড়ে যাবে । তাই শরীর সুস্থ রাখতে আপনাকে প্রয়োজন অনুযায়ী খাবার খেতে হবে । 

সাদা ভাত এবং ময়দা জাতীয় খাবার 

সাদা ভাত ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকর । ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন, তিন বেলা খাবারের মধ্যে আপনি একবেলা সাদা ভাত খেতে পারবেন । আর দুই বেলা আপনাকে রুটি খেতে হবে ।  তাই ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য আপনি সারাদিনের মধ্যে একবার সাদা ভাত খেতে পারবেন । সাদা ভাত যত কম খাবেন আপনার ডায়াবেটিস তত কম থাকবে । 


তাই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে আপনাকে উপরোক্ত নিয়মগুলো মেনে চলতে হবে । ময়দা জাতীয় খাবারও আপনি কম খাওয়ার চেষ্টা করবেন । যেমন সামাই, নুডুলস ইত্যাদি । আপনি যত কম খাবেন শরীর তত সুস্থ থাকবে ।  

বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিটি খাবারই আপনি খেতে পারবেন । যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল এর মধ্যে থাকে । তবে সেটা পরিমাণ মতো খেতে হবে । প্রতিটি খাবারই যদি আপনি অল্প পরিমানে খান, তাহলে আপনার ডায়াবেটিস থাকলেও কোন ক্ষতি হবে না । 

সফট ড্রিংকস এবং প্যাকেটজাত জুস

এই পানিও গুলোতে প্রায়ই লুকানো চিনে থাকে । অর্থাৎ চিনি, পানি এবং তার সাথে কিছু উপাদান যুক্ত করে এই সফট ড্রিংসগুলো তৈরি করা হয় । তাই ডায়াবেটিস রোগীরা এইসব খাবার থেকে দূরে থাকাই ভালো । নিয়মিত খেলে এগুলো রক্তের সুগার বাড়ায় এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস নিয়ন্ত্রণকে জটিল করে তোলে । 

তাই এগুলো খেলে ডায়াবেটিস রোগীদের ঝুঁকির পরিমাণ বেড়ে যাবে । এসব খাবার খেলে দ্রুত সুগার লেভেল বেড়ে যাবে এবং আপনি অসুস্থ হয়ে পড়বেন । তাহলে এইসব খাবার খাওয়ার কি দরকার ? যে খাবারটা খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়বেন, সেই খাবারটা না খাওয়াই ভালো ।

তাই আপনাকে বেঁচে থাকতে বা সুস্থ থাকতে এইসব খাবার পরিত্যক্ত করতে হবে । সেজন্য এইসব খাবার থেকে দূরে থাকাই ভালো । প্যাকেটের যে জুসগুলো পাওয়া যায়, সেগুলোর সঙ্গেও একইভাবে চিনি মিশানো থাকে । তাই শরীর সুস্থ রাখতে এসব খাবার থেকে দূরে থাকতে হবে । 

ফাস্টফুড এবং ভাজাপোড়া

ফাস্টফুড এবং ভাজাপোড়া ডায়াবেটিস রোগী তো দূরে থাক, এমনি সাধারণ মানুষের জন্য অনেকটাই ক্ষতিকর । ভাজাপোড়া আপনি যত কম খাবেন, তত বেশি সুস্থ থাকবেন । কারণ ভাজাপোড়া খেলে প্রচুর গ্যাসের সমস্যা করে । অর্থাৎ গ্যাস বেড়ে যায় । তাই ভাজাপোড়া যত কম খাবেন আপনার শরীর তত বেশি ভালো থাকবে । 

বার্গার, পিজ্জা, সিঙ্গারা, সমুচার মত খাবার ট্রান্সফ্যাট ও পরীসোধিত কার্বোহাইড থাকে । এগুলো শুধু সুগার বাড়াই না ইনসুলিন রেজিস্ট্যান্স ও বাড়ায় । তাই বুঝতেই পারছেন, এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য কতটা ক্ষতিকর । এটি সাধারণ মানুষের জন্য অনেকটাই ক্ষতিকর । তাই এই খাবারগুলো আপনি যত কম পরিমাণে খাবেন, তত বেশি ভালো থাকবেন । 

দুধ ভিত্তিক মিষ্টি জাতীয় খাবার 

দুধ ভিত্তিক মিষ্টি জাতীয় খাবার অর্থাৎ দুধ দিয়েছে যে সকল খাবার বানানো হয় সে সকল খাবারের কথা বলা হচ্ছে । এই সকল খাবার খেলে সুগার অর্থাৎ ডায়াবেটিস দ্রুত বেড়ে যায় । আইসক্রিম, মিষ্টি, দই,  কাস্টারড, সেমাই ইত্যাদি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার । এসব খাবারে চিনি ও ফ্যাট একসঙ্গে থাকে । যা শরীরের জন্য অনেক ক্ষতিকর ।  

এইসব খাবার ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে । তাই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে আপনারা এসব খাবার থেকে দূরে থাকবেন । এগুলো যত কম খাবেন বা পরিত্যক্ত করবেন তত ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে । আর আপনারা সুস্থ সবল থাকতে পারবেন । 

প্রক্রিয়াজাত স্ন্যাকস

চিপস, বিস্কুট, চানাচুর এসব খাবার দেখতে ছোট হলেও শরীরে নেতিবাচক প্রভাব ফেলে । এগুলো ছোট বাচ্চারা খেতে খুব পছন্দ করে । আর এগুলো খাওয়ার পর তাদের শরীরে অনেক বিপদজনক রোগ বালাই বাসা বাঁধে । এগুলো ছোটদের জন্য যেমন বিপদজনক, ঠিক তেমনি ভাবে ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত বিপদজনক ।


এগুলোকে অনেক বিশেষজ্ঞ বিপদজনক খাবার হিসেবে বিবেচনা করেন । কারণ নিয়মিত খেলে রক্তের সুগার বেড়ে যায় । এই খাবারগুলো প্রতিটি মানুষের জন্য সমান পরিমাণে ক্ষতিকারক । তাই আমাদেরকে সুস্থ-সবল থাকতে এসব খাবার পরিত্যক্ত করতে হবে । 

অতিরিক্ত লবণ এবং সোডিয়ামযুক্ত খাবার

অতিরিক্ত লবন আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর । লবণ প্রতিটি মানুষের জন্য অর্থাৎ সাধারণ একটি মানুষের জন্যও অনেক ক্ষতিকর হতে পারে । লবণ যত কম খাবেন, শরীর তত ভালো থাকবে ।  লবণের কারণে ডায়াবেটিস বেড়ে যায়, হাইপ্রেসার বেড়ে যায় । তাই এসব রোগবালাই থেকে দূরে থাকতে লবণ পরিমাণে কম খাওয়ার চেষ্টা করবেন । 

অতিরিক্ত লবণ সরাসরি  সুগার না বাড়ালেও ইনসুলিন সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করতে পারে । তাই বুঝতেই পারছেন অতিরিক্ত লবণে শরীরের জন্য কতটা ক্ষতিকর । আমরা তরকারিতে সাদ মতো লবণ খায় ।  কিন্তু যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে । এতে করে শরীর সুস্থ থাকবে । 

শেষ কথা

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা একদিনে সম্ভব নয় । এটি প্রতিদিনের খাবার ও অভ্যাসের ফলে তৈরি হয় । কোন খাবার রক্তে সুগার বাড়ায়, আর কোনগুলো এড়িয়ে চলা ভালো তা জানাই হলো প্রথম কাজ ।  ডায়াবেটিসের যে খাবার খাওয়া একেবারে নিষেধ সেগুলো সচেতন ভাবে এড়িয়ে চললে দীর্ঘমেয়াদি সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবন যাপন সম্ভব ।  

তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপরোক্ত খাবারগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন । কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।  সবাইকে অনেক ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url