সকালে খালি পেটে আনারস খেলে কি হয় ?

সকালে খালি পেটে আনারস খেলে কি হয় ? 

 

আনারস মিষ্টি জাতীয় এবং রসালো একটি ফল । এটি খেলে আমাদের শরীরে বিভিন্ন ভিটামিনের অভাব দূর হয় । এটি খেতে যেমন মজা, ঠিক তেমনিভাবে এটি খেলে অনেক সময় পেটে ভরা থাকে । তাই আমরা মাঝে মধ্যে আনারস খেতে পারি ।


সকালে খালি পেটে আনারস খেলে বিভিন্ন উপাদানের কারণে এনজাইম দ্রুত শোষণ হয় যা হজম শক্তি বাড়াতে এবং শরীর থেকে টক্সিন দূর করে সাহায্য করে । তবে যাদের গ্যাসের সমস্যা রয়েছে, তাদের সকালে খালি পেটে আনারস খেলে অস্বস্তি, বুক জ্বালা বা এসিডিটি হতে পারে ।

পেজ সূচিপত্রঃ সকালে খালি পেটে আনারস খেলে কি কি হয় তা নিয়ে আজ আমরা আলোচনা করব 

আনারস কি ? 

আনারস একটি সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ ফল এবং অনেক রসালো একটি ফল । এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাগানিজ, ব্রমেলাইন নামক এনজাইম রয়েছে । আনারস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হজম শক্তি বৃদ্ধি পায় । তাছাড়া দাঁতের এবং ত্বকের যত্নে সাহায্য করে থাকে । এছাড়াও আরো অনেক গুণাবলী রয়েছে আনারসের ।

এছাড়াও আনারস খেলে শরীরের অতিরিক্ত ওজন কমানো সম্ভব হয় । তাছাড়া আনারস খেলে পেটের অতিরিক্ত গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব । এই সকল গুণাবলীর কারণে আমরা নিয়মিত বা  মাঝে মাঝে আনারস খেতে পারি । তাতে করে আপনার সমস্যা গুলো আপনি ভালো করতে পারবেন ।  তাই বলা যায় আনারসের অনেক গুণাবলী রয়েছে । 

আনারসের পুষ্টি উপাদান

আনারসের যে সকল গুণাবলী বা পুষ্টি উপাদান রয়েছে, তার মধ্যে প্রধান হল এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, ম্যাগানিজ রয়েছে এবং ব্রোমেলাইন নামক এনজাইম রয়েছে । যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে । এছাড়াও আনারসের বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় । 

তাছাড়া আনারস খেলে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা জনিত সমস্যা দূর হয়ে যায় । এছাড়াও আনারস খেলে আমাদের দাঁত এবং মাড়ি মজবুত করতে সহায়তা করে । এছাড়াও আনারস খেলে আমাদের শরীরের জ্বালাপোড়া বা প্রদাহ কমাতে সহায়তা করে । তাছাড়া আনারস আমাদের হাড় মজবুত করতে সহায়তা করে থাকে । 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 

রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে বোঝায় জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা ইত্যাদি জনিত সমস্যা যা আমাদের শরীরে দেখা দেয় । যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের প্রায় এর সমস্যাগুলো হয়ে থাকে । আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা সহজে এ সকল রোগে আক্রান্ত হয় না । একটি সুস্থ সবল শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় ।


আর আনারস এসব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে । অর্থাৎ আনারস খেলে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো হয় । অর্থাৎ আপনি সহজে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা ইত্যাদি জনিত সমস্যায় আক্রান্ত হবেন না । তাই আনারস খুবই উপকারী একটি ফল । তাই আপনি চাইলে এটি মাঝে মধ্যে খেতে পারেন । 

হজম শক্তি বাড়ায় 

হজম শক্তি বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । কারণ আপনার হজম শক্তি যদি সঠিকভাবে কাজ না করে, অর্থাৎ আপনি কোন কিছু খেয়েই শান্তি পাবেন না । তাই আপনার হজম শক্তি বৃদ্ধি করা বা হজম  শক্তি সঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ । আর আপনি যদি সকালে খালি পেটে আনারস খান তাহলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে ।

তাই প্রতিদিন সকালে যদি খালি পেটে আপনি আনারস খেতে পারেন, তাহলে আপনার হজম শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে । তাই বুঝতেই পারছেন হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনাকে মাঝে মধ্যে সকাল বেলায় খালি পেটে আনারস খেতে পারেন । তবে যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের খালি পেটে আনারস খেলে গ্যাসের সমস্যা আরো বেড়ে যেতে পারে বা বুক জ্বালাপোড়া করতে পারে ।

পুষ্টি শোষণ 

পুষ্টি শোষণ বলতে বোঝায় আপনি যদি খালি পেটে আনারস খান, তাহলে আনারসের যে সকল পুষ্টিগুণগুলো রয়েছে তা আপনার শরীর সহজে গ্রহণ করতে পারে । অর্থাৎ খালি পেটে আনারসের ভিটামিন গুলো গ্রহণযোগ্যতা বেশি হয় । তাই এ সকল কারণে আপনি সকালে খালি পেটে আনারস খেতে পারেন, যদি অন্য কোন সমস্যা না থাকে । 

অর্থাৎ সকাল বেলায় খালি পেটে আনারস খেলে, আনারসের পুষ্টি শোষণ করা সবচেয়ে ভালো হয় । কিন্তু সবার শরীর একরকম নয় । অর্থাৎ সবার শরীর সব কিছু একরকম ধারণ করতে পারে না । তাই আপনার  যদি খালি পেটে আনারস খেলে সমস্যা না হয়, তাহলে খেতে পারেন । কিন্তু যাদের সমস্যা রয়েছে তারা সকালে খালি পেটে আনারস না খাওয়াই ভালো । 

দাঁত ভালো রাখে 

দাঁত আপনাদের শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ । এই দাঁতের সাহায্যে আমরা খাবার খেয়ে থাকি । দাঁত ছাড়া আমরা কোন খাবারই  সঠিকভাবে খেতে পারব না । তাই দাঁত আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ খাবার খাওয়ার ক্ষেত্রে । আর আনারস খেলে আমাদের দাঁত ভালো থাকে এবং মজবুত থাকে । দাঁত ভালো রাখার জন্য আমরা মাঝে মধ্যে আনারস খেতে পারি । 

সকালে খালি পেটে আনারস খেলে বেশি ভালো । তবে যারা না খেতে পারবেন। তাদের খাওয়ার দরকার নেই । আনারস খেলে আমাদের দাঁত যেমন মজবুত থাকে, ঠিক তেমনি আমাদের মাড়িও অনেক মজবুত এবং শক্ত হয় । তাই এ সকল কারণে আমরা সকালে খালি পেটে আনারস খাওয়ার অভ্যাস করতে পারি । 

দৃষ্টিশক্তি ভালো রাখে

দৃষ্টিশক্তি অর্থাৎ চোখ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ । অর্থাৎ এই চোখ দিয়ে আমরা গোটা পৃথিবী দেখি, সবকিছু দেখতে পাই । তাই বুঝতেই পারছেন চোখ আমাদের কত মূল্যবান অঙ্গ । এই চোখ না থাকলে আমরা কোন কিছু দেখতে পারবো না বা কোন কিছু করতে পারবো না । আর সকালে খালি পেটে যদি আপনি আনারস খান, তাহলে আপনার দৃষ্টিশক্তি ভালো থাকবে । 


আনারসে রয়েছে বেটা ক্যারোটিন যা আমাদের দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে থাকে । বয়সজনিত কারণে অর্থাৎ মানুষের বয়স যখন বাড়তে থাকে, তখন দৃষ্টিশক্তির ধারণ ক্ষমতা কমতে থাকে । আর এই আনারস খেলে দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে । তাই দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য আমরা সকালে খালি পেটে আনারস খেতে পারি । 

লিভার ও অন্ত্র

লিভার এবং অন্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ । লিভার এবং অন্ত্র খাবারের সঙ্গে জড়িত । অর্থাৎ লিভার যদি ভালো না থাকে, অন্ত্র যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে আপনার খাবার ঠিকঠাক ভাবে হজম হবে না বা আপনি সুস্থ থাকতে পারবেন না । তাই সকালে খালি পেটে আনারস খেলে আপনার লিভার এবং অন্ত্র ঠিকঠাক ভাবে কাজ করতে পারে । 

তাই লিভার এবং অন্ত্র ভালো রাখার জন্য এবং সঠিকভাবে কার্য পরিচালনা করার জন্য মাঝে মধ্যে আপনি আনারস খেতে পারেন । সকালে খালি পেটে খেলে যদি কোন সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি খালি পেটে না খেয়ে ভরা পেটে খেতে পারেন বা দিনের যে কোন সময় আপনি আনারস খেতে পারেন কোন সমস্যা নেই । 

কিভাবে তৈরি করবেন ? 

আনারস আপনি এমনি খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে, স্বাদ বাড়ানোর জন্য লবণ, মরিচ, মাখিয়ে খেতে পারেন । এছাড়াও আপনি আনারসের জুস বানিয়েও খেতে পারেন । জুস বানানোর জন্য আপনি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে, সেগুলো ব্লেন্ডারে দিয়ে তার সঙ্গে স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ দিতে পারেন । দিয়ে ব্লেন্ড করে জুস বানিয়েও খেতে পারেন ।  

আনারস পানি তৈরি করা খুবই সহজ । আনারসের খোসা ফেলে একে ছোট ছোট টুকরা করে কাটুন ।  একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে কয়েক টুকরো আনারস নিন । পানিসহ আনারস সকালে খালি পেটে খেয়ে নিন । অবশ্য আপনার শরীরের যদি অন্য কোন সমস্যা থাকে তাহলে এই পানি না খাওয়াই ভালো । তাই যে কোন খাবার নিয়মিত খাওয়ার আগে শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে ।

সম্ভাব্য সমস্যা ও ঝুঁকি

সম্ভাব সমস্যা ও ঝুঁকি বলতে বোঝায় আনারস খেয়ে আপনি সহ্য করতে পারবেন কি না বা আনারস খেলে কোন ক্ষতি হবে কি না । সবার শরীর একরকম নয় বা সবার শরীর একরকম ধারণ করতে পারে না । তাই আনারস খেলে দেখা যাচ্ছে অনেকের অনেক রকম সমস্যা দেখা দিতে পারে বা বুক জ্বালাপোড়া করতে পারে । সেক্ষেত্রে আনারস না খাওয়াই ভালো ।


এছাড়াও অতিরিক্ত আনারস খেলে আপনার পাকস্থলীর দেয়ালে অস্বস্তি বা খতর সৃষ্টি হতে পারে । সেক্ষেত্রে আপনার আনারস না খাওয়াই ভালো । এছাড়াও ব্রমেলেইন বেশি মাত্রায় জিভে বা মুখের ভেতরে হালকা টান বা জ্বালাপোড়া ভাব তৈরি করতে পারে । সেক্ষেত্রেও আপনার আনারস থেকে দূরে থাকাই ভালো ।

শেষ কথা  

আনারস একটি মিষ্টি জাতীয় এবং রসালো ফল ।  এটি খেতে যেমন মজা লাগে, ঠিক তেমনি এটি পুষ্টিগুণে ভরা । এটি কেটে খাওয়ার সময় এর সঙ্গে সামান্য বিট লবণ মিশিয়ে দিলে, এটি আরো মজাদার হয়ে উঠবে । তাই যেভাবেই হোক না কেন, আপনি চাইলে মাঝে মধ্যে বা সকালে খালি পেটে আনারস খেতে পারেন কোন সমস্যা নেই । 

তবে যাদের গ্যাসের সমস্যা আছে, তাদের আনারস খেলে দেখা যাচ্ছে গ্যাসের সমস্যা আরো বেড়ে যেতে পারে । তাই সেক্ষেত্রে খালি পেটে আনারস না খেয়ে, আপনি ভরা পেটে খেতে পারেন । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url